Shashya Prabartana

Shashya Prabartana We are in organic farming for 35 yeras.

SHASHYA PRABARTANA, is a grocery for organic, healthy, nutritious and safe food sources from biodiversity-based ecological agriculture known as Nayakrishi Andolon. শস্যপ্রবর্তনা স্বাস্থ্য, পুষ্টি ও পরিবারের নিরপাত্তার ক্ষেত্রে সতর্ক ভোক্তাদের নয়াকৃষি পদ্ধতিতে উৎপন্ন ফসল ও খাদ্য সামগ্রী নিরাপদে পৌছানর বিপনণ ব্যবস্থা। আমাদের দোকান থেকে সরাসরি কিনুন, অথবা অনলাইনে অর্ডার দিন, আপনার ঘরে আমরা পৌঁছে দেব



'নয়াকৃষি আন্দোলন' শুধু জৈব (Organic) কৃষি নয়। আধুনিক কৃষিতে সার, বিষ ব্যবহার করা হয় এবং ভূস্তর থেকে পানি তুলে চাষ করারা ফলে ফসলে আর্সেনিক থাকতে পয়ারে। তাই যে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তার বিরুদ্ধে বিকল্প হিশাবে সারা দুনিয়া ব্যাপী জৈব কৃষি আন্দোলন (Organic Agriculture) গড়ে উঠেছে। প্রাণ, পরিবেশ, প্রকৃতি এবং মানুষ সহ সকল প্রাণের জন্য ক্ষতিকর নানান টেকনলজি প্রয়োগ করে গড়ে ওঠা আধুনিক কৃষি ব্যবস্থা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে, তাছাড়া নানান গবেষণায় দেখা গেছে আধুনিক খাদ্য ব্যবস্থা মানুষের পুষ্টির চাহিদাআর মেটাতে পারছে না। আধুনিক কৃষি অনেক দেশে জোর করে আরোপ করা হয়েছে যেন ধনী দেশগুলোর বহুজাতিক সার ও বিষ কোম্পানি ও দেশীয় ব্যবসায়ীরা আমাদের মতো সুরক্ষা বঞ্চিত দেশে মুনাফা কামাতে পারে।

নয়াকৃষি আন্দোলন এই বৃহৎ পরিসরে বিশ্বব্যাপী গড়ে ওঠা বিশ্বব্যাপী জৈব কৃষি আন্দোলনের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা শুধু এতোটুকুতেই সন্তুষ্ট না। কারন পাশাপাশি আমাদের বীজ ও প্রাণসম্পদ এবং হাজার বছর ধরে গড়ে ওঠা লোকায়তিক কৃষি জ্ঞান রক্ষা জরুরী। খাদ্যের পুষ্টি ও স্বাদের জন্য দেশিয় বীজের চাষাবাদ অপরিহার্য। দ্বিতীয়ত চাষের পদ্ধতি যদি প্রাণবৈচিত্র ভিত্তিক না হয় তাহলে ফসল বা খাদ্য সামগী থেকে যথাযথ স্বাদ, পুষ্টি ও দরকারি খনিজ পদার্থ পাওয়া যায় না। সে কারণ প্রাণসম্পদ এবং প্রাণবৈচিত্রের সুরক্ষা এবং ফসলের পুষ্টি ও খাদ্যের নিশ্চয়তার জন্য আমরা প্রায় ৩৫ বছরের নানান গবেষণা এবং কৃষকদের সঙ্গে কাজ করবার অভিজ্ঞতার অর্জনের মধ্য দিয়ে এসেছি। নয়াকৃষি পদ্ধতিতে চাষাবাদ কঠিন সাধনার মতো। আপনি জৈব কৃষিতে বাড়তি যা পাচ্ছেন সেটা অবশ্যই স্বাদ, পুষ্টি এবং জরুরি খনিজ পদার্থের নিশ্চয়তা।

