15/11/2025
মানুষের জীবন সত্যিই রহস্যময় ও অদ্ভুত। আমরা প্রতিনিয়ত নিরন্তর যে পরিবর্তনের মাঝে জীবন পরিচালনা করি, যেখানে আমাদের চাওয়া-পাওয়ার মাঝে এক অদ্ভুত অসমঞ্জসতা কাজ করে। জীবনে আমরা ইচ্ছাকৃতভাবে কিছু অর্জনের পেছনে ছুটে চলি, কিন্তু প্রায়শই সেই চাওয়া পূর্ণ হয় না; আবার যখন আকস্মিকভাবে কিছু পেয়ে যাই, তখন সেটি হয়ত আমাদের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে থাকে না। আনন্দ ও সুখের মুহূর্তগুলোতেই পুরোনো কষ্টের স্মৃতিগুলো ফিরে আসে, যেন আমাদের ভালোবাসাদের মধ্যে এক ধরনের অনুভূতির পালাবদল ঘটে। অন্যদিকে, যখন দুঃখ ও যাতনা আমাদের বিকটে আঘাত করে, তখনই আমরা সুখের রঙিন স্মৃতিগুলোকে মনে রেখে অতীতের মধুর দিনগুলোতে ফিরে যেতে চাই, যেন সেই স্মৃতিগুলোই হয়ে উঠে একমাত্র আশ্রয়স্থল। এইভাবে জীবনের প্রতিটি বাঁকে, হাসি-কান্নার মিশেল হয়ে ওঠে আমাদের জীবনের এক বিশাল অধ্যায়। এই চিরন্তন কল্পনাগুলোই মানব জীবনের সুবিশাল এবং অদ্ভুত খেলা।