Batchelor Life with Kona

Batchelor Life with Kona Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Batchelor Life with Kona, Grocers, Jashore, Jessore.

আসসালামু আলাইকুম,, অনার্স ৩য় বর্ষ।Dr faustus... Summary in bangla...ডক্টর ফস্টাস ক্রিস্টোফার মারলোর একটি ট্রাজেডি নাটক। ...
17/05/2024

আসসালামু আলাইকুম,,
অনার্স ৩য় বর্ষ।

Dr faustus...

Summary in bangla...

ডক্টর ফস্টাস ক্রিস্টোফার মারলোর একটি ট্রাজেডি নাটক। এই নাটকে মূল চরিত্র ডক্টর ফস্টাসের করুণ পরিণতি দেখানো হয়েছে।

[পয়েন্টগুলো মনে রাখলে ঘটনাপ্রবাহ মনে রাখা সহজ হয়]

ফস্টাসের জাদুবিদ্যা শেখা ও শয়তানের কাছে আত্মসমর্পণ
জাদুবিদ্যার অপপ্রয়োগ
ফস্টাসের করুণ পরিণতি
১. ফস্টাসের জাদুবিদ্যা শেখা ও শয়তানের কাছে আত্মসমর্পণ

ডক্টর ফস্টাস জার্মানির একজন উচ্চ শিক্ষিত এবং সম্মানিত ব্যক্তি। তিনি প্রচন্ডভাবে জ্ঞান-পিপাসু। নাটকের প্রথমেই দেখা যায়, তিনি জাগতিক সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে চান। প্রথমে তিনি যুক্তি নিয়ে পড়াশোনা করেন, তারপর একে একে চিকিৎসাবিদ্যা, আইন, এবং ধর্মতত্ত্ব সব কিছুর জ্ঞান অর্জন করেন। কিন্তু তবুও তার তৃষ্ণা নিবারণ হচ্ছিলো না। তিনি এসবের উর্ধ্বে গিয়ে আরও কিছু শিখতে চান। তখন তিনি তার দুই বন্ধু ভ্যালদেস ও কর্নেলিয়াসের বুদ্ধিতে জাদুবিদ্যা শেখার সিদ্ধান্ত নেন। এমতাবস্থায়, তার সামনে গুড অ্যাঞ্জেল আর ব্যাড অ্যাঞ্জেল উপস্থিত হয় এবং তাকে যাদুবিদ্যার ভালো ও খারাপ দিক বোঝাতে থাকে। গুড অ্যাঞ্জেল তাকে বাইবেল নিয়ে পড়াশোনা করার পরামর্শ দেয়। অপরদিকে ব্যাড অ্যাঞ্জেল তাকে তার ইচ্ছা পূরণ অর্থাৎ যাদুবিদ্যা শেখার সিদ্ধান্তে অটল থাকতে বলে। তিনি গুড অ্যাঞ্জেলক উপেক্ষা করে ব্যাড অ্যাঞ্জেলের পরামর্শ গ্রহণ করেন।

এরপর ফস্টাস যাদুবিদ্যার বই থেকে প্রাথমিক কিছু বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং তার মাধ্যমে তিনি মেফিস্টোফিলিসকে হাজির করেন। মেফিস্টোফিলিস হাজির হয়ে তাকে ডাকার কারণ জিজ্ঞাসা করে। তখন ফস্টাস জানান যে, তিনি অসীম ক্ষমতার অধিকারী হতে চান। এটা জানার পর মেফিস্টোফিলিস তাকে এই যাদুবিদ্যার ভয়ংকর পরিণতি সম্পর্কে সতর্ক করে। কিন্তু ফস্টাস এতেও পিছপা হন না। বরং সব কিছু জেনেও তিনি শয়তানের নেতা লুসিফারের শরণাপন্ন হন। তখন মেফিস্টোফিলিস জানায় যে ফস্টাস যতদিন বাঁচবে ততদিন সে তার সেবা করবে। কিন্তু এই আনুগত্য পেতে হলে ফস্টাসকে একটি শর্ত মানতে হবে। সেই শর্ত মোতাবেক, ফস্টাসকে তার আত্মা শয়তানের কাছে সমর্পণ করতে হবে এবং বিনিময়ে ফস্টাস ২৪ বছর মেফিস্টোফিলিসের সেবা পাবে। কিন্তু যখনই এই চুক্তির মেয়াদোত্তীর্ণ হবে তখন ফস্টাস এক বিভৎস ও ভয়ংকর মৃত্যুর সম্মুখীন হবে। ডক্টর ফস্টাস যাদুবিদ্যা শেখার জন্য এতটাই উদগ্রীব হয়ে ওঠেন যে প

