ماريا منته

ماريا منته Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ماريا منته, Grocers, Manikgonj, Dhaka.

খাচ্ছিলাম। এমন সময় আমার বাসার বিড়ালটা এসে গা ঘেঁষে বসে পড়ল। আমি গ্রাস তোলার আগেই সে মিউ মিউ করে ডাকতে শুরু করল। বুঝে গেল...
18/02/2026

খাচ্ছিলাম। এমন সময় আমার বাসার বিড়ালটা এসে গা ঘেঁষে বসে পড়ল। আমি গ্রাস তোলার আগেই সে মিউ মিউ করে ডাকতে শুরু করল। বুঝে গেলাম—ওরও খাবারের অংশ আছে।

প্রথম গ্রাসটা ওর ছোট থালায় দিলাম। খুব শান্তভাবে চেটে-পুটে খেল। দ্বিতীয়বার আরেকটু দিলাম। এবার পুরোটা শেষ করতে পারল না। কয়েকটা ভাতের দানা প্লেটের ধারে পড়ে রইল।

আমার খাওয়া শেষ হলে হাত ধুয়ে খাটে হেলান দিয়ে মেঝেতেই বসে থাকলাম। কিছুক্ষণ পর দেখি—ওই পড়ে থাকা ভাতের দানাগুলো কামড়ে ধরেছে কয়েকটা পিঁপড়া। দুটো পিঁপড়ে মিলে একটা দানা টেনে নিয়ে যাচ্ছে।

সেই মুহূর্তে বুঝলাম—এই দানাগুলো আসলে ওদের জন্যই বরাদ্দ ছিল। বিড়াল তার অংশ নিয়েছে, পিঁপড়া তাদেরটা। আমিও আমার ভাগটুকু পেয়েছি।

এক দানা ভাত আমাদের থালায় আসে কত পথ পেরিয়ে—কত মানুষের হাত, কত ব্যবস্থার ভেতর দিয়ে। কে কোথা থেকে রিজিক পাবে, আমরা জানি না।
হালালভাবে যা পাই, সেটাই আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন।
অথচ দুবেলা খাবারের চিন্তায় আমরা কত অস্থির হই—যেখানে আল্লাহর বণ্টনে কোনো ভুল হয় না।

Address

Manikgonj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ماريا منته posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category