PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য, Grocers, Dhaka.

জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায়জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মাননীয় প্রধান...
21/03/2026

জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায়

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ২১ মার্চ ২০২৬, শনিবার সকাল ৮টা ৩০টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

ঈদের নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।ঈদুল ফিতর মুসলমানদের সবচ...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।

রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এটাই হোক আমাদের অঙ্গীকার।

পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক এই প্রত্যাশা করি।

আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।

আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি- তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন।

মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।

আজ ১৬ মার্চ ২০২৬, সোমবার দিনাজপুর উপশহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নানা-নানী ও খালা...
19/03/2026

আজ ১৬ মার্চ ২০২৬, সোমবার দিনাজপুর উপশহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নানা-নানী ও খালার কবর জিয়ারত করেন।

আজ ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়।...
18/03/2026

আজ ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফার্মার্স কার্ড’ চালুর বিষয়ে...
17/03/2026

আজ ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফার্মার্স কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

16/03/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বক্তব্য | পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন' কর্মসূচির শুভ উদ্বোধন ও সমাবেশ।

বলরামপুরের সাহাপাড়া, কাহারোল, দিনাজপুর | ১৬ মার্চ ২০২৬, সোমবার। (কপি পোস্ট)

16/03/2026

নিজ হাতে খাল কেটে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। (কপি পোস্ট)

PM

15/03/2026

সকল ধর্মের ও সকল শ্রেণি-পেশার মানুষ শান্তিতে একসাথে বসবাস করতে পারবে - এমন একটি বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। (কপি পোস্ট)

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কিছু স্থিরচিত্র। (কপি পোস্ট)  ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার
12/03/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কিছু স্থিরচিত্র। (কপি পোস্ট)

১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

12/03/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বক্তব্য। (কপি পোস্ট)

১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। (কপি পোস্ট) ১২ ম...
12/03/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। (কপি পোস্ট)

১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

প্রিয় দেশবাসীআসসালামুআলাইকুমআপনার-আমার-আপনাদের-আমাদের প্রত্যেকের স্বার্থে একটি জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি...
11/03/2026

প্রিয় দেশবাসী
আসসালামুআলাইকুম
আপনার-আমার-আপনাদের-আমাদের প্রত্যেকের স্বার্থে একটি জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞগণ বলছেন, এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকনগুনিয়ায় আক্রান্ত হয়। সুতরাং, ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই সকল প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টিতে সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকলেও জনস্বাস্থ্যবিদগণ বলছেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোন সময়ই মানুষের ডেঙ্গু আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশা জন্মাতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা, নর্দমার মতো যেসব জায়গায় পঁচা পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়।

সুতরাং, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যাক্ত টায়ার, ডোবা, বাড়ি বা বাসার ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা জরুরি। প্রতিসপ্তাহে কমপক্ষে একবার বাড়ি বা বাসার ভেতর বাহির পরিষ্কার রাখুন।

প্রিয় দেশবাসী
আমাদের মনে রাখা প্রয়োজন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরচ্ছিন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণসহ সর্বস্তরের জন প্রতিনিধিগণের প্রতি আমার আহবান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসতবাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে, আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদেরকে রক্ষা করতে সম্ভব হবে ইনশাআল্লাহ।

আমাদের সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
অতএব, কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না।
নজের বাসা-বাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখুন...
এডিস কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করুন নিজেদেরকে রক্ষা করুন, অপরকে রক্ষা করুন।

আল্লাহ হাফেজ
বাংলাদেশ জিন্দাবাদ (কপি পোস্ট)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category