Mottaleb Hosen

Mottaleb Hosen Teacher

07/03/2023

ঐতিহাসিক ৭ মার্চ আজ
আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী
ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে
আছে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন
রেসকোর্স ময়দানের (বর্তমানে
সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে
দেওয়া ওই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে
স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান
জানিয়েছিলেন। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু
বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির
সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার
আহ্বানের অধীর অপেক্ষায় ছিল বাঙালি জাতি।
বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি
জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা।
স্বাধীনতার যে ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন, তা
বিদ্যুৎ-গতিতে দেশে ছড়িয়ে পড়ে।
সেদিন বিকেল ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধু
রেসকোর্স ময়দানে উপস্থিত হন। লাখো
মানুষের উপস্থিতিতে ময়দান ছিল কানায় কানায় পূর্ণ।
স্লোগান ছিল ময়দানজুড়ে, ‘পদ্মা মেঘনা যমুনা,
তোমার আমার ঠিকানা’। উপস্থিত জনতাকে বঙ্গবন্ধু
যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। প্রায়
১৯ মিনিটের ভাষণে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই
তুলে ধরেন। তিনি বলেছিলেন, ‘প্রত্যেক ঘরে
ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু
আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’
প্রকৃতপক্ষে জাতির উদ্দেশে দেওয়া বঙ্গবন্ধুর
ওই ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক
ঘোষণা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে
ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।
লেখক ও ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ডের বিশ্বসেরা
ভাষণ নিয়ে লেখা উই সেল ফাইট অন দ্য বিস: দ্য
স্পিস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি গ্রন্থে বঙ্গবন্ধুর ৭
মার্চের ভাষণ স্থান পেয়েছে। অসংখ্য ভাষায়
অনূদিত হয়েছে এই ভাষণ।

Address

Vill : Chapapara, Post : Bahadur Hat, Upazila : Birganj, Dist : Dinajpur
Dinajpur
5100

Telephone

+8801723209805

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mottaleb Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mottaleb Hosen:

Share

Category