19/08/2026
🌸 একজন মা আমাকে ইনবক্সে বললেন…
“আপু, আমার বাচ্চার বয়স ৮–৯ মাস। আমি সবসময় চেষ্টা করি ওকে ঘরের তৈরি খাবার খাওয়াতে। কয়েকদিন খুব সুন্দরভাবে homemade food খাওয়ালাম। কিন্তু কয়েকদিন বাইরে থেকে সিঙ্গারা আর আইসক্রিম এনেছিলাম। আমি খাচ্ছিলাম, বাচ্চাও চাইলো—ভাবলাম, একটু দিলে আর কী হবে! তাই আমিও একটু দিয়ে ফেললাম।” এখন কি বাবুর বাসার খাবার তেমন খেতেই চায় না? কি করবো এখন আমি আর বাইরের খাবার দিবো না। প্লিজ বলুন কি করবো?
আপুর কথাটা শুনে মনে হলো, এই বিষয়টা নিয়ে আমাদের সবারই একটু সচেতন হওয়া দরকার।
কারণ বিষয়টা শুধু “একটু সিঙ্গারা বা একটু আইসক্রিম খেয়েছে”এখানেই শেষ নয়।
শিশু যখন ধীরে ধীরে বাইরের খাবারের বেশি মিষ্টি, নোনতা, তেলযুক্ত বা তীব্র স্বাদের সঙ্গে পরিচিত হয়, তখন এসব স্বাদের প্রতি তার আগ্রহ তৈরি হতে পারে। ফলে স্বাভাবিক স্বাদের ঘরের খাবার তার কাছে তুলনামূলক কম আকর্ষণীয় লাগতে পারে।
তারপর দেখা যায়,
❌ ঘরের খাবার খেতে চায় না
❌ খাবারের প্রতি অনীহা তৈরি হচ্ছে মনে হয়
❌ নতুন নতুন বাইরের খাবার চাইছে
❌ মা ভাবছেন, “আমার বাচ্চা তো কিছুই খেতে চায় না!”
অথচ অনেক সময় আমরাই অজান্তে শিশুর খাবারের পছন্দ তৈরিতে ভূমিকা রাখছি।
তাই ৮–৯ মাসের শিশুকে খাবার দেওয়ার সময় “একটু দিলে কী হবে?”
এর বদলে ভাবুন,
“এই খাবারটা কি সত্যিই এখন আমার শিশুর প্রয়োজন?”
মায়েদের জন্য ছোট কিছু টিপস,
১. শিশুর মূল খাবার হিসেবে ঘরের তৈরি, পুষ্টিকর ও বয়স-উপযোগী খাবার রাখুন।
২. যতটা সম্ভব বাড়তি চিনি, অতিরিক্ত লবণ ও খুব মিষ্টি/নোনতা খাবারের স্বাদ দেওয়ার অভ্যাস করবেন না।
৩. পরিবারের কেউ বাইরের খাবার খেলে শিশুকে “একটু” দেওয়ার অভ্যাস না করাই ভালো। ৪. শিশু কোনো খাবার না চাইলে সঙ্গে সঙ্গে বাইরের খাবার দিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন না।
৫. নতুন খাবার বারবার ধৈর্য ধরে অফার করুন একদিন না খেলেই ধরে নেবেন না যে সে খাবারটি পছন্দ করে না।
৬. শিশুর খাবার কম খেলে আগে তার খাবারের ধরন, সময়, ক্ষুধা ও খাবারের পরিবেশ দেখুন শুধু “বাচ্চা খেতে চায় না” বলে সিদ্ধান্ত নেবেন না।
সবশেষে একটা কথা এই মায়ের ভুল হয়েছে মানেই তিনি খারাপ মা নন। ❤️
তিনি শুধু ভেবেছিলেন, “একটু দিলে কী হবে।” আমরা সবাই কখনো না কখনো এমন ভুল করি।
কিন্তু সন্তানের খাবারের অভ্যাস তৈরি হওয়ার এই সময়টায় একটু সচেতন থাকলে পরের অনেক ঝামেলা এড়ানো যায়।
তাই “একটু দিলাম, কী হবে?” এর আগে একবার ভাবুন।
কারণ আজকের ছোট্ট অভ্যাসটাই কাল আপনার শিশুর খাবারের পছন্দ হয়ে যেতে পারে। ধন্যবাদ