S.C Vlogs

S.C Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S.C Vlogs, Grocers, Khagrachhari.

রাঙামাটির নান্যাচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বগাছড়ি কৈলাশ পাড়ায় সেটলার বাঙালিরা অগ্নিসংযোগ করে এক প...
17/02/2025

রাঙামাটির নান্যাচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বগাছড়ি কৈলাশ পাড়ায় সেটলার বাঙালিরা অগ্নিসংযোগ করে এক পাহাড়ির বাড়ি পুড়িয়ে দিয়েছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) সকাল আনুমানিক ৫/৬টার সময় এই ঘটনা ঘটে। তবে এ সময় ভুক্তভোগী পরিবারের সবাই কাজে যাওয়াতে বাড়িতে লোকজন ছিলেন না বলে জানা গেছে।

ভুক্তভোগীর নাম মন্টু চাকমা (৩৭), পিতা- রাজচন্দ্র চাকমা।

আগুনে বাড়িতে রাখা তার গরু বিক্রির এক লক্ষ ৩০ হাজার টাকাসহ বাড়ির সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার কলেজ পড়ুয়া এবং নবম ও ৫ম শ্রেণিতে পড়ুয়া সন্তানদের যাবতীয় বই কাগজপত্র ও জন্মনিবন্ধন সনদপত্র পুড়ে যাওয়াতে তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন মন্টু চাকমা ও তার পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী মন্টু চাকমা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কয়েকজন সেটলার তাকে বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে মোবাইলে হুমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে তারা আজকে তার বাড়িটি পুড়ি দিয়েছে।

আগুন দেয়ার সময় বাড়িতে কোন লোকজন ছিল না বলে জানিয়ে তিনি বলেন, খুব ভোরে আমরা পরিবারের সবাই কাজে গিয়েছিলাম। পরে আগুনের খবর পেয়ে বাড়ি চলে আসি। কিন্তু ততক্ষণে বাড়িটি সব পুড়ে গেছে। পাড়ার লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও নেভাতে পারেননি।

মন্টু চাকমাকে হুমকিপ্রদানকারী সেটলারদের নাম জানা গেছে। তারা হলেন- ১. মো. জাহাঙ্গীর শেখ (৪২), পিতা- মসলিম শেখ, গ্রাম- বগাছড়ি ১নং ওয়ার্ড বুড়িঘাট ইউনিয়ন; ২. আলিম শেখ (৩৫), পিতা ও ঠিকানা-ঐ; ৩. বাবুল আক্তার (৬০) পিতা- অজ্ঞাত ও ৪. সবুজ (৫০), পিতা- অজ্ঞাত। এর মধ্যে ৩ ও ৪ নং ব্যক্তির ঠিকানা ঢাকায় বলে জানা গেছে।

এই বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো. মালেক বলেন, বাড়ি পুড়ে যাওয়ায় মন্টু চাকমা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, বগাছড়িতে সেটলর বাঙালিরা দীর্ঘ সময় ধরে পাহাড়িদের জায়গা-জমি বেদখল ও বেদখলের নানা চেষ্টা চালিয়ে আসছে। ২০১৪ সালে সেখানে সেটলাররা পাহাড়িদের ৩টি গ্রামে হামলা ও অগ্নিসংযোগ করে ৬০টির অধিক ঘরবাড়ি-দোকান পুড়িয়ে দিয়েছিল।

03/08/2024

বতর্মান দেশের পরিস্থিতি 😆

01/08/2024

উপরে নির্দেশ ফিফটি ফোর 👀🐸

এইরকম ঘৃণ্য ও সংকীর্ণ মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি!সারাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হাইকোর্টে দেওয়া রায়ে বরাদ্দ ...
31/07/2024

এইরকম ঘৃণ্য ও সংকীর্ণ মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি!

সারাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হাইকোর্টে দেওয়া রায়ে বরাদ্দ ১% কোটাধারী অর্থাৎ সংখ্যালঘু জাতিসত্তাদের নিয়ে সমতলের বাঙালি শিক্ষার্থীরা অনেকেই অভিযোগ করছেন। রাষ্ট্রীয় শোক দিবসের বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ কