Ajhar Vai Jan

  • Home
  • Ajhar Vai Jan

Ajhar Vai Jan � সাদামাটাই আমার আসল পরিচয়। আল্লাহর উপর ভরসা করে জীবনটা এগিয়ে নিচ্ছি…

21/02/2026

🚨 ব্রেকিং: রোজাদার জামায়াত কর্মীর ওপর বর্বর হামলার অভিযোগ

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগে এক রোজাদার জামায়াত কর্মীর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটি মানবতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

মহান রব্বের ডাকে সাড়া দিয়া চইলা গেলেন আমাগো প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা...
19/01/2026

মহান রব্বের ডাকে সাড়া দিয়া চইলা গেলেন আমাগো প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হিসেবে দ্বীনের পথে উনার ত্যাগ আর সংগ্রাম আজীবন মনে রাখার মতো।
আল্লাহ তাআলা উনার সব গুনাহ মাফ করেন, নেক আমল কবুল করেন আর উনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।
শোকাহত পরিবার-পরিজনের প্রতি রইল গভীর সমবেদনা।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সমাজ সংস্কারের সূচনা হয় সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে; আপনার একটি ভোট হতে পারে ইনসাফ কায়েমের প্রথম পদক্ষেপ।   #গণভোটে_...
19/01/2026

সমাজ সংস্কারের সূচনা হয় সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে; আপনার একটি ভোট হতে পারে ইনসাফ কায়েমের প্রথম পদক্ষেপ।


#গণভোটে_হ্যাঁ

15/01/2026

প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন।

আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই—সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।

12/01/2026

আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে—
• তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠন সরকারী দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
• সরকারী দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
• সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।
• বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন।
• যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
• সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে।
• ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।
• দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।
• আপনার মৌলিক অধিকারগুলোর সুরক্ষা (যেমন: ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না) বাড়বে।
• দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
• রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।
• রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন:
www.gonovote.gov.bd
এবং
www.gonovote.bd

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ১২ জানুয়ারি (সোমবার) সকাল ৯.০০টায় ব...
12/01/2026

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ

১২ জানুয়ারি (সোমবার) সকাল ৯.০০টায় বাংলাদেশে নিযুক্ত মান্যবর চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর মি. ঝাং জিং, মি. রু কি (রাকি) এবং মিস নাফিসা (লিয়াং শুইন)।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও আমীরে জামায়াত দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড জনাব দেওয়ান আলমগীর এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। #

10/01/2026
"জন্মভূমিকে আমরা আর জাহান্নাম হইতে দিবোনা, যদি দখল করতে আসে যুদ্ধ হবে আবার।"—শহীদ শরীফ ওসমান বিন হাদি   #হাদিহত্যারবিচার...
10/01/2026

"জন্মভূমিকে আমরা আর জাহান্নাম হইতে দিবোনা, যদি দখল করতে আসে যুদ্ধ হবে আবার।"

—শহীদ শরীফ ওসমান বিন হাদি


#হাদিহত্যারবিচারচাই

Address

Bangladesh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajhar Vai Jan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share