10/11/2025
উবায়দুল্লাহ ইবনু মূসা (রহঃ) ... শাকিক (রহঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ও আবূ মূসা (রাঃ) এর সাথে ছিলাম। তাঁরা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ لأَيَّامًا يَنْزِلُ فِيهَا الْجَهْلُ، وَيُرْفَعُ فِيهَا الْعِلْمُ، وَيَكْثُرُ فِيهَا الْهَرْجُ، وَالْهَرْجُ الْقَتْل
কিয়ামতের পূর্ব মূহুর্তে এমন এক সময় আসবে যখন মূর্খতা বেড়ে যাবে। ইলম উঠিয়ে নেয়া হবে, এবং হরজ বেড়ে যাবে। হারজ মানে হলো খুন খারাবী।
সহীহুল বুখারী: আন্তর্জাতিক নাম্বারঃ ৭০৬২