আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থা ভালুকা শাখা

  • Home
  • আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থা ভালুকা শাখা

আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থা ভালুকা শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থা ভালুকা শাখা, Grocers, হাজীর বাজার ভালুকা, .

আশেকে রাসুলের হৃদয়ের আকুতি ও স্বপ্নের পরম প্রাপ্তি​ময়মনসিংহের ভালুকার নিবাসী আশেকে রাসুল পারভেজ ভাই একজন নিষ্ঠাবান সাধক।...
17/07/2026

আশেকে রাসুলের হৃদয়ের আকুতি ও স্বপ্নের পরম প্রাপ্তি
​ময়মনসিংহের ভালুকার নিবাসী আশেকে রাসুল পারভেজ ভাই একজন নিষ্ঠাবান সাধক। নিয়মিত নামাজ আদায় এবং তরিকতের আমলের মাধ্যমে তিনি নিজেকে আত্মশুদ্ধির পথে নিয়োজিত রেখেছেন। মিরপুর দরবার শরীফের সাথে তার আত্মিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং তিনি নিয়মিত মিরপুর দরবার শরীফে আসা-যাওয়া করেন।
​হৃদয় নিংড়ানো আবেদন
​গত আশুরা সম্মেলনে পারভেজ ভাই শাইখুল আকবার, জামানার ইমাম ড. সৈয়দ সাঈদুর রহমান আল-মাহবুবী (মা.আ.) হুজুরের সাথে সাক্ষাৎ করেন। তখন তিনি অত্যন্ত বিনয়ের সাথে শায়েখ কে বলেন, “শায়েখ, আপনার এই দরবার শরীফে এসে অগণিত মানুষ বিপদ-আপদ থেকে মুক্তি পাচ্ছে এবং রহমত লাভ করছে। আমার হৃদয়ের গভীর থেকে একটিই বাসনা—আমি যদি দয়াল নবীজির দিদার লাভ করতে পারতাম! আপনি যদি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করতেন, তবে মহান রাব্বুল আলামিন হয়তো আমার এই আশা কবুল করতেন।”শায়েখ বললেন ঠিক আছে নিয়মিত নামাজ ও তরিকার আমল করেন। মহান আল্লাহ যেন আপনার আশা কবুল করেন। ​স্বপ্নের মাধ্যমে পরম প্রাপ্তি
​গত ১৪ জুলাই ২০২৬ তারিখে এশার নামাজ আদায় করে দুরুদ শরীফ পাঠ করতে করতে পারভেজ ভাই ঘুমিয়ে পড়েন। ঘুমের ঘোরে তিনি এক বিস্ময়কর আধ্যাত্মিক দৃশ্যের অবলোকন করেন। তিনি দেখেন, এক বিশাল মিছিলের অগ্রভাগে দয়াল নবীজি এবং ইমাম সাহেব চন্দ্রপুরী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়ে মিরপুর দরবার শরীফে আগমন করেছেন।
​দৃশ্যটি ছিল অত্যন্ত আলোকোজ্জ্বল—দয়াল নবীজি স্বয়ং শাইখুল আকবার জামানার ইমাম ড. সৈয়দ সাঈদুর রহমান আল-মাহবুবী (মা.জি.আ.) হুজুরের কুরসি মোবারকের পাশে উপস্থিত হয়েছেন। পারভেজ ভাই প্রত্যক্ষ করেন, দয়াল নবীজি এবং ইমাম সাহেব চন্দ্রপুরী (রহ.) শাইখের সাথে একাকার হয়ে গেছেন। এই দৃশ্য দেখার পর তিনি উপলব্ধি করেন যে, মিরপুর দরবার শরীফে দয়াল নবীজির আদর্শ পরিপূর্ণভাবে বিদ্যমান এবং মহান আল্লাহ তার দীর্ঘদিনের ব্যাকুল আশা কবুল করেছেন।
​আত্মিক প্রশান্তি ও উপলব্ধি
​এই স্বপ্ন দেখার পর থেকে দয়াল নবীজির চেহারা মোবারক তার মানসপটে প্রতিনিয়ত ভেসে উঠছে। তিনি পরম প্রশান্তি অনুভব করছেন। এই ঘটনাটি তিনি মিরপুর দরবার শরীফের মহাসচিব প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ এম বরকতে-এ- খোদা সাহেবের নিকট ফোনে কান্নাবিজড়িত কণ্ঠে বর্ণনা করেন।
​তিনি উপলব্ধি করেন, মিরপুর দরবার শরীফে আগত মানুষজন শরীয়তের পাশাপাশি তরিকতের শিক্ষা ও সাধনার মাধ্যমে নিজেদের কলবকে আল্লাহর জিকিরে জিন্দা করতে সক্ষম হচ্ছেন। হৃদয়ের আয়না যখন জিকিরের নূরে পরিষ্কার হয়ে যায়, তখন অন্তরের চক্ষু খুলে যায়। আর তখনই মুমিন তার সাধনার স্তরে পৌঁছে দয়াল নবীজির দিদার লাভে ধন্য হয়।
​রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "মান রানি ফাক্বাদ রা-আল হাক"—অর্থাৎ, "যে ব্যক্তি আমাকে দেখল, সে সত্যই আমাকে দেখল; কারণ শয়তান কখনো আমার সুরত ধারণ করতে পারে না।"
​আজ মিরপুর দরবার শরীফের এই আধ্যাত্মিক পরিবেশে সাধনার মাধ্যমে পাপিষ্ঠ মানুষগুলো প্রকৃত ঈমানদার হিসেবে গড়ে উঠছে এবং নবীপ্রেমের এই সুধা পান করে ধন্য হচ্ছে।সত্য প্রচারের জন্য সকলেই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
❤️❤️লেখক: মুফতি মো :বিল্লাল হোসেন রাব্বানী ❤️

আজ ১৭/০৭/২০২৬ রোজ শুক্রবার সিডষ্টোর বাজার ঢালী বাড়ি মোড়ে মৃতঃ আশেকে রাসূল রতন ভাইয়ের বাসায় অনুষ্ঠিত হলো মিলাদ অনুষ্ঠা...
17/07/2026

আজ ১৭/০৭/২০২৬ রোজ শুক্রবার সিডষ্টোর বাজার ঢালী বাড়ি মোড়ে মৃতঃ আশেকে রাসূল রতন ভাইয়ের বাসায় অনুষ্ঠিত হলো মিলাদ অনুষ্ঠান।

আশুরা সম্মেলনের প্রস্তুুতি উপলক্ষে ২৩/৬/২০২৬ সিস্টোর বাজারে আশেকে রাসূল বদরুল ভাইয়ের বাসায়  অনুষ্ঠিত হলো মিলাদ ও আলোচন...
24/06/2026

আশুরা সম্মেলনের প্রস্তুুতি উপলক্ষে ২৩/৬/২০২৬ সিস্টোর বাজারে আশেকে রাসূল বদরুল ভাইয়ের বাসায় অনুষ্ঠিত হলো মিলাদ ও আলোচনা সভা।

মহান আশেকে রাসূল দিবস" উপলক্ষে মিরপুর দরবার শরীফে | "বিশেষ আশেকে রাসুল মাহফিল" অনুষ্ঠিত হয়েছে|১২ই‌ জুন শুক্রবার মিরপুর দ...
13/06/2026

মহান আশেকে রাসূল দিবস" উপলক্ষে মিরপুর দরবার শরীফে | "বিশেষ আশেকে রাসুল মাহফিল" অনুষ্ঠিত হয়েছে|

১২ই‌ জুন শুক্রবার মিরপুর দরবার শরীফে ‌প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইমামুল আশেকীন শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর ˆসয়দ এম. সাঈদুর রহমান আল- মাহবুবী(মাঃ আঃ) হুজুরের ৬৫-তম পবিত্র শুভ জন্মদিন- "মহান আশেকে রাসূল দিবস" উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে " বিশেষ আশেকে রাসূল মাহফিল" অনুষ্ঠিত হয়েছে|

12/06/2026

মহান আশেকে রাসূল দিবস" উপলক্ষে মিরপুর দরবার শরীফে | "বিশেষ আশেকে রাসুল মাহফিল" অনুষ্ঠিত হয়েছে| এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকার পক্ষ থেকে আশেকে রাসুল AR Zuel Ahmed জুয়েল ভাই।

২৪ ই এপ্রিল  ২০২৬ খ্রি: রোজ শুক্রবার । আশেকে  রাসূল  টিটু  ভাই এর দোকানে   ভালুকা, হাজির  বাজারের  অনুষ্ঠিত হলো মাসিক  ম...
26/04/2026

২৪ ই এপ্রিল ২০২৬ খ্রি: রোজ শুক্রবার ।
আশেকে রাসূল টিটু ভাই এর দোকানে ভালুকা, হাজির বাজারের অনুষ্ঠিত হলো মাসিক মিলাদ মাহফিল।

স্থানঃ হাজির বাজার,ভালুকা , ময়মনসিংহ।

আজকে মিরপুর দরবার শরীফে অনুষ্ঠানের চিত্র।
10/04/2026

আজকে মিরপুর দরবার শরীফে অনুষ্ঠানের চিত্র।

আজ ১৭ ই মার্চ ২০২৬ খ্রি: রোজ শুক্রবার । আশেকে  রাসূল  জনি  ভাই এর বাসায়  ভালুকা, হাজির  বাজারের  অনুষ্ঠিত হলো মাসিক  মিল...
28/03/2026

আজ ১৭ ই মার্চ ২০২৬ খ্রি: রোজ শুক্রবার ।
আশেকে রাসূল জনি ভাই এর বাসায় ভালুকা, হাজির বাজারের অনুষ্ঠিত হলো মাসিক মিলাদ মাহফিল।

স্থানঃ হাজির বাজার, মসজিদ মার্কেট ,ভালুকা , ময়মনসিংহ।

আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রখ্যাত ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা, জামানার ইমাম শায়েখুল আকবার ...
13/03/2026

আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রখ্যাত ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা, জামানার ইমাম শায়েখুল আকবার ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মাঃ আঃ) হুজুর এবং বর্তমান বিশ্বের কুতুবদের প্রধান, কুতুবুল আকতাবের অনুমতিক্রমে,

মহিমান্বিত ১১ই মার্চ "মহান আওলিয়া দিবস" শুভ শুভ দিন দয়াল কুতুবুল আকতাব এর শুভ জন্মদিন উপলক্ষে

আজ ১৩ ই মার্চ ২০২৬ খ্রি: রোজ শুক্রবার ।
আশেকে রাসূল আরিফ ভাই ও ভালুকা, সিডষ্টোর বাজারের আশেকে রাসূলদের সহযোগিতায় বদরুল ভাইয়ের বাসায় অনুষ্ঠিত হলো সাপ্তাহিক মিলাদ ও ইফতার মাহফিল।

স্থানঃ সিডষ্টোর বাজার,ভালুকা , ময়মনসিংহ।

Address

হাজীর বাজার ভালুকা

Website

Alerts

Be the first to know and let us send you an email when আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থা ভালুকা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share