31/03/2026
দু'দিন ধরে দেখছি কুড়িগ্রাম নাগেশ্বরীর নারায়নপুর ইউনিয়নের তাজু নামের সরল ছেলেটির সংবাদ উপস্থাপনা নিয়ে দেশের বড় বড় সাংবাদিক হাসি-তামাশা করছে।
অথচ এই তাজুই ফেসবুক ভিডিওতে তার গ্রামে চলাচলের জন্য এমপির কাছে একটি ব্রিজ চেয়েছে। যদিও সে নিজেকে সাংবাদিক দাবি করেনি। এখন দেশের বড় বড় সাংবাদিক পারলে সংবাদ প্রচার করে তার গ্রামে একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করে দেন।