20/01/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আপামর জনতার কল্যাণে যে দূরদর্শী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে নারী উন্নয়ন, চিকিৎসা এবং উচ্চশিক্ষা নিয়ে ডা. শফিকুর রহমান সাহেব দেওয়া ঘোষণাগুলো একটি মানবিক ও ইনসাফ কায়েমের প্রতিচ্ছবি।
জামায়াত ক্ষমতায় আসলে নারীদের জন্য যে বিশেষ উদ্যোগগুলো নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে:
✅ উচ্চশিক্ষা ফ্রি: নারীদের জ্ঞান ও ক্ষমতায়নে উচ্চশিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক বা ফ্রি করা হবে।
✅ মাতৃত্বকালীন সেবা: গর্ভবতী মায়েদের জন্য প্রেগন্যান্সিকালীন প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ ফ্রি।
✅ বিশ্বমানের বিশ্ববিদ্যালয়: ইডেন ও বদরুন্নেসা কলেজকে কম্বাইন্ড করে ঢাকায় বিশ্বের সর্ববৃহৎ 'Women University' প্রতিষ্ঠা করা হবে।
এছাড়াও ৬০ বছরের ঊর্ধ্বের প্রবীণ এবং ৫ বছরের নিচের শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং গ্র্যাজুয়েটদের জন্য সুদবিহীন ঋণের প্রস্তাবনাগুলো একটি কল্যাণরাষ্ট্রের স্বপ্ন দেখায়।
নারীদের সম্মান, সুরক্ষা এবং যোগ্য করে গড়ে তুলতে এমন সাহসী পদক্ষেপই এখন সময়ের দাবি। ইনশাআল্লাহ, একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে এই প্রতিশ্রুতিগুলো মাইলফলক হয়ে থাকবে।