Mr.Mohaiminul Momin

Mr.Mohaiminul Momin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mr.Mohaiminul Momin, Farmers market, Dupchancoya, Dupchanchia.

সমস্যার নামঃকাটুই পোকা। ছোট আকারের মথ, হালকা বাদামি। এরা নিশাচর অর্থাৎ রাতে এদের বেশি দেখা যায়। কীড়ার রং বেগুনী থেকে বাদ...
19/12/2025

সমস্যার নামঃ

কাটুই পোকা। ছোট আকারের মথ, হালকা বাদামি। এরা নিশাচর অর্থাৎ রাতে এদের বেশি দেখা যায়। কীড়ার রং বেগুনী থেকে বাদামি বেগুনী। এই পোকা মাটিতে থাকে।

লক্ষণঃ

রাতে চারার গোড়া কেটে ফেলে। চারা ঢলে পড়ে অথবা শুকিয়ে মারা যেতে পারে।

প্রতিকারঃ

সকাল বেলায় কেটে দেয়া চারার আশেপাশের মাটি খুড়ে কীড়া সংগ্রহ করে মেরে ফেলুন। জমি পরিষ্কার করে আবর্জনা এক জায়গায় সারারাত জমা করে রাখলে পোকা সেখানে এসে জমা হবে, পরের দিন সকালে পোকা সহ আবর্জনা পুড়ে ফেলতে হবে। সেচ দিন এবং ক্ষেতের মাটি আলগা করে দিন।

আক্রমণ বেশি হলে কারটাপ/ ল্যাম্বাডাসাইহ্যালোথ্রিন/ ক্লোরপাইরিফস/ক্লোরপাইরিফস+সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক সন্ধ্যার পূর্বে স্প্রে করুন।

সমস্যার নামঃজাব পোকা। খুব ছোট সবুজাভ সাদা, নরম দেহ বিশিষ্ট।লক্ষণঃপাতা, ফুল ও কচি ফলের রস চুষে খায়। তাছাড়া এই পোকা হলুদ ম...
19/12/2025

সমস্যার নামঃ

জাব পোকা। খুব ছোট সবুজাভ সাদা, নরম দেহ বিশিষ্ট।

লক্ষণঃ

পাতা, ফুল ও কচি ফলের রস চুষে খায়। তাছাড়া এই পোকা হলুদ মোজাইক ভাইরাস রোগ ছড়ায়।

প্রতিকারঃ

আগের ফসলের নাড়া বা অবশিষ্ট অংশ ভালভাবে ধ্বংস করা। আগাছা, মরা পাতা ও আবর্জনা পরিষ্কার করতে হবে। নিয়মিত জমি পর্যবেক্ষন করতে হবে। সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করুন।

আক্রমন বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড/ সাইপারমেথ্রিন/ এসিফেট/ এসিটামিপ্রিড/ থায়ামেথোক্সাম জাতীয় কীটনাশক স্প্রে করতে হবে।

বাংলার প্রচলিত শাক-পাতা: আমাদের অতি পরিচিত শাক-পাতার পাশাপাশি প্রচলিত অনেক শাক-পাতা রয়েছে। শহর অঞ্চলে এসবের উপস্থিতি কম...
18/12/2025

বাংলার প্রচলিত শাক-পাতা:

আমাদের অতি পরিচিত শাক-পাতার পাশাপাশি প্রচলিত অনেক শাক-পাতা রয়েছে। শহর অঞ্চলে এসবের উপস্থিতি কম হলেও গ্রাম বাংলায় এখনও টিকে রয়েছে।
এগুলো যেমন পুষ্টি গুণে ভরপুর তেমনি এসবের সাথে জড়িয়ে আসে অনেক আবেগ , স্মৃতি।

কমেন্টে জানান আপনার স্মৃতি বিজড়িত কোন ঘটনা

#শাক #সবজি

15/03/2025
🔸🔹কেঁচো কে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়।কেঁচো প্রকৃতপক্ষে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবজি চাষের ক্ষেত্রে। এখানে তাদের কিছু...
20/02/2025

🔸🔹কেঁচো কে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়।
কেঁচো প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবজি চাষের ক্ষেত্রে। এখানে তাদের কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে:

🔰সুবিধা:

১. মাটির বায়ুচলাচল: কেঁচো গর্ত করে, টানেল তৈরি করে যা মাটির বায়ুচলাচল, জলের অনুপ্রবেশ এবং শিকড়ের বৃদ্ধিকে উন্নত করে।

২. পুষ্টির সাইকেল চালানো: কেঁচো জৈব পদার্থকে ভেঙে ফেলে, পুষ্টির পুনর্ব্যবহার করে এবং উদ্ভিদের জন্য উপলব্ধ করে।

৩. মাটির গঠন: কেঁচো মাটির গঠন উন্নত করে, এর জল ধারণ ক্ষমতা এবং উর্বরতা বৃদ্ধি করে।

