Orafal - ওরাফল

  • Home
  • Orafal - ওরাফল

Orafal - ওরাফল স্বাদে মিষ্টি, স্বাস্থ্যে ভারি

সাপাহারের সুপরিচিত সুমিষ্ট আম্রপালি আম পাচ্ছেন শতভাগ ফর্মালিন ও কার্ভাইডমুক্ত, সাথে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করুন এখনই।...
18/06/2026

সাপাহারের সুপরিচিত সুমিষ্ট আম্রপালি আম পাচ্ছেন শতভাগ ফর্মালিন ও কার্ভাইডমুক্ত, সাথে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করুন এখনই। 🧡

অর্গানিক আমের বিশ্বস্ত স্থান .bd তে পাচ্ছেন আমের রাজা হিমসাগর। দেরী না করে অর্ডার করে ফেলুন এখনই। 🧡
14/06/2026

অর্গানিক আমের বিশ্বস্ত স্থান .bd তে পাচ্ছেন আমের রাজা হিমসাগর। দেরী না করে অর্ডার করে ফেলুন এখনই। 🧡

14/06/2026

আমের রাজা হিমসাগর পাবেন আর মাত্র কয়েকদিন, সময় থাকতেই .bd থেকে অর্ডার করে ফেলুন।

বিখ্যাত হিমসাগর, শতভাগ ফর্মালিন ও কার্ভাইডমুক্ত। ঘরে বসে অর্ডার করে হোম ডেলিভারিতে আম কিনুন, নিশ্চিন্তে নিশ্চিন্তমনে শুধুমাত্র ওরাফল থেকে।

কত টাকা কেজি হলে আম কিনবেন?দামটা না হয় আপনারাই নির্ধারণ করে দিন।১ কেজি আম পাঠাতে সর্বোচ্চ ২৬ টাকা কেজি কুরিয়ার চার্জ লাগ...
08/06/2026

কত টাকা কেজি হলে আম কিনবেন?
দামটা না হয় আপনারাই নির্ধারণ করে দিন।

১ কেজি আম পাঠাতে সর্বোচ্চ ২৬ টাকা কেজি কুরিয়ার চার্জ লাগে।

২০-২২ কেজি আম পাঠাতে যে ক্যারেট লাগে, তার দাম ২২০ টাকা
অর্থাৎ ক্যারেটের কারণে প্রতি কেজিতে ১০ টাকা+ খরচ।

আবার ক্যারেট দোকান থেকে ক্রয় করে মাঠে নিতে ভ্যান ভাড়া আছে।

শুধু কি ক্যারেটেই হবে? সাথে লাগবে খবরের কাগজ, যা ৭০ টাকা কেজি।

ক্যারেট যে বস্তায় ঢোকাবো, সেই বস্তার দাম ২৫ টাকা।

শ্রমিকগণ ১ ক্যারেট আম ভেতরে কাগজ দিয়ে সুন্দর করে প্যাকেজিং করে দিবে, ক্যারেট প্রতি ৩০ টাকা খরচ নিবে।

এরপর সেই আম আবার ভ্যানে করে কুরিয়ার পর্যন্ত পৌছাতে ভাড়া লাগবে।

সাথে থেকে গাধার মত রোদে পুড়ে বুকিং দিয়ে, মাল কতদূরে গেল কি হলো এগুলোও আবার মনিটরিং করতে হবে।

তো সব মিলায়া কত টাকা কেজি হলে কিনবেন জানান।

কিছু কিছু আবুল অনলাইনে ছড়াচ্ছে যে রাজশাহীর আম তো এলাকাতেই ৭০/৮০ টাকা কেজি পাওয়া যায়।

সেসব আবুলদের বলছি - আপনি যখন দোকানে আম কিনতে যান, তখন ২০ কেজি আম কিনলে কি ২২০ টাকা দামের ক্যারেট দিবে??

নাকি একটা ১০ টাকার ব্যাগে ধরিয়ে দিবে?

পার্সোনালি কুরিয়ারে আম পাঠালে প্রতি কেজি আমে ২৬ টাকা কুরিয়ার খরচ নিবে, আম বাসায় পৌঁছে দিবে।

অথচ আপনার বাজারে আম যায় ট্রাকে একসাথে ১০ টন।
তখন কিন্তু আম পরিবহরের ভাড়া কেজি প্রতি ১ টাকাও পড়ে না।

আবার ট্রাকে যারা ১০ টন আম রাজশাহী থেকে ঢাকা বা চট্টগ্রাম নেয়, ওরা কিন্তু ট্রাকে আম উঠানোর সময় সকল আম একসাথে যেন পাকে, সেজন্য আমের উপরে ইথুপিন স্প্রে করে।

রাজশাহী থেকে ৬ ঘন্টায় আম ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সব হলুদ হয়ে যায়, ভোরে ঢাকার আড়তে ভ্যানগাড়ি চলে আসে, সেই হলুদ আম নিয়ে সকাল দশটায় আপনার এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে।

অথচ আমরা যে আম পাঠাই ২/৩ দিন কুরিয়ারেই থাকে, আপনাদের বাসায় পৌছালে দেখা যায় ৫০% পাকছে, বাকীগুলো ধীরে ধীরে ২টা-৫টা করে পাকে, কেননা আমাদের পাঠানো আমে কোনো ইথুপিন বা প্রিজারভেটিভ দেই না।

আবার হিমসাগর বলে কম দামে অনেকেই দিচ্ছে যেটি আসলে আঠি আম।

তাই বলছি- বাজারের আমের সাথে এই আমের তুলনা করবেন না।

এবার বলেন, কতটাকা কেজি হলে কিনবেন।

ব্যবসার সততার তৃপ্ততায় অন্যরকম আনন্দ।কুরিয়ারের গাফলতি আর অবহেলায় কাস্টমারের হাতে পৌঁছাতে পৌঁছাতে ১২কেজি আম নষ্ট হয়ে যায়।...
07/06/2026

ব্যবসার সততার তৃপ্ততায় অন্যরকম আনন্দ।
কুরিয়ারের গাফলতি আর অবহেলায় কাস্টমারের হাতে পৌঁছাতে পৌঁছাতে ১২কেজি আম নষ্ট হয়ে যায়।
বিক্রেতা হিসেবে দায়বদ্ধতা আমার, তাই ইন্সট্যান্ট টাকা রিটার্ন করেছি। পুরো দামটাই আমার কাধে। লস আরকি!

যারা আমার থেকে গতবছর এবং এবছরও আম-লিচু নিয়েছেন তারা অন্তত জানেন আমি জিনিসের দামের চেয়েও মানের দিক দিয়ে কতটুকু গুরুত্ব দেই।

আমার লাভ কম হোক, কিন্তু মান খারাপ না হোক।
কারো থেকে দাম নিয়ে জিনিস যদি খারাপ দেই, সেই টাকা আমার জন্য হালাল হবে না।
প্রতারণা দূরকিবাত, অনিচ্ছাকৃত ভুল হোক, সেটাও আমি চাই না।

এই অর্ডারেও প্রায় অর্ধেক আম নষ্ট হয়ে যায়। তবুও আমি পুরো দামই রিটার্ন করি। তাও ইনস্ট্যান্ট। আমার নাম খারাপ না হোক। কারো থেকে দাম নিয়ে প্রতারণা করেছি এই অভিযোগ না আসুক।

এই পুরো দামটাই লস, এই সিজনে আম বেছে এতটাকা লাভও হয়নি। তাও অন্তত নিজের জায়গা থেকে সৎ থেকেছি, প্রতারণা করিনি, এই ভেবে শান্তি পাচ্ছি, আলহামদুলিল্লাহ।
-
এই সিজনে আম একেবারেই সেল হয়নি। আমার লাভ বরাবরের মতোই স্বল্প। তার উপর সেল নাই। যতটাকা না লাভ হইছে তার চেয়েও বেশি লসে গেলো। হিমসাগরও প্রায় শেষ।
এরপর আম্রপালি আসবে। দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। যাদের লাগবে কিনবেন, সবাই মিলে দু'আ রাখবেন।

06/06/2026

বাগানের সেরা বাছাই করা আম পাবেন ওরাফলে 😁

সাতক্ষীরার বিখ্যাত খিরসাপাত/হিমসাগর আম পাবেন আর মাত্র ২দিন! মিস করতে না চাইলে অর্ডার করে ফেলুন এখনই।

03/06/2026

লিচুর ব্যবসা খুব সোজা 🙏

এতদিন কম দামে দিয়ে এখন যদি দাম বাড়াই,গ্রাহকের কেমন প্রতিক্রিয়া হতে পারে বলেন তো?অবশ্যই নেগেটিভ, ভাববে সেল বেশি হচ্ছে দেখ...
03/06/2026

এতদিন কম দামে দিয়ে এখন যদি দাম বাড়াই,
গ্রাহকের কেমন প্রতিক্রিয়া হতে পারে বলেন তো?

অবশ্যই নেগেটিভ, ভাববে সেল বেশি হচ্ছে দেখে সুযোগ পেয়ে দাম বাড়াই দিচ্ছি অথচ পরিস্থিতি বুঝবে ক'জনে?

সেল যে অনেক বেশি হচ্ছে এমনও না, তবে প্রথমবার হিসেবে অবশ্যই আলহামদুলিল্লাহ।

ঈদ পরবর্তী পরিবহনের ঝামেলা, গাড়িওয়ালাদের সিন্ডিকেট, সুযোগ পেয়ে ভাড়া বাড়াই দেওয়া, লিচুর দাম বেড়ে যাওয়া- সবকিছু মিলিয়েই এখন যদি আগের দামে দেই তবে আমার জন্য আর কিছু থাকে না।

ঈদের আগে যে লিচু আনতে পরিবহন খরচ ছিলো ৬শ, গতকালকের চালানে সেটা দাঁড়িয়েছে ৮৫০ এ।

বৃষ্টি হওয়ায় লিচুর সাইজ বড় হয়েছে, মান আরও ভালো হয়েছে, মিষ্টতা বেড়েছে, বাগানী দামও বাড়িয়েছে।

গতকালকের চালানেও আগের দামের চেয়ে বেশি দাম দিয়ে লিচু এনেছি, কিন্তু অর্ডার আগেই নিয়ে নেওয়ায় আগের দামই নিয়েছি, ফলস্বরূপ ওই বাড়তি খরচ আমার গায়ে।

Orafal - ওরাফল এর লিচু যারা নিয়েছে তারা অন্তত জানে, মান অনুযায়ী লিচুর দাম কম না বেশি।

যাইহোক, এদিকে আমের হালও ধরতে হবে। সবমিলিয়ে সিদ্ধান্ত নিলাম এবার আমের দিকে ফোকাস দিবো, আপাতত লিচুর প্রচারণা কমিয়ে দিবো।

তারপরও বেশি অর্ডার আসলে আনতে পারি কিন্তু দাম কিছুটা বাড়তি হবে পরিস্থিতির আলোকে, কিছু করার নাই আসলে।

নাইলে বোম্বাই লিচু এ সিজনে এখানেই স্টপ।

Address

Pathan Bari, Feni Sadar

3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orafal - ওরাফল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share