06/11/2025
তুমি ই তো এসেছিলে ভালবাসার ফুলঝুরি নিয়ে আমার দ্বারে, আমি তো যায়নি।
তুমি বার বার আমার মনে দরজায় কড়া নেড়েছো আমি ফিরেও তাকায় নি।আমার ভালবাসায় ছিলো অনেক ভয় ,তাই তো তোমায় বার বার ফিরিয়ে দিয়েছি, কিন্তু তুমি নাছোর বান্দা। হাল ছাড়োনি। আমার মনের পাথর গলিয়ে, সব ভয়কে জয় করে তুমি আমাকে ভালবাসা শিখিয়েছো।অথচ দেখো শেখানো জিনিস আমি ভুলে যেতে পারি নি, কিন্তু তুমি ভুলে গেলে নিমেষে ই।
কি করে পারলে বলো তো??
তোমরা চমৎকার খেলোয়াড়। মন নিয়ে ছিনিমিনি খেলতে তোমাদের জুড়ি নেই।অভার ডোজের একটা ঔষধ খাইয়ে পালিয়ে যাও। সেই ডোজে আমরা ছটফট করতে থাকি।দূর থেকে তা উপভোগ করতে থাকো।
অভার ডোজ কি একদিন ভুল করে তোমাদের উপর পড়ে না!
যদি কোনদিন পড়ে তোমরা কি বুঝবে আমরা কতটা যন্ত্রণায় ছটফট করেছি, কত রাত না ঘুমিয়ে কাঁটিয়েছি।
না না তোমরা বুঝবে কি করে ,তোমাদের বোঝা ক্ষমতায় নেই, অনুশোচনা তোমাদের ছুঁতেও পারে না।
পারলে তো তোমরা পালাতে না।তোমরা নেশাখোর খেলোয়াড়। তোমাদের উদ্দেশ্য চরিতার্থ হলে সেখানে আর দাঁড়াও না।কাউকে কষ্ট দিতে তোমাদের ভালো লাগে হয়তো😔😔।
কিন্তু মনে রেখো সব দিন সমান যায় না , একজন দেখছেন আমরা কিছু না করলেও তিনি সব হিসেব নিবেন, আমরা ছেড়ে দিলেও তিনি ছেড়ে দিবেন না।খুব করে চাই যেন দেখে যেতে পারি