04/08/2026
Fur and Feather Bangladesh Ltd.™
নিয়োগ বিজ্ঞপ্তি
১ সেপ্টেম্বর ২০২৬ থেকে আমাদের উত্তরা অফিসে কাজ করার জন্য একজন Manager, E-commerce Operations প্রয়োজন।
আমরা এমন একজন উদ্যমী, দায়িত্বশীল, স্মার্ট, সৃজনশীল এবং ফলাফলমুখী সহকর্মী খুঁজছি, যিনি প্রতিষ্ঠানের ই-কমার্স কার্যক্রম, অফিস অপারেশন, গ্রাহকসেবা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং ব্র্যান্ড কমিউনিকেশন দক্ষতার সঙ্গে পরিচালনা ও সমন্বয় করতে পারবেন।
Position: Manager, E-commerce Operations
Workplace: Uttara, Dhaka
Job Responsibilities
• প্রতিষ্ঠানের ই-কমার্স কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, পরিচালনা ও তদারকি করা।
• অফিসের দৈনন্দিন প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করা।
• ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং অন্যান্য মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান নিশ্চিত করা।
• গ্রাহকদের ইনবক্স, মন্তব্য এবং অনুসন্ধানের যথাযথ জবাব প্রদান ও ফলো-আপ নিশ্চিত করা।
• অর্ডার, ডেলিভারি, গ্রাহক সমন্বয় এবং After-sales Service কার্যক্রম তদারকি করা।
• প্রতিষ্ঠানের Website, page, Facebook Group এবং অন্যান্য Social Media Platform-এর কার্যক্রম পরিকল্পনা, সমন্বয় ও ব্যবস্থাপনা করা।
• প্রতিষ্ঠানের Social Media Platform-গুলোর জন্য নিয়মিত কনটেন্ট পরিকল্পনা, প্রকাশ, পারফরম্যান্স বিশ্লেষণ এবং Community Management পরিচালনা করা।
• প্রতিষ্ঠানের সকল ধরনের Graphic Design, Banner, Poster, Label, Branding Materials এবং Social Media Creative তৈরির কাজ তদারকি করা অথবা প্রয়োজন অনুযায়ী নিজে সম্পাদন করা।
• Facebook, YouTube, Instagram ও অন্যান্য প্ল্যাটফর্মের জন্য Video Editing, Motion Graphics এবং অন্যান্য Digital Content তৈরির কার্যক্রম পরিচালনা বা সমন্বয় করা।
• Facebook, Google এবং অন্যান্য Digital Platform-এ Marketing Campaign পরিকল্পনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও অপ্টিমাইজ করা।
• বিক্রয় বৃদ্ধি, ব্র্যান্ডিং এবং গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নতুন Marketing Strategy ও Campaign পরিকল্পনা এবং বাস্তবায়ন করা।
• প্রয়োজন অনুযায়ী রিপোর্ট প্রস্তুত, তথ্য সংরক্ষণ এবং অন্যান্য অফিসিয়াল দায়িত্ব পালন করা।
Educational Requirements
• Bachelor's Degree
Experience Requirements
• E-commerce, Operations, Customer Service, Digital Marketing অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• E-commerce Platform, Social Media Management এবং Digital Marketing-এ বাস্তব কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Age Requirements
• ২৫ থেকে ৩৫ বছর।
Required Skills
• বাংলা ও ইংরেজিতে ভালো মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।
• Computer, Internet এবং E-commerce Platform ব্যবহারে দক্ষতা।
• Facebook Business Suite, Meta Ads, Google Ads এবং Social Media Marketing সম্পর্কে ভালো ধারণা।
• Adobe Photoshop, Illustrator, Premiere Pro এবং After Effects (অথবা সমমানের সফটওয়্যার)-এর ওপর কার্যকর ধারণা বা বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• নেতৃত্ব প্রদান, টিম সমন্বয়, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা।
• দায়িত্বশীল, সময়নিষ্ঠ, ভদ্র, ইতিবাচক মানসিকতার অধিকারী এবং দ্রুত শেখার সক্ষমতা।
Salary & Benefits
মাসিক বেতন: ৳২৫,০০০–৳৩৫,০০০ (যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে)।
Application Procedure
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক ছবি সংযুক্ত পূর্ণাঙ্গ CV এবং Portfolio/Previous Work Samples আগামী ১৫ই আগস্টের মধ্যে 01934-222288 এই নম্বরে WhatsApp করতে অনুরোধ করা যাচ্ছে।
Note
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ করা বাধ্যতামূলক। তবে বয়সের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার তালিকার বাইরে হলেও, যদি আপনি মনে করেন যে আপনার দক্ষতা, ব্যক্তিত্ব, নেতৃত্বের সক্ষমতা এবং সম্ভাবনা সত্যিই অসাধারণ, তাহলে আপনাকেও আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
Only shortlisted candidates will be contacted for interview.