11/06/2025
🍃 পাকা আম সংরক্ষণের ঘরোয়া গাইড -----🥭
আপনার প্রিয় মৌসুমি আম এখন পুরো বছর উপভোগ করুন নিচের সহজ পদ্ধতিতে!
১. ফ্রিজে সংরক্ষণ (স্বল্পমেয়াদি)
📌 পদ্ধতি:পাকা, খোসাসহ আম কাগজে মুড়িয়ে ফ্রিজের নিচের শেলফে রাখুন। কাটা আম এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রাখুন।
⏳ টিকবে:৩–৭ দিন
🧊ব্যাবহার: সরাসরি খাওয়া, লাচ্ছি, ঠান্ডা শরবত।
২. ফ্রিজে সংরক্ষণ (দীর্ঘমেয়াদি)
📌 পদ্ধতি: খোসা ছাড়িয়ে কিউব করে অথবা ব্লেন্ড করে পিউরি বানিয়ে আইস ট্রেতে জমিয়ে রাখুন।
(চাইলে ১ চামচ লেবুর রস মেশাতে পারেন)
⏳ টিকবে: ৬ মাস পর্যন্ত
🍹ব্যবহার: জুস, মিল্কশেক, আমরস
৩. আমসত্ত্ব (রোদে শুকানো)
📌 পদ্ধতি:পিউরিতে চিনি, লবণ ও লেবুর রস মিশিয়ে থালায় পাতলা করে ছড়িয়ে দিন।
২-৩ দিন রোদে শুকিয়ে টুকরা করে সংরক্ষণ করুন।
⏳ টিকবে: ৬ মাস+
🥣ব্যবহার:শিশুদের নাস্তা
৪. আমের জ্যাম/জেলি
📌 পদ্ধতি:ব্লেন্ড করা আমে চিনি ও লেবুর রস দিয়ে জ্বাল দিয়ে জ্যাম তৈরি করুন।
গরম অবস্থায় বোতলে ভরে মুখ বন্ধ করুন।
⏳ টিকবে: ২–৩ মাস (ফ্রিজে)
🍯ব্যবহার:রুটি, পাউরুটি, পরোটা
৫. পাকা আমের মিষ্টি আচার
📌 পদ্ধতি:আম কেটে চিনি, মেথি, সরিষা, শুকনো মরিচ, ভিনেগার দিয়ে রান্না করুন।
ঠান্ডা হলে কাচের বোতলে ভরে রাখুন।
⏳ টিকবে:৩–৬ মাস
🍚 ব্যবহার:ভাত, রুটি, খিচুড়ি
#পাকা_আম #সংরক্ষণ_পদ্ধতি #ঘরোয়া_উপায় #আমের_রেসিপি #সিজনালফ্রুট