12/11/2024
স্কুটার সেগমেন্ট বাংলাদেশে ক্রমশই জনপ্রিয় হচ্ছে
এবং স্কুটার নিয়ে অনেকগুলো
গ্রুপ ও তৈরী হয়েছে। যেখানে নানাবিধ সমস্যা, সমাধান,
পরামর্শ, বিভিন্ন ভ্রমন কাহিনী, গেট টুগেদার সহ নানাবিধ পোস্ট এর মাধ্যমে আমরা সকলেই উপকৃত হচ্ছি। ইদানিং গ্রুপে অনেক পোস্ট দেখা যায় যেগুলো দেখে কিছুটা ব্যথীত হই।
পোস্টগুলো এরকম যেমনঃ
"আমি একটা স্কুটার নিতে চাই কোনটা নিলে ভালো হবে?"
কোন ব্র্যান্ড ট্রেফারেন্স আছে কিনা, বাজেট কত, প্রিমিয়াম সেগমেন্ট বা কমিউটার ক্যাটাগরীর, মাইলেজ অগ্রাধিকার দিবেন না পারফরমেন্স ও কমফোর্ট ইত্যাদি ইত্যাদি। আপনি যদি এগুলো মেনশন না করেন তবে কিভাবে মানুষজন পরামর্শ দিবে?
" #স্কুটার_বিক্রয় পোস্ট দেয় কয়েকটা ছবি দিয়ে আর কোন কিছুই উল্লেখ থাকেনা"
এরকম পোস্টগুলোতে নানা প্রশ্ন বিভিন্ন কমেন্টে করে, একই প্রশ্নও অনেকজন করে, আর উত্তর দিতে দিতে হয়রান পোস্টকারী নিজেও বা অনেকের কোন রিপ্লাইও দেয় না। আপনি যেহেতু বিক্রয় পোস্ট করেনই তবে বিস্তারিত উল্লেখ করতে সমস্যা কোথায়! কবে কিনেছেন, বর্তমান ওডোমিটার কতো, মডেল,মাইলেজ কেমন পান, সম্ভাব্য দাম, লোকেশন, রেজিস্ট্রেশন সম্পর্কিতও অন্যান্য তথ্য না দিলে তো প্রশ্ন করবেই! একটু বিস্তারিত দিলে কি ভালো হতো না?
"স্কুটার গ্রুপে এসে স্কুটি শব্দ ব্যবহার করে পোস্ট করে" আবার অনেকট্রেনিং সেন্টারকেও দেখি #স্কুটি_প্রশিক্ষণ দেওয়া হয় বলে পোস্ট করে"
যারা শিখাবেন ওনারাই যদি ভুল শব্দ ব্যবহার করেন তবে আপনার কাছ থেকে ভালো কিছু কিভাবে আশা করা যায়!
আমরা কি সময়ের সময়ের পরিক্রমায় নিজেদের পরিবর্তন করতে পারি না! এতটু একটু করে পরিবর্তনই পারে পুরো জাতির পরিবর্তন নিয়ে আসতে। তাতেই পাবো আমরা নতুন বাংলাদেশ।
কপি পোস্ট