কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন স্কুল

  • Home
  • কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন স্কুল

কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন স্কুল শিক্ষাই শক্তি

02/06/2026

আসসালামুয়ালাইকুম
সম্মানিত অভিভাবক,
ঈদুল আযহার ছুটির পর আগামী কাল ০৩-০৬-২০২৬ ইংরেজি রোজ বুধবার হতে কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন স্কুল এর শ্রেণী কার্যক্রম যথারীতি চলবে। উক্ত খোলার তারিখে সকল শিক্ষার্থীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
অত্র শিক্ষা প্রতিষ্ঠান।

বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা বার্তা:  কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন  স্কুল এর  পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। • নত...
14/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা বার্তা: কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন স্কুল এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা।
• নতুন সম্ভাবনা ও জ্ঞানদীপ্ত বছর:
বৈশাখ মানেই নতুন প্রাণ, নতুন সম্ভাবনা। নতুন বছরের প্রথম সূর্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করুক, মনের দীপ্তিতে পরিপূর্ণ করুক, এবং সবার জীবন সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক ।
• পুরোনো ব্যর্থতা ভুলে এগিয়ে যাওয়া:
আগের বছরের ভুলত্রুটি, দুঃখ ও হতাশা ভুলে গিয়ে নতুন উদ্যমে পড়াশোনা ও সৃজনশীল কাজে আত্মনিয়োগ করতে হবে। নতুন বছর নতুন স্বপ্নের পথ দেখাবে ।
• শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গীকার:
এই নতুন বছরে, আমরা শিক্ষার্থীদের জন্য আরও উন্নত এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো, একজন শিক্ষার্থীকে শুধুমাত্র ভালো ফলাফল নয়, বরং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা ।
• সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন:
পহেলা বৈশাখ আমাদের বাঙালিত্বের, সংস্কৃতির ও ঐতিহ্যের ধারক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের লক্ষ্য ।
• সমৃদ্ধি ও সাফল্যের কামনা:
এই নতুন বছর যেন সবার জন্য, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য শিক্ষাক্ষেত্রে অনেক সাফল্য ও সমৃদ্ধি নিয়ে আসে। আমাদের প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা শেষ করে বের হচ্ছেন, তাদের জন্যও রইল শুভকামনা ।

হে আল্লাহ বোরহানুল ইসলাম মিরাজ এর পরিবারকে ধৈর্য্য দান করুন আমিন
02/01/2026

হে আল্লাহ বোরহানুল ইসলাম মিরাজ এর পরিবারকে ধৈর্য্য দান করুন আমিন

02/01/2026

সাম্প্রতিক সময়ে অত্র স্কুলকে নিয়ে কিছু ভদ্র লোক গুজব ছড়িয়ে আসছে।
বিস্তারিত কমেন্টে 💬

31/12/2025

আসসালামুয়ালাইকুম
সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই ২০২৬ নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।
★★★---------জরুরী বিজ্ঞপ্তি-------★★★
কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন স্কুলে অধ্যায়ণরত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য বলা যাচ্ছে যে আগামীকাল পহেলা জানুয়ারি ২০২৬ শিক্ষা বর্ষের প্রথম (১ম) থেকে পঞ্চম (৫ম) শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করা হবে।
বিদ্যালয় চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশক্রমে অনুরোধ করা হল।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক

বেগম খালেদা জিয়া এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন স্কুল পরিবার...
30/12/2025

বেগম খালেদা জিয়া এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন স্কুল পরিবার...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কৈয়ারবিল এম. আফজল আলম কিন্ডারগার্টেন স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share