৪. ইকোসিস্টেম ইঞ্জিনিয়ারিং: কেঁচো তাদের পরিবেশ পরিবর্তন করে, অন্যান্য জীবের জন্য বাসস্থান তৈরি করে।

৫. জীববৈচিত্র্য: কেঁচো জটিল খাদ্য জালকে সমর্থন করে জীববৈচিত্র্যে অবদান রাখে।

৬. কৃষি: কেঁচো ভার্মি কম্পোস্টিং-এ ব্যবহার করা হয়, যা কৃষির জন্য পুষ্টিসমৃদ্ধ কম্পোস্ট তৈরি করে।

৭. পরিবেশগত সূচক: কেঁচো মাটির স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের মানের সূচক হিসাবে কাজ করে।

🔰খরচ:

১. মাটির ক্ষয়: কেঁচো মাটির ক্ষয় ঘটাতে সাহায্য করতে পারে, যা মাটিকে জল এবং বায়ু ক্ষয়ের জন্য আরও সংবেদনশীল করে তোলে।

২. ফসলের ক্ষতি: বিরল ক্ষেত্রে, কেঁচো শস্যের ক্ষতি করতে পারে, যেমন আলফালফা বা ক্লোভার, শিকড়ের মধ্যে গুঁজে দিয়ে।

সামগ্রিকভাবে, কেঁচোগুলির উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা রয়েছে এবং বাস্তুতন্ত্রে তাদের গুরুত্বকে বাড়াবাড়ি করা যায় না। এগুলি মাটির বাস্তুতন্ত্রের একটি মূল্যবান উপাদান এবং তাদের কার্যক্রম কৃষি উৎপাদনশীলতা এবং বাস্তুতন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে।

📝SeedsMart

♦️কৃষি পরামর্শ পেতে নিচের গ্রুপে জয়েন করুন।👇👇
🌿ছাদ বাগানী ও কৃষি পরিবার🌿

পেঁয়াজ/রসুনের এরিওফাইট মাকড়ঃ.......................................................................................আমরা ...
20/02/2025

পেঁয়াজ/রসুনের এরিওফাইট মাকড়ঃ.......................................................................................
আমরা প্রায়ই লক্ষ্য করি, কৃষি ভিত্তিক বিভিন্ন গ্রুপে ফসলের সমস্যার ছবি বা বিবরণ দিয়ে অনেকে সমাধান খোঁজেন। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ, কারণ আমরা পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে উপকারে আসতে পারি। তবে, দুঃখজনকভাবে, অনেক সময় কিছু মানুষ বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও মনগড়া পরামর্শ দিয়ে থাকেন, যা দুঃখজনক। আমাদের সকলের উচিত কৃষি গ্রুপগুলোতে সঠিক তথ্য শেয়ার করা এবং অন্যদের সাহায্য করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া। ভুল তথ্য বা পরামর্শ কৃষকের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

#সমস্যাঃ পেঁয়াজ/রসুনের এরিওফাইট মাকড়

#লক্ষণঃ অতি ক্ষুদ্র মাকড়ের আক্রমণে পেঁয়াজের পাতা কুঁকড়িয়ে জড়িয়ে যায় এবং বাদামি রং ধারণ করে।

#সমাধানঃ এবামেকটিন/স্পাইরোমেসিফেন/স্পাইরোটেট্রামেট/ডায়াফেনথিউরন/ফ্লোনিকামাইড জাতীয় বালাইনাশক স্প্রে করতে হবে পাশাপাশি এনপিকেএস স্প্রে দিতে হবে।

#বালাইনাশসহায়িকা #বালাইনাশক_সহায়িকা

ছায়াযুক্ত স্থানে চাষযোগ্য ফসল:যেসব জায়গায় তুলনামূলক রোদের উপস্থিতি কম থাকে, সেসব জায়গায় চাষ উপযোগী কিছু ফসল রয়েছে।...
11/02/2025

ছায়াযুক্ত স্থানে চাষযোগ্য ফসল:

যেসব জায়গায় তুলনামূলক রোদের উপস্থিতি কম থাকে, সেসব জায়গায় চাষ উপযোগী কিছু ফসল রয়েছে। এসব ফসল ছায়াযুক্ত বাড়ির আঙিনা/রাস্তার ধার, ছাদ বাগানে বড় গাছের নিচের ছায়ায় চাষ করা যাবে-
•সকল ধরনের কচু
•মেটে আলু/গাছ আলু
•সজনে ডাঁটা
•বারোমাসি মরিচ
•বারোমাসি সাদা বেগুন
•কলমি শাক
•বিলাতি ধনিয়া
•পুদিনা পাতা
•লেটুস
•বাটি শাক
•আদা
•হলুদ
•মিষ্টি পান
•চুই ঝাল

Address

Dupchancoya
Dupchanchia

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Mohaiminul Momin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.Mohaiminul Momin:

Share

Category