11/10/2025
নিঃসন্দেহে #পদ্মজা ২০২৩–২৪ সালের, এবং #অবরুদ্ধ_নিশিথ ২০২৫ সালের ট্রেন্ডিং গল্পগুলোর মধ্যে অন্যতম। দুটোই আমার পছন্দের। তবে আজ ইলমা আপুর পোস্ট দেখে কেন যেন খারাপ লাগল।
পদ্মজা পড়ার সময় মূল চরিত্র হিসেবে একমাত্র পদ্মজাকে মানায়। পুরো উপন্যাসে পদ্মজাকে শুরু থেকে শেষ অবধি পাঠকের আকর্ষণ ধরে রাখতে দেখা যায়। পার্শ্বচরিত্র হিসেবে হেমোলতার প্রখর বুদ্ধিমত্তা ও মাতৃত্ব, পূর্ণা-মৃদুলের প্রেম, লিখন শাহের একপাক্ষিক ভালোবাসা ইত্যাদি বিষয়গুলোসহ প্রেমিক পুরুষ আমির হাওলাদারকে আমি অস্বীকার করছি না।
তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল পদ্মজার পদক্ষেপ এবং কর্মকাণ্ডগুলো। লেখিকা আপু আমির হাওলাদারের জন্য যে সীমিত অংশটুকু বরাদ্দ করেছেন এবং তা দিয়ে পাঠকসমাজের মাঝে যে নিদারুণ প্রভাব ফেলেছেন— সেটি নিঃসন্দেহে নিপুণ দক্ষতার প্রতীক।
অপরদিকে, অবরুদ্ধ নিশিথ পড়ার সময় সবচেয়ে বেশি আকর্ষণ করে জয় আমির চরিত্রটি।
হাস্যকর হলেও সত্যি, বেশিরভাগ পাঠক-পাঠিকা অবরুদ্ধ নিশিথকে ভালোবেসেছে কেবল গালিগালাজে জয় আমিরের অসাধারণ দক্ষতার কারণে। পুরো উপন্যাস জুড়ে জয় আমিরের কর্মকাণ্ড পাঠকসমাজকে হাসিয়েছে, বেশ কিছু অংশে কাঁদিয়েছেও ।
এমন বৈশিষ্ট্য পদ্মজা গল্পের কোনো চরিত্রে পাওয়া যায়নি। মৃদুল চরিত্রে আংশিক পাওয়া গেলেও কৌতুকের পরিমাণ ছিল নগণ্য।
তেজা আপু নিঃসন্দেহে জয় আমিরকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করেছেন, এবং তিনি যে সফল হয়েছেন, তা প্রমাণের অপেক্ষা রাখে না।
ঘটনাপ্রবাহে মিল খুঁজলে মিল পাওয়া যাবে, আর অমিল খুঁজলে অমিল পাওয়া যাবে। তবে অবরুদ্ধ নিশিথকে কপি বলার জন্য যতগুলো পয়েন্ট উপস্থাপন করা হয়েছে, “গল্পটা কপি নয়” বলার জন্য এর থেকেও বেশি পয়েন্ট উপস্থাপন করা যায়।
- একটা সত্যি কথা বলবো? "অবরুদ্ধ নিশিথ" কে "পদ্মজা"র কপি আপনার তখনই মনে হবে, যখন আপনি কেবল মিল খোঁজার জন্যই অবরুদ্ধ পড়া শুরু করবেন। অন্যথায় সেই মিলগুলো আপনাকে বিভ্রান্ত করবে না। আপনার মনে হবে না “যাহাই পদ্মজা, তাহাই অবরুদ্ধ।”
কেননা আমরা যারা গল্প পড়ি, তারা প্রতিটি গল্পের অনুভূতি আলাদা করে বুঝতে পারি। একটা গল্পের অনুভূতি অপর গল্পের সঙ্গে মেলে না, যদি না সেটি কপি করা গল্প হয়। সেদিক থেকে আমার কাছে দুইটি গল্পের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন।
নিরপেক্ষ বক্তব্য দিয়েছি। "অবরুদ্ধ পদ্মজাকে কপি করে লেখা হয়েছে" শিরোনামের কম পোস্ট দেখিনি। একটা গল্পের সাথে আরেকটা গল্পের আংশিক মিল থাকতেই পারে, , ব্যাপার টা তো এমন না যে একটা গল্পে আদর্শ মা থাকলে আরেকটাতে আদর্শ বাবা থাকতে পারবে না,,,,আর কট খেয়ে বিয়ে তো ৮০% গল্পতেই হয়ে থাকে এখন।।।। তাহলে কি সব গল্পই কপি করে লিখা?
#আমি_পদ্মজা Vs #অবরুদ্ধ_নিশীথ
#ইলমাবেহরোজ #তেজস্মিতা_মুর্তজা