03/11/2025
আসসালামু আলাইকুম,
আশা করছি সবাই ভালো আছেন? অনেকদিন পর পেইজে এক্টিভ হলাম। আসলে মাঝে মাঝেই আমি হারায় যাই এরপর আবার আসি আবার হারায় যাই। এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এটা আমার অপারগতা এবং এটা কাটায় ওঠার জন্য আমি আমার প্রাণপণ চেষ্টা করছি। তারওপর এবার হারায় যায় আমার মোবাইলটা এবং আর পাওয়া হয় নাই। মোবাইলে আমার ২০১৫ থেকে অনেক স্মৃতি ধরে রাখা ছবি ছিলো। নানা-নানু, দাদা-দাদু আর খুব কাছের কাজিন,যাদের আমি আর কখনো ধরে ছুঁয়ে দেখতে পারবো না, তাদের কিছু ছবি। এগুলার ড্রাইভে কিছু থাকলেও অনেকগুলাই ড্রাইভে ছিল না, মোবাইল মেমোরি যেটা আমি ২০১৫ থেকে ইউজ করছি, ঐটায় স্টোর ছিলো। ফেসবুক, ইনস্টাগ্রাম ইনফ্যাক্ট জিমেইলের পাসওয়ার্ড পর্যন্ত আমার মনে ছিল না। আমি কাইন্ডা গোল্ডফিশ আর এই জন্য আমার একটু রিকভার করতে টাইম লাগছে। ট্র্যাকে আসতে একটু টাইম লাগছে। মোবাইল টোবাইল কিনে আবার এক্টিভ হইতে আর এর মাঝে আমাদের ঢাকা দেশীয় দই ঘরের মেইন ব্রাঞ্চ শপে আমাদের ফেনী থেকেই নারিকেলের চিড়া আমরা পাঠাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো রেস্পন্স পাচ্ছি আর ফেনীতেও নারকেলের চিড়া বেশ কয়েকজনের নিয়েছেন।
একজন ভাইয়া এক কেজি অর্ডার করেছিলো, আমি উনাকে প্রায় ৯০০ গ্রাম দিতে পেরেছি। ভাইয়াও খুব সুন্দর একটা রিভিউ দিয়েছেন পেইজে। এসব কিছু মিলিয়ে আসলে যে গ্যাপটা আসছে মনে হচ্ছে ওভারকাম করতে পারবো। আপনারা সবাই যদি পাশে থাকেন আর দোয়া করবেন আমাদের জন্য যেভাবে আমরা যে লক্ষ্য নিয়ে আগানো!, ফেনীতে একটা অথেন্টিক ঐতিহ্যবাহী খাবারের অনলাইন শপ!আপনাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার চেষ্টা। আমাদের ফেনী-নোয়াখালীর বিখ্যাত নারিকেলের চিড়া নিজেরা প্রোডাক্শন করে পেজে উঠানোর যে কঠিন সিদ্ধান্ত আমরা নিয়েছি ওইটা আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছে এবং আমাদের চেষ্টার মূল্যায়ন হচ্ছে দেখে খুব ভালো লাগছে। সবাই দোয়া করবেন পাশে থাকবেন ধন্যবাদ।