06/01/2026
ভাইরে ভাই! আমার মাথায় একবার একটা জিনিসের ভূত চাপলে যতক্ষণ পর্যন্ত সেটা না করবো ততক্ষণ পর্যন্ত ভাল লাগেনা।
ফেসবুকে একটা পেইজে এইভাবে ডিম সাজাতে দেখছিলাম কয়েকদিন আগে। জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছিল। তখনই ভাবছি এটা করব। কিন্তু বাসায় ড্রাগন ফল ছিল না। তাই আশায় বইসা ছিলাম কবে ড্রাগন ফল আনবে তারপর আমি বানাবো। এদিকে আবার ভাবতাছিলাম যখন ড্রাগন ফল থাকবে তখন যদি Spring onions না থাকে😌কি মুসিবত (আজাইরা😅)
অবশ্য বাসায় ফুড কালার ছিল কিন্তু ফুড কালার দিলে আমার জামাই খাবেনা।
তাই ভাবতেছিলাম ড্রাগন ফল ছাড়া আর কি দিয়ে ন্যাচারালি রং করা যায়। আজকে হঠাৎ পুইশাকের পাকা পাকা বিচি দেখে মনের অজান্তেই জোরে বলে ফেলছি শাশুড়ির সামনে (Wow পাইছি পাইছি)😂😂
শাশুড়ি বলে কি পাইছো? 🤔
এরপর আমি একাই জোরে জোরে হাসতে হাসতে পুঁইশাকের বিচি হাতে নিয়ে রুমে চলে আসছি।
এরপর ডিম সেদ্ধ দিয়ে কাজে লেগে গেছি ।এই ঠান্ডার মধ্যেও আমার কি এনার্জি আমি নিজেই ভাবি 😅
By the way আমি কিন্তু পুরোপুরি কপি করিনি, just ধারনা নিয়ে নিজের মতো decoration করছি।
👉কেমন হইছে সবাই জানাইও