02/05/2025
দিনাজপুরের বিখ্যাত বেদানা লিচু সম্প্রতি ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে ! এর অপূর্ব স্বাদ, পাতলা খোসা, রসালো শাঁস ও ছোট বীজ এই লিচুকে বিশেষভাবে জনপ্রিয় করেছে।
এই স্বীকৃতি পাওয়ার ফলে দিনাজপুরের কৃষকরা ন্যায্য মূল্য পাবেন, এবং আন্তর্জাতিক পর্যায়ে এই লিচুর পরিচিতি ও রপ্তানির সুযোগ বাড়বে।
বাংলাদেশে এখন পর্যন্ত ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে এবার একসঙ্গে নতুন ২৪টি পণ্য যুক্ত হয়েছে।
এটি দিনাজপুরের জন্য একটি বড় অর্জন!