05/05/2023
১. কোকো পিটে আছে অকল্পনীয় পানি ধারন ক্ষমতা। গাছের জন্য ঠিক যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি এই কোকো পিট ধারন করে রাখে ফলে গাছের শিখড় বা মুলে পঁচন ধরে না।
২. কোকো পিট দিয়ে গাছ লাগালে ক্ষতিকারক পোকা মাকড় আসেনা।
৩. কোকো পিটে দ্রুত পানি ও বাতাস আসা যাওয়া করতে পারে ফলে গাছের শিকড় দ্রুত বাড়ে। গাছের শিকড় বাড়ার কারনে গাছও দ্রুত বাড়ে এবং সাস্থবান হয়।
৪. কোকো পিটে দ্রুত পানি ও বাতাস আসা যাওয়ার কারনে ক্ষতিকারক ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না।
৫. কোকো পিটে রাসায়নিক সার মিশানো ছাড়াও চাষ করা যায়। শুধু মাত্র ভার্মি কম্পোষ্ট/জৈব সার মিশিয়ে চাষ করা যায় ফলে রাসায়নিক মুক্ত সবজি,ফল,ফুল, অর্কিড ও অন্যান্য গাছ উৎপাদন করতে পারবেন।
৬. কোকো পিট মাটির তুলনায় পরিষ্কার ও পরিছন্ন ফলে যেখানে গাছ রাখবেন সেই যায়গা গুলো যেমন আপনার ঘর,বারান্দা ও ছাদ নোংরা হবে না সর্বসময় পরিষ্কার ও পরিছন্ন থাকবে।
৭. কোকো পিটে বেড়ে উঠা গাছের ফল ও ফুল বড় ও পুষ্টিবান হয় এবং যার কারনে হাইড্রপোনিক্স বাগান মালিকেরা মাটি ব্যাবহার করেনা কোকো পিট ব্যাবহার করে।
৮. কোকো পিট ১০০% জৈব উপাদান।
৯. কোকো পিটে প্রাকৃতিকভাবে অপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস প্রতিরোধী উপাদান বিদ্যমান থাকে।
১০. কোকো পিট হালকা এবং ঝুরঝুরে হবার কারনে এর ভিতরে খুব সহজে মাটিতে গাছের জন্য খাদ্য তৈরিতে অক্সিজেন সরবরাহ করতে পারে।
১১. কোকো পিটে প্রাকৃতিক মিনারেল থাকে যা উদ্ভিদের খাদ্য তৈরি এবং উপকারী অণুজীব সক্রিয় করার জন্য বিশেষ ভূমিকা রাখে।
১২. প্রাকৃতিকভাবেই কোকো পিটের পি এইচ এর মাত্রা থাকে ৪.২ থেকে ৬.২ এবং ক্ষারত্ব সহনশীল পর্যায় থাকে।
১৩. কোকো পিট ph মান সঠিক পরিমানে ধরে রাখে।
১৪. কোক পিটে আছে উন্নত পানি নিষ্কাশন পক্রিয়া।
১৫. কোকো পিটে গাছের মৃত্যুহার খুব কম।
১৬. বীজতলা ও বীজ জার্মিনেশন এর এক অসাধারন মাধ্যম এই কোকো পিট।
১৭. হাইড্রপোনিক্স চাষাবাদ এর অন্যতম মাধ্যম।