তাই শস্যপ্রবর্তনা থেকে আপনি যখন নয়াকৃষির ফসল ও খাদ্য সামগ্রী কেনেন তখন আপনি অন্যান্য দোকানের মতো শুধু শুধু 'জৈব' বা 'অর্গানিক' কৃষি ও খাদ্য সামগ্রী পাচ্ছেন না, পুষ্টিতে, স্বাদে, স্বাস্থ্যকর খনিজ ও প্রাকৃতিক পদার্থে সমৃদ্ধ ফসল ও খাদ্য সামগ্রী পাচ্ছেন। সেকারণে নয়াকৃষির জৈব চাষাবাদকে শুধু 'অর্গানিক' বলা হয় নয়া, একে বলা হয় প্রাণবৈচিত্র ভিত্তিক কৃষি ব্যবস্থা (Biodiversity-based Ecological ASgriculture )।

নয়াকৃষির গুণে, মানে, পুষ্টিতে স্বাস্থ্যে অনন্য নিরাপদ ফসল ও খাদ্যসামগ্রীর শুধু শস্য প্রবর্তনাতেই কিম্বা আমাদের দ্বারা নিযুক্ত অনলাইন প্রতিষ্ঠানের কাছ থেকে পাবেন।

 #আচারের_আম সব আম কি দুধে ভাসে?না, কিছু আম তেল, নুন আর মসলায় কাঁচের বয়ামে ভাসে।পৃথিবীতে আর কোনো ফল আছে কিনা  জানা নেই, য...
21/05/2026

#আচারের_আম
সব আম কি দুধে ভাসে?
না, কিছু আম তেল, নুন আর মসলায় কাঁচের বয়ামে ভাসে।

পৃথিবীতে আর কোনো ফল আছে কিনা জানা নেই, যা থেকে এত রকমের আচার তৈরি করা যায়। আমের চাটনি, আমের ঝুরি আচার, আমের মোরব্বা, আমের কাঁচা আচার, খোসাসহ আমের আচার, আমসত্ত্ব, কাঁচা আমের খাট্টা— আরও কত রকমের আচার যে হয়, বলে শেষ করা যাবে না।

আগামীকাল শস্য প্রবর্তনায় কাঁচা আম আসছে,
মূল্য; মাত্র ৫০ টাকা কেজি

#নয়াকৃষি #শস্য_প্রবর্তনা

ফলের রাজা আম হলেও লিচুর প্রতি আকর্ষণ সব সময় বেশি। বিশেষ করে বাচ্চাদের কাছে সব চাইতে পছন্দের ফল লিচু। মৌসুমি ফলের মাঝে লি...
20/05/2026

ফলের রাজা আম হলেও লিচুর প্রতি আকর্ষণ সব সময় বেশি। বিশেষ করে বাচ্চাদের কাছে সব চাইতে পছন্দের ফল লিচু।

মৌসুমি ফলের মাঝে লিচুর সময়কাল খুবই কম। মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে সিজন শেষ হয়ে যায়।
শস্য প্রবর্তনায় আর মাত্র এক সপ্তাহ লিচু পাওয়া যাবে।

নয়াকৃষি কৃষকদের আঙিনায় বেড়ে উঠা, রাসায়নিক কীটনাশক ও হরমোন স্প্রে মুক্ত গাছপাঁকা লিচুর স্বাদ নিতে
ইনবক্সে পরিমাণ উল্লেখ করে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে দিন।

আসছে পবিত্র ঈদুল আযহা।ঈদের মাংসের প্রতিটি রান্না হোক আরও সুস্বাদু, ঘ্রাণে ভরপুর ও স্বাস্থ্যসম্মত ;সেই আয়োজনেই শস্য প্রবর...
19/05/2026

আসছে পবিত্র ঈদুল আযহা।
ঈদের মাংসের প্রতিটি রান্না হোক আরও সুস্বাদু, ঘ্রাণে ভরপুর ও স্বাস্থ্যসম্মত ;
সেই আয়োজনেই শস্য প্রবর্তনা।

