11/05/2026
চলুন একটা ছোট গল্প বলি… 🌸
তখন আমাদের বিজনেসটা একদম নতুন।
খুব অল্প কিছু প্রোডাক্ট আনতাম, আর একজন মানুষই সব প্যাকেজিং থেকে শুরু করে প্রায় সব কাজ সামলাতো।
একদিন ঢাকার বাইরে একটা ছোট অর্ডার গেল।
আমরা বরাবরের মতোই Cash on Delivery তে পাঠিয়েছিলাম।
দুই দিন পর কুরিয়ার থেকে ফোন—
“বক্সে নাকি প্রোডাক্ট ছিল না।”
শুনে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম।
কারণ যে কাজ করতো, তার ভুল হওয়ার সুযোগ খুব কম ছিল।
তবুও অনেক কথা, অনেক অভিযোগ শুনে শেষ পর্যন্ত ভেবেছিলাম—
হয়তো ভুলটা আমাদেরই ছিল।
সেদিনের পর থেকে আরও বেশি সতর্ক হয়েছিলাম, যেন এমন কিছু আর না হয়।
ঘটনাটা প্রায় দুই বছর আগের।
আজ হঠাৎ একটা মেসেজ…
একজন বললেন,
“ভাই, আমি তখন মজা করে টাকা দেইনি। এখন দিতে চাই…”
সত্যি বলতে, এই মেসেজটা শুধু টাকা ফেরত দেওয়ার না—
এটা একটা মানুষের বিবেকের জাগ্রত হওয়ার গল্প। ✨
অন্যকে কষ্ট দিয়ে, ঠকিয়ে বা ক্ষতি করে হয়তো সাময়িক লাভ পাওয়া যায়,
কিন্তু মনের শান্তি কখনো পাওয়া যায় না।
আর আমরা?
আমরা থেমে যাইনি।
ভুল, অভিযোগ, কষ্ট—সবকিছু নিয়েই সামনে এগিয়ে গেছি। ❤️
ভাই, আপনাকে সম্মান।
কারণ নিজের ভুল স্বীকার করার সাহস সবার থাকে না।
আজ আপনি শুধু টাকা ফেরত দেননি,
নিজেকেও অনেক বড় প্রমাণ করেছেন। 🌼
pleasur vault ar saty thakun