26/01/2026
আমাদের বর্তমানে লাল বাংলাদেশ 😭
গণতন্ত্র মানেই মতের ভিন্নতা—এটাই সভ্য রাষ্ট্রের ভিত্তি। কিন্তু আজ প্রশ্ন জাগে, আমরা আদৌ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আছি কি না। আওয়ামী লীগ সরকার পতনের পর গত দুই বছরে বাংলাদেশ যে নিষ্ঠুরতার বরবরতা অধ্যায় লিখছে, তা ইতিহাসে এক ভয়াবহ অমানবিক দলিল হয়ে থাকবে।
এমন কিছু ঘটনা ঘটেছে, যা শুধু আইনকে নয়—মানবতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তার মধ্যে একটি ঘটনা আমার হৃদয়কে ছিন্নভিন্ন করে দেয়। শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে একজন মানুষকে এমন শাস্তি দেওয়া হয়েছে, যা কোনো সভ্য সমাজ কল্পনাও করতে পারে না। জেল থেকে বের হয়েও তাকে তার মৃত সন্তানের নিথর দেহটি একবার ছুঁয়ে দেখার সুযোগ দেওয়া হয়নি, প্রিয়তমা স্ত্রীর মুখটি শেষবারের মতো দেখার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে।
এটা কি বিচার? এটা কি রাষ্ট্র? নাকি প্রতিহিংসাকে আইনের নাম দিয়ে বৈধতা দেওয়ার এক ভয়ংকর সংস্করণ?
রাজনৈতিক পরিচয় যদি মানুষের মানবিক অধিকার নির্ধারণ করে, তবে সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না—তা হয়ে ওঠে এক নিষ্ঠুর কারাগার। যেখানে অপরাধ প্রমাণের আগেই শাস্তি দেওয়া হয়, আর শোক প্রকাশ করাও অপরাধে পরিণত হয়।
আজ প্রশ্ন শুধু একজন মানুষের নয়—প্রশ্ন পুরো জাতির বিবেকের। আমরা কি এমন এক দেশ চাই, যেখানে সন্তানের লাশ দেখার অধিকারও রাজনীতির কাছে হার মানে? যেখানে ন্যায়বিচার দলীয় পরিচয়ের দাস হয়ে যায়?
যদি আমরা এখনো চুপ থাকি, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। কারণ যে রাষ্ট্র মানবতাকে হত্যা করে, সে রাষ্ট্র একদিন নিজেই নিজের কবর রচনা করবে। এ নিষ্টুর বরবরতার শেষ কোথায় । Bangladesh Awami League