মাংস রান্নার প্রয়োজনীয় সব গরম মসলা এখন পাচ্ছেন একসাথে, বাছাইকৃত ও পরিচ্ছন্ন মানে।
কাচ্চি, রেজালা, কোরমা, ভুনা কিংবা সাধারণ মাংস রান্না প্রতিটি রেসিপির স্বাদ বাড়াতে প্রয়োজন সঠিক মানের মসলা।

ইরান, আফগানিস্তান, কেরালা, গুজরাট ও শ্রীলঙ্কা থেকে আমদানিকৃত এ বছরের সেরা মানের গরম মসলা নিয়ে এসেছে শস্য প্রবর্তনা।
খাঁটি ঘ্রাণ, উন্নত মান এবং যত্নে বাছাই করা প্রতিটি মসলা আপনার ঈদের রান্নাকে করে তুলবে আরও বিশেষ।

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন
www.shashyaprabartana.com

18/05/2026

শস্য প্রবর্তনায় চলে এসেছে,
মৌসুমি ফলের প্রধান আকর্ষণ "বোম্বাই লিচু"।

বাজারে লিচু খুব অল্প সময় থাকে, মাত্র ১৫ থেকে ২০ দিন পাওয়া যায়। টকমিষ্টি স্বাদের বোম্বাই লিচু অর্ডার করতে এখনি ইনবক্সে যোগাযোগ করুন।

মূল্য; ৪০০টাকা (১০০পিস)
#নয়াকৃষি #নিরাপদখাবার #লিচু

🥬 আগামীকাল থাকছে নয়াকৃষি সবজি।• কচুর লতি — ১২০৳ কেজি• লাল শাক — ২০৳ আটি• লাউ — ৭০৳ পিস• বরবটি — ১০০৳ কেজি• চাল কুমড়া — ৬...
18/05/2026

🥬 আগামীকাল থাকছে নয়াকৃষি সবজি।
• কচুর লতি — ১২০৳ কেজি
• লাল শাক — ২০৳ আটি
• লাউ — ৭০৳ পিস
• বরবটি — ১০০৳ কেজি
• চাল কুমড়া — ৬০৳ পিস
• বেগুন — ১২০৳ কেজি
• ঢেঁড়স — ৭০৳ কেজি
• কাঁচা মরিচ — ১৮০৳ কেজি
• ধুন্দুল — ৬০৳ কেজি
• করলা — ১০০৳ কেজি
• চিচিঙ্গা — ৭০৳ কেজি
• পটল — ১১০৳ কেজি
• ঝিঙা — ৭০৳ কেজি
• শসা — ৯০৳ কেজি
• মিষ্টি কুমড়া — ৬০৳ কেজি

✨ কেন নয়াকৃষি?
🌾 বিষমুক্ত ও নিরাপদ চাষ
🚜 কৃষকের কাছ থেকে সরাসরি সংগ্রহ

📩 এখনই পরিমাণসহ অর্ডার করুন
🚚 শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি

🌱 নিরাপদ খাবারে ভরুক আপনার পরিবারের প্রতিদিন 💚

#নয়াকৃষি #সবজি #নিরাপদখাবার #শস্য_প্রবর্তনা #আরশিনগরবিদ্যাঘর #গ্রামীণস্বাদ

আসসালামু আলাইকুমসকলের জন্য সুখবর!শস্য প্রবর্তনায় চলে এসেছে বছরের প্রথম বোম্বে লিচু।টক-মিষ্টি স্বাদের মাঝারি সাইজের লিচু।...
18/05/2026

আসসালামু আলাইকুম
সকলের জন্য সুখবর!

