DCU Student Alliance-DCUSA

DCU Student Alliance-DCUSA অধিকারের পথে
DCU Student Alliance-DCUSA
ঐক্য • অধিকার • অগ্রগতি

28/07/2026

প্রিয় সেন্ট্রালিয়ান নতুন চমক দেখার জন্য প্রস্তুতি সবাই???

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২৪-২৫ সেশনের অভিন্ন আইডি কার্ড প্রদান ও অন্যান্য সনস্যা সংক্রান্ত বিষয় নিয়ে ঢাকা সেন্ট্রাল ...
26/07/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২৪-২৫ সেশনের অভিন্ন আইডি কার্ড প্রদান ও অন্যান্য সনস্যা সংক্রান্ত বিষয় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য স্যারের কাছে স্মারকলিপি হস্তান্তর।

25/07/2026

আলহামদুলিল্লাহ,

সাবেক ৭ কলেজের রানিং সেশন সমুহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যুক্ত করা সহ সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সকল দাবিদাওয়া পূরণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরকার সবরকমের সহযোগিতা প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।

আগামীকাল থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন শিক্ষার্থীদের সমস্যা সরাসরি শুনতে ক্যাম্পাসগুলোতে মতবিনিময় সভা করবেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল সকালে ঢাকা কলেজ ক্যাম্পাসে মতবিনিময় করতে ইউনিভার্সিটি প্রশাসন আসবে। এক্ষেত্রে ৭ কলেজ ইউনিভার্সিটি রুপান্তর আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীদের সংকট উপস্থাপনে আগ্রহী সবাইকে ঢাকা কলেজ অডিটোরিয়ামে উপস্থিত থাকার অনুরোধ রইলো।

যেহেতু আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের সকল, শোষণ, বঞ্চনা থেকে মুক্তির পথ চূড়ান্ত হচ্ছে কাজেই সবাই শৃঙ্খলা বজায় রেখে আগামীকাল চলে আসুন।

নিজ নিজ ক্যাম্পাসের সিনিয়র-জুনিয়র সবাইকে তথ্যটি পৌঁছে দেওয়ার অনুরোধ।

- মোঃ আব্দুর রহমান

23/07/2026

২৪–২৫ সেশনের শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড প্রস্তুত থাকা সত্ত্বেও তা এখনো বিতরণ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অযৌক্তিক প্রভাবের কারণে এই মাসেও ২৪–২৫ সেশনের শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড তুলে না দেওয়া হয়, তাহলে সাতটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই—কোনো ধরনের অযাচিত প্রভাব বা বিলম্ব না করে দ্রুত ২৪–২৫ সেশনের স্টুডেন্ট আইডি কার্ড বিতরণের ব্যবস্থা করুন। শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমেই একটি ইতিবাচক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

আলহামদুলিল্লাহ।এ বছর ছোট পরিসরে DCU Student Alliance-DCUSA  এর উদ্যোগ ও সহযোগিতায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২টি ক্যা...
11/07/2026

আলহামদুলিল্লাহ।

এ বছর ছোট পরিসরে DCU Student Alliance-DCUSA এর উদ্যোগ ও সহযোগিতায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২টি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক পরিচালনা করা হয়েছে।

এই ক্ষুদ্র উদ্যোগের মধ্য দিয়েই DCU Student Alliance-DCUSA আনুষ্ঠানিকভাবে তার আত্মপ্রকাশ করল। শিক্ষার্থীদের কল্যাণে, ঐক্য ও সেবার প্রত্যয়ে আমাদের এই পথচলা।
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধাদের, যাদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে এই উদ্যোগ সফল হয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য রইল শুভকামনা।

ঐক্য • অধিকার • অগ্রগতি
DCU Student Alliance-DCUSA

23/06/2026

আলহামদুলিল্লাহ্‌। গঠনতন্ত্র ড্রাফটের কাজ সম্পূর্ণ হয়েছে।ড্রাফটের কপি গুলো পর্যালোচনা করার কিছু সিনিয়রের নিকট প্রেরণ করা হয়েছে।আশাকরি, আগামী ২দিনের মধ্যে চূড়ান্ত গঠনতন্ত্র হাতো পাওয়া যাবে।

এডমিন পোস্ট।

20/06/2026

ভূমিকা : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি নবগঠিত স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।
এই সংগঠন শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইতিবাচক পরিবেশ গঠনে কাজ করবে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা প্রদান, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি, কো-কারিকুলাম কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রসার এবং নেতৃত্ব বিকাশে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
এছাড়াও সামাজিক দায়বদ্ধতা, মানবসেবামূলক কার্যক্রম ও শিক্ষার্থীকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও সমাজে ইতিবাচক অবদান রাখার প্রত্যয়ে সংগঠনটি পরিচালিত হবে।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এটি সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক, শিক্ষার্থীকল্যাণমুখী ও দায়িত্বশীল সংগঠন; যা ঐক্য, অংশগ্রহণ ও অগ্রগতির চেতনায় পরিচালিত হবে।

19/06/2026

আলহামদুলিল্লাহ্‌।
DCU Student Alliance-DCUSA এর গঠনতন্ত্রের কাজ শেষ হলো।
উপদেষ্টা কমিটি গঠন করার পর পূর্বের কমিটি বাতিল এবং নতুন কমিটি দেওয়া হবে। পূর্বের কমিটি থেকে অনেক সদস্য তার পদ হারাবে তাই নতুন করে কেউ কমিটিতে যুক্ত হতে চাইলে পেইজে যোগাযোগ করুন।

বি.দ্র. এই সংগঠনের চমক লোডিং।
কারা হতে পারে DCU Student Alliance-DCUSA এর উপদেষ্টা তা গেইজ করুন।

19/06/2026

DCU Single Kingdom-এর নতুন পরিচয় DCU Student Alliance-DCUSA
শুরুতে আমরা “DCU Single Kingdom-DCUSK” নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম। যার উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকা, মানবসেবা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা।
সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করি একটি বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্ল্যাটফর্মের পরিচয় হওয়া উচিত আরও অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক ও দীর্ঘমেয়াদি। তাই সকল শিক্ষার্থীর অংশগ্রহণ ও সমন্বিত পরিচয়ের কথা বিবেচনা করে আমাদের নতুন নাম "DCU Student Alliance-DCUSA"
এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অধিকার ও সচেতনতা বৃদ্ধি, অন্যায়ের বিরুদ্ধে গঠনমূলক অবস্থান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ইতিবাচকভাবে উপস্থাপন এবং মানবিক ও সামাজিক কাজে ভূমিকা রাখার চেষ্টা করবো।

স্লোগান:-
অধিকারের পথে
DCU Student Alliance-DCUSA
ঐক্য • অধিকার • অগ্রগতি

বি.দ্র. সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। এর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক পোস্ট করা হবে না।

09/06/2026

ইতঃপূর্বে আপনারা জেনেছেন যে, আমরা Dhaka Central University Single Kingdom (DCUSK)-এর নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছি। শুরুতে সংগঠনটি মজার ছলে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
আমরা সবসময়ই মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং Dhaka Central University-এর উন্নয়নমূলক ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে ভূমিকা রাখতে আগ্রহী। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করার লক্ষ্যেও আমরা কাজ করে যেতে চাই।
তবে সংগঠনের নামের সঙ্গে “Single” শব্দটি যুক্ত থাকায় অনেকেই সংগঠন ও এর কার্যক্রমকে যথাযথ গুরুত্ব দেননি। ফলে সদস্যদের মাঝেও কিছুটা অনাগ্রহ ও অবহেলার সৃষ্টি হয়েছিল।
এই বাস্তবতা বিবেচনায় আমরা সংগঠনটির নাম পরিবর্তনের কার্যক্রম শুরু করেছি। বর্তমানে নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন পরিচয়ে সংগঠনটি মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং Dhaka Central University-এর উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগে আরও সক্রিয়ভাবে কাজ করবে, ইনশাআল্লাহ।
আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আশা করি, আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন।

ধন্যবাদান্তে
অ্যাডমিন প্যানেল
DCUSK (নাম পরিবর্তন প্রক্রিয়াধীন)

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DCU Student Alliance-DCUSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category