21/12/2025
আজকাল মনে হয়—আত্মীয়স্বজনের ভিড় যেন শুধু সংখ্যার হিসেবে বাড়ে, হৃদয়ের হিসেবে নয়। চারপাশে এত মানুষ, এত পরিচিত মুখ, এত আপজন… কিন্তু প্রয়োজনের সময়? বিপদের দিনে? পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও যেন নেই।
মানুষ এখন সম্পর্ক রাখে সুবিধার হিসেব কষে। ফোনে কথা হয় উৎসবে, দেখা হয় দাওয়াতে, ছবি তোলা হয় হাসিমুখে। কিন্তু যখন মন ভেঙে যায়, যখন কঠিন সময় দরজায় কড়া নাড়ে—তখন সেই হাসিমুখগুলো কোথায় হারিয়ে যায়? তখন খুঁজলেও পাওয়া যায় না সেই আপজন, যারা একটু পাশে দাঁড়ালে জীবনটা সহজ হয়ে যেত।
হৃদয়ের সবচেয়ে বড় ব্যথা এখানেই—এতো আত্মীয়স্বজন দিয়া কি করুম, যদি প্রয়োজন ছাড়া মনেই না করে?
এতো আপজন দিয়া কি করুম, যদি বিপদের সময় যায় একা ফেলে?
মানুষ টের পায় বিপদের দিনেই—কে সত্যি তার, আর কে শুধু নামের আত্মীয়। তখন বুঝতে পারে, রক্তের সম্পর্ক সবসময় হৃদয়ের সম্পর্ক হয় না। তখন শেখা হয়ে যায়—জীবন পথে আসলে মানুষকে একাই লড়াই করে যেতে হয়।
তবুও প্রত্যাশার মানুষ রয়ে যায়, মন চায় কেউ পাশে দাঁড়াক। কিন্তু সময় শেখায়—যে পাশে থাকে সে-ই নিজের, সে-ই আপন। বাকিরা কেবল ভিড়; প্রয়োজন ফুরোলেই তারা সম্পর্ক ভুলে যায়।
এভাবেই মানুষ বড় হয়, শক্ত হয়, আর বুঝে যায়— ভিড় নয়, মূল্যবান শুধু দু’একজন সত্যিকারের মানুষ;যারা থাকলে জীবন আলোকিত হয়, আর না থাকলে ভিড়ও একা লাগতে থাকে।