হাটহাজারী ওলামা মিডিয়া Hathazari Walama Media

হাটহাজারী ওলামা মিডিয়া  Hathazari Walama Media আপনার মাহফিল/সেমিনার সরাসরি সম্প্রচার করতে অথবা বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01343-206708

ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভি'ত্তি'হীন: শায়খ আব্দুর রহমান আস্ সুদাইসআরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ঘিরে হজরত মুহাম্মদ (...
22/08/2026

ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভি'ত্তি'হীন: শায়খ আব্দুর রহমান আস্ সুদাইস

আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ঘিরে হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন করা নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেন, কোরআন ও সুন্নাতে মাওলিদ বা জন্মদিন উদযাপনের কোনো ভিত্তি নেই। মহানবী (সা.), তাঁর সাহাবি এবং খুলাফায়ে রাশেদিনের কেউই তা পালন করেননি।

মঙ্গলবার (১৮ আগস্ট) মহানবী (সা.)-এর সিরাত নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শায়খ সুদাইস বলেন, রবিউল আউয়াল মাসে অনুষ্ঠিত মাওলিদ উৎসবগুলো এখন নাচ, খাওয়া-দাওয়া এবং নারী-পুরুষের অবাধ মেলামেশার সমাবেশে পরিণত হয়েছে। যারা এতে অংশ নেয় তারা বিশ্বাস করে তারা নবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, কিন্তু পরিবর্তে তারা এমন সব প্রথা অনুসরণ করছে, যা তিনি কখনও আদেশ করেননি।

তিনি বলেন, নবী (সা.)-এর প্রতি ভালোবাসা দেখানোর প্রকৃত উপায় তাঁর সুন্নাহ অনুসরণ করা। এ প্রসঙ্গে তিনি কোরআন থেকে উদ্ধৃত করে বলেন, ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পা'প ক্ষ'মা করে দেবেন।’

মসজিদুল হারামের ইমাম ও খতিব বলেন, নবী (সা.)-এর প্রতি ভালোবাসা দেখানোর প্রকৃত উপায় হলো, তাঁর সুন্নাহ অনুসরণ করা এবং এ প্রসঙ্গে তিনি কোরআন থেকে উদ্ধৃত করেন, ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পা'প ক্ষ"মা করে দেবেন।’

শায়খ সুদাইস মহানবী (সা.)-এর এই বাণীটি উদ্ধৃত করেছেন যে, ‘নতুন উদ্ভাবিত বিষয় থেকে সাবধান হও, কারণ, প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয়িই বেদয়াত এবং প্রত্যেক বেদয়াতই পথভ্রষ্টতা।’

তিনি আরও বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ‘অনুসরণ করো এবং নতুন কিছু উদ্ভাবন করো না, কারণ তোমাদের জন্য যথেষ্ট দেওয়া হয়েছে। পুরাতন পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কারণ তাই তোমাদের জন্য যথেষ্ট।’ উমর ইবনে খাত্তাব বলেছেন, ‘প্রত্যেক উদ্ভাবনই পথভ্রষ্টতা, যদিও মানুষ তাকে ভালো মনে করে।’

মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন
22/08/2026

মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন

চরমোনাই'র সাথে শায়খুল হাদিস পরিবারের কোনো বি'রোধ থাকতে পারেনা: আমিরে মজলিস
22/08/2026

চরমোনাই'র সাথে শায়খুল হাদিস পরিবারের কোনো বি'রোধ থাকতে পারেনা: আমিরে মজলিস

মাওলানা রাফি বিন মুনির
21/08/2026

মাওলানা রাফি বিন মুনির

আল্লামা আব্দুল হামিদ মধুপুরী
21/08/2026

আল্লামা আব্দুল হামিদ মধুপুরী

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তী'ব্র প্র'তি:বাদ
21/08/2026

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তী'ব্র প্র'তি:বাদ

মাওলানা আশরাফ আলী নিজামপুরী
21/08/2026

মাওলানা আশরাফ আলী নিজামপুরী

21/08/2026

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো আয়োজিত হলো ফিকরুল উম্মাহ বাংলাদেশের উদ্যোগে ইমাম প্রশিক্ষণ ২০২৬

ধর্ম মন্ত্রী হচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চার সদস্য যুক্ত...
21/08/2026

ধর্ম মন্ত্রী হচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চার সদস্য যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিতে পারেন। সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র এবং সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

মন্ত্রী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরির নাম নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে আলোচনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। এর পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে সূত্র জানিয়েছে।

পার্থকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান পার্থকে আজ সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য ফোন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব আব্দুল মতিন সউদ।

তিনি জাগো নিউজকে বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার জন্য কল করা হয়েছে।’

পার্থকে নৌপরিবহন অথবা পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানান সউদ। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল বাংলাদেশ জাতীয় পার্টি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়।

The Blog

জাতীয়
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আরও পড়ুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে হতে পারে শপথ প্রস্তুত থাকতে বলা হয়েছে মঈন খানকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানকেও নতুন মন্ত্রী হিসেবে শপথের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। সূত্রটির ভাষ্য, মঈন খান অফিসিয়াল ফোন কলের অপেক্ষায় রয়েছেন।

নরসিংদী-২ আসনের সংসদ সদস্য মঈন খান বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।

পাহাড়ি জেলার প্রতিনিধিত্বে সাচিং প্রু জেরি
নতুন মন্ত্রী হিসেবে শপথের তালিকায় রয়েছেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। তিনি জেলা বিএনপির আহ্বায়ক।

সাচিং প্রু জেরি নিজেই জানিয়েছেন, সন্ধ্যায় বঙ্গভবনে থাকার জন্য তাকে ফোন করা হয়েছে।

গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সরকারে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক প্রতিনিধিত্ব নতুন মাত্রা পেতে পারে।

প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় শামীম কায়সার
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। তাকে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে তার সম্ভাব্য মন্ত্রণালয় বা দপ্তর এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নরসিংদী-২ আসনের সংসদ সদস্য মঈন খান বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ ঘিরে সরকারি পর্যায়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে ছয়টি গাড়ি চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

তবে এসব গাড়ির কতটি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই বিস্তারিত জানা যাবে বলে ওই কর্মকর্তা জানান।

৫০ থেকে মন্ত্রিসভার সদস্য ৫৪
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।

আজ তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা হবে ২৮ এবং প্রতিমন্ত্রী ২৫ জন।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের দিনেই মন্ত্রিসভার এই সম্প্রসারণকে সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতা, জোটসঙ্গী দলের চেয়ারম্যান এবং পার্বত্য এলাকার প্রতিনিধিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক প্রতিনিধিত্বের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।

রাষ্ট্রপতিকে কওমি ধারার ৭ দলের শুভেচ্ছাবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও...
21/08/2026

রাষ্ট্রপতিকে কওমি ধারার ৭ দলের শুভেচ্ছা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কওমি ধারার (ইসলামপন্থি) সাত দল। বৃহস্পতিবার (২০ আগস্ট) পৃথক বিবৃতি ও অভিনন্দন বার্তায় দলগুলোর শীর্ষ নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সফলতা ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন, জনগণের অধিকার, ন্যা'য়বি'চার, সুশা'সন ও রাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য রক্ষায় ভূমিকা পালনের প্রত্যাশা জানান তারা।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথমে অভিনন্দন জানায় ইসলামী আ'ন্দো:লন বাংলাদেশ। দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এক বিবৃতিতে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন এবং বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। কারণ, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্য ও সর্বজনের আস্থার প্রতীক।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের অনুরোধ জানান ইসলামী আ'ন্দো'ল'নের আমির।

তিনি বলেন, রাজনীতিতে সততা এখন বিরল বিষয়ে পরিণত হয়েছে। সেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আ'ন্দো'লনে একজন পোড়খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তাঁর সাধনা সর্বজনবিদিত। এমন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক।

যে আশাবাদ নিয়ে মির্জা ফখরুল বঙ্গভবনে যাচ্ছেন, তা কাজে রূপান্তর করতে পারবেন বলে আশা প্রকাশ করেন চরমোনাই পীর। তিনি তার সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ অভিনন্দন জানান।

নেতৃদ্বয় বলেন, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণে তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তারা আশা করেন, তিনি রাষ্ট্রপতির সাংবিধানিক মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশ, জাতি ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তারা বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শা'সন, ন্যায়বি'চার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল নিরপেক্ষতা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের অভিভাবকসুলভ ভূমিকা পালন করবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা।

একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি সংবিধানসম্মত ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন জমিয়তের নেতারা। তারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকার জন্য সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ খে'লা'ফত মজলিস

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খে'লা'ফত মজলিসের আমির।

তবে অভিনন্দন বার্তার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধান সংস্কার নিয়ে নিজেদের অবস্থানও তুলে ধরেন তিনি। মাওলানা মামুনুল হক বলেন, ফ্যা'সি'বা'দ'বি'রোধী দীর্ঘ আ'ন্দো'ল'নের পর তারা প্রত্যাশা করেছিলেন, রাষ্ট্রব্যবস্থায় শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়, ক্ষমতার কাঠামোতেও মৌলিক পরিবর্তন আসবে। কিন্তু দুঃখজনকভাবে এখনো সংবিধান সংস্কার হয়নি। বরং বিতর্কিত ৭০ ধারার মতো পুরোনো কা:ঠামো বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রীর একক পরামর্শের পরিবর্তে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমার আবেদনের ক্ষেত্রে ভুক্তভোগী বা তার পরিবারের মতামতের সুযোগ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই পুরোনো ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফ্যা'সি:বাদ:বিরো'ধী আ'ন্দো'ল'নের মাধ্যমে যে রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়, সে প্রশ্নও তোলেন তিনি।

তারপরও মির্জা ফখরুলের কাছে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ খে'লা'ফ'তে মজলিসের আমীর বলেন, দীর্ঘদিনের ফ্যা'সি'বাদ'বি'রোধী আ'ন্দো'লনের স'হ'যো'/দ্ধা হিসেবে তার কাছে প্রত্যাশা, তিনি রাষ্ট্রপতি হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। 'ফ্যা'সি'বাদ বি'রোধী আ'ন্দো'ল:নের দীর্ঘ সহ:যো:দ্ধার কাছ থেকে এর চেয়ে কম কিছু আশা করা হয় না বলেও উল্লেখ করেন তিনি।

খে'লা'ফত মজলিস

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছে খে'লা'ফত মজলিস। এক যৌথ শুভেচ্ছা বার্তায় দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের তার সফলতা কামনা করেন।

নেতৃদ্বয় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করে বলেন, তিনি দেশ ও জাতির স্বার্থে সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষা করবেন বলে তারা প্রত্যাশা করেন।

ইসলামী ঐক্যজোট

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ইসলামী ঐক্যজোট। দলের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইসলামী ঐক্যজোট আশা করে, নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবেন। রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবেন।

তারা আরও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্বশীল ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে দেশের মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ায় মির্জা ফখরুলকে দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। মহান আল্লাহ তাঁকে দেশ ও জাতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদ কেবল একটি সাংবিধানিক দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের ঐক্য, সংহতি ও জনগণের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। মির্জা ফখরুল তার প্রজ্ঞা, বিচক্ষণতা ও অভিজ্ঞতার আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী বলেন, দেশের প্রতিটি নাগরিকের ন্যায়সংগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই আজকের বাংলাদেশের মানুষের গভীর প্রত্যাশা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির অভিন্ন স্বার্থে ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ন্যায়, ইন'সাফ, গণ'ত'ন্ত্র ও সুশাসনের ভিত্তিতে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে উঠুক, এটাই তাদের প্রত্যাশা। নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা ও সুস্থতা কামনা করে তাঁর জন্য কল্যাণ, প্রজ্ঞা ও দেশসেবার তাওফিক প্রার্থনা করেন তিনি।

বাংলাদেশ খে'লাফত ''আ'ন্দো'লন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খে'লা'ফত আ''ন্দো'ল'নের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

গণমাধ্যমে দেওয়া অভিনন্দন বার্তায় তিনি বলেন, রাষ্ট্রপতি দেশ ও দেশের জনগণের অভিভাবক। দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সা'র্বভৌ'মত্ব রক্ষায় মির্জা ফখরুল তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এটাই দেশের জনগণের প্রত্যাশা।

বিবৃতিতে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Address

Hathazari, Chittagong
Hathazari

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাটহাজারী ওলামা মিডিয়া Hathazari Walama Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category