শস্য প্রবর্তনায় চলে এসেছে বছরের প্রথম বোম্বে লিচু।
টক-মিষ্টি স্বাদের মাঝারি সাইজের লিচু।

পরিমাণে খুব বেশি আসেনি—মাত্র ৩৫০০ পিস এসেছে।
যারা অর্ডার করতে চান, দ্রুত ইনবক্স করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায়।

৬/৮, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

 #গুঁড়া_মসলারান্নায় মসলার ব্যবহার বা গুণাগুণ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে,মসলার স্বাদ ও ঘ্রাণ কেন এবং ক...
17/05/2026

#গুঁড়া_মসলা

রান্নায় মসলার ব্যবহার বা গুণাগুণ নিয়ে নতুন করে বলার কিছু নেই।
এখন প্রশ্ন হচ্ছে,মসলার স্বাদ ও ঘ্রাণ কেন এবং কীভাবে পরিবর্তিত হয়?

মূলত মসলার স্বাদ ও ঘ্রাণ নির্ভর করে এর জাত, উৎপাদন এলাকা এবং সংরক্ষণের সময়ের উপর। মসলা যত পুরনো হতে থাকে, ধীরে ধীরে এর স্বাদ, ঝাঁজ ও প্রাকৃতিক ঘ্রাণ কমে যায়।

এছাড়া অঞ্চল ও জাতভেদে মসলার বৈশিষ্ট্যে থাকে ভিন্নতা। যেমন আতাইকুলার শুকনা মরিচের ঝাঁজ ও গাঢ় রঙ সহজে অন্য মরিচে পাওয়া যায় না। আবার হাটহাজারির মিষ্টি মরিচ গুঁড়া খাবারে দারুণ রঙ ও ঘ্রাণ যোগ করলেও এর ঝাল তুলনামূলক কম।

প্রতিটি মসলারই রয়েছে নিজস্ব স্বাদ, ঘ্রাণ ও বৈশিষ্ট্য। তাই শস্য প্রবর্তনা সবসময় চেষ্টা করে টাটকা গুঁড়া করা মসলা সরবরাহ করতে। আমরা কখনোই একসাথে অতিরিক্ত পরিমাণে মসলা গুঁড়া করে সংরক্ষণ করি না। ফলে প্রতিবারই আপনি পান একই মান, স্বাদ ও ঘ্রাণের নিশ্চয়তা।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শস্য প্রবর্তনার হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া নয়াকৃষির কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা উপাদান দিয়ে প্রস্তুত করা হয়।

আসছে পবিত্র ঈদুল আযহায় ঘর ও পরিবারের রান্নায় সেরা স্বাদ, রঙ ও ঘ্রাণের অভিজ্ঞতা পেতে শস্য প্রবর্তনার সাথে যুক্ত থাকুন, সবাইকে ধন্যবাদ।

🍆 আগামীকাল আপনাদের জন্য থাকছে নয়াকৃষি সবজি 🌱• ঝিঙা – ৮০৳ কেজি• কচুর লতি – ১২০৳ কেজি• লাউ – ৭০৳ পিস• বরবটি – ১০০৳ কেজি• ঢ...
14/05/2026

🍆 আগামীকাল আপনাদের জন্য থাকছে নয়াকৃষি সবজি 🌱

• ঝিঙা – ৮০৳ কেজি
• কচুর লতি – ১২০৳ কেজি
• লাউ – ৭০৳ পিস
• বরবটি – ১০০৳ কেজি
• ঢেঁড়স – ৭০৳ কেজি
• চিচিঙ্গা – ৮০৳ কেজি
• বেগুন – ১২০৳ কেজি
• ধুন্দুল – ৮০৳ কেজি
• করলা – ১০০৳ কেজি
• মিষ্টি কুমড়া – ৬০৳ কেজি
• পটল – ১০০৳ কেজি
• শসা – ৯০৳ কেজি

🌿 নিরাপদ ও যত্নে উৎপাদিত সবজি
সরাসরি নয়াকৃষি থেকে আপনার ঘরে।

📩 অর্ডার করতে ইনবক্সে সবজির নাম ও পরিমাণ জানিয়ে দিন।

#নয়াকৃষি #সবজি #নিরাপদখাবার #গ্রামেরস্বাদ

রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মসলার গুণগত মানের উপর।শস্য প্রবর্তনার গুঁড়া মসলাগুলো তৈরি করা হয় নয়াকৃষি কৃষকদের উৎপাদি...
13/05/2026

রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে
মসলার গুণগত মানের উপর।

শস্য প্রবর্তনার গুঁড়া মসলাগুলো তৈরি করা হয় নয়াকৃষি কৃষকদের উৎপাদিত মশলা থেকে, আর জিরা গুঁড়ার জন্য ব্যবহার করা হয় বাজারের সব চাইতে ভালো মানের জিরা, যাতে রান্নায় থাকে প্রাকৃতিক রং, আসল সুগন্ধ এবং খাঁটি স্বাদ।

প্রতিদিনের রান্নায় খাঁটি মসলা শুধু স্বাদই বাড়ায় না, খাবারের গুণগত মানও ধরে রাখতে সাহায্য করে।

খাবারের আসল স্বাদ ফিরিয়ে আনুন খাঁটি মসলার ব্যবহারে।

ঘরে বসেই অর্ডার করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকনায়;
✆ কল করুন: 01910911002 | 01910911003 | 01322072392
📍 ঠিকানা: 6/8 স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা
📍 ঠিকানা (২): 29 প্রোবাল হাউজিং, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা - 1207
📍 ঠিকানা (৩): বাড়ি 43, রোড 11, ব্লক F, বনানী, ঢাকা - 1213

🌿 আগামীকাল শস্য প্রবর্তনায় থাকছে নয়াকৃষি সবজির আয়োজন! 🥒 আগামীকালের সবজি তালিকা:চিচিঙ্গা – ৯০৳ কেজিলাল শাক – ২০৳ আটিকচুর ...
11/05/2026

🌿 আগামীকাল শস্য প্রবর্তনায় থাকছে নয়াকৃষি সবজির আয়োজন!

🥒 আগামীকালের সবজি তালিকা:
চিচিঙ্গা – ৯০৳ কেজি
লাল শাক – ২০৳ আটি
কচুর লতি – ১২০৳ কেজি
লাউ – ৮০৳ পিস
বরবটি – ১২০৳ কেজি
ডাটা শাক – ৩০৳ আটি
ঢেঁড়স – ৭০৳ কেজি
ঝিঙা – ৯০৳ কেজি
কাঁচা মরিচ – ১৭০৳ কেজি
ধুন্দুল – ৯০৳ কেজি
করলা – ১০০৳ কেজি
শসা – ৯০৳ কেজি
বেগুন – ১২০৳ কেজি
গোল আলু – ৪০৳ কেজি
পটল – ১০০৳ কেজি
মিষ্টি কুমড়া – ৬০৳ কেজি

🌱 স্বাস্থ্যকর খাবারের প্রতিদিনের সঙ্গী হোক নয়াকৃষি।
#নয়াকৃষি #সবজি #নিরাপদখাবার #গ্রামেরস্বাদ

🥦🥦শনিবারের নয়াকৃষি সবজি তালিকা: চাল কুমড়া - ৭০৳ পিসমিষ্টি কুমড়া - ৮০৳ কেজিকরলা - ১২০৳ কেজিলাউ -৮০৳ পিসপটল - ১১০৳ কেজিচিচ...
08/05/2026

🥦🥦শনিবারের নয়াকৃষি সবজি তালিকা:

চাল কুমড়া - ৭০৳ পিস
মিষ্টি কুমড়া - ৮০৳ কেজি
করলা - ১২০৳ কেজি
লাউ -৮০৳ পিস
পটল - ১১০৳ কেজি
চিচিঙ্গা - ১০০৳ কেজি
ঢেড়স - ৯০৳ কেজি
বেগুন - ১২০৳ কেজি
পুইশাক - ৬০৳ আটি
লেবু - ৪০৳ হালি
কচু শাক - ৩০৳ আটি
কাঁচা কাঠাল -২৫০৳ পিস

অর্ডার করতে পরিমাণসহ ইনবক্স করবেন।

Address

6/8 Sir Syed Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Shashya Prabartana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shashya Prabartana:

Share