07/03/2026
📢 ইফতার পার্টি 🍽️
FVC উত্তেজিত Batch 2027-এর সকল ছেলেদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ব্যাচের উদ্যোগে আগামী ২০ রমজান একসাথে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।
এই আয়োজনের উদ্দেশ্য হলো আমরা সবাই একত্রিত হয়ে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করা এবং সুন্দর কিছু সময় একসাথে কাটানো।
অতএব, Batch 2027-এর সকল ছেলেদের নির্ধারিত দিনে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হলো।
📅 তারিখ: ২০ রমজান
📍 স্থান: কলেজ ক্যাম্পাস
⏰ সময়: ইফতারের পূর্বে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।
💰 ফি: ২৫০ টাকা মাত্র
বিশেষভাবে জানানো যাচ্ছে যে, কিছু বিশেষ পরিস্থিতির কারণে এই আয়োজনটি শুধুমাত্র ছেলেদের জন্য রাখা হয়েছে। এজন্য মেয়েদের অংশগ্রহণ রাখতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সবার অংশগ্রহণে আমাদের এই আয়োজনটি আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
আয়োজনে:
FVC উত্তেজিত Batch 2027