মন খারাপের দিনগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না। এরপর আস্...
12/02/2024

মন খারাপের দিনগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না।
এরপর আস্তে আস্তে মনের চারপাশে ভিড় জমায় রাজ্যের সব মন খারাপের গল্প, যার পৃষ্ঠা একটার পর একটা উল্টাতেই থাকে। থামতে চায় না একদমই। সাথে ভারী হয় কন্ঠস্বর, ফুলে যাওয়া চোখ তো আছেই।

প্রচন্ড কান্নার রেশে শরীর হয় ক্লান্ত। তারপর মাথা ধরার সাথে ঘুমের চেষ্টা এবং এক সময় এসে ঘুম। আর একবার যদি ঘুম এসেই যায়, তবে সব শান্ত।
তারপর যখন সকাল হয়। রোদের উঁকিঝুঁকিতে একটু দেরি করে ঘুম ভাঙে। তখন আর মনে থাকে না, ঘুমানোর আগে আমার ঠিক কতোটা মন খারাপ ছিলো। বরং মনটা তখন অনেকটা শীতলই থাকে। ঠিক সকালের মিষ্টি রোদের মতো।

হ্যাঁ মন খারাপ হতেই পারে। মন খারাপ যে মনুষ্য জীবনের একটা অংশ, নিত্যদিনের রুটিন। তবে হ্যাঁ, এই খারাপটা না সারাজীবন থাকে না। একদম বেশি হলে কয়েকদিন! তারপর নিজে থেকেই উপলব্ধি হতে থাকে যে এইসব মন খারাপের কোনো মানেই হয় না।

মন খারাপ হয়, হবেই। একে বাদ দেওয়াও যাবে না জীবন থেকে। তাই মন খারাপ হলে একটু কেঁদে ফেলুন। যদি কান্না না আসে তবে রাজ্যের সব মন খারাপের গল্পগুলো মনে করে হলেও কাঁদুন। কান্না শেষ হলে আপনি নিজেকে নতুনভাবে অবিষ্কার করতে পারবেন।
মনে রাখবেন বৃষ্টির পরে আকাশে কিন্তু সুন্দর রঙধনু উঠে এবং তা যার নজরে পড়ে, তারই নজর কাড়ে।

Collected❤️

05/02/2024

মেস এর টেস্টি লাউ রান্না😋😋
,

05/02/2024

আমার আব্বুকে ফোন দিয়ে বললাম, আব্বু আপনার রান্নার ভিডিও করে আমার কাছে দেন,সাথে সাথে আব্বু ভিডিও করে আমাকে পাঠালেন, ভালবাসি আব্বু🥰
আল্লাহুম্মা বারিক লাহু🤍 #মিজানুররহমান

03/02/2024

ইতিহাস ঐতিহ্যে ২০০ বছরের পুরনো যশোর এর কালেক্টর ভবন, এটি ব্রিটিশ আমলের শ্রেষ্ঠত্বের প্রতিক।

03/02/2024

হঠাৎ কাল মেস এর বড় আপু বললেন,
জানো সবাই ভিডিও করে ফেসবুকে দেই,তো আমিও বললাম চলেন আপু আমরাও ভিডিও করে ফেসবুকে দেই,যেই কথা সেই কাজ,আপু আজ রান্না করছিলো আর আমার কাজ ভিডিও করা🥰

Address

Jashore
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batchelor Life with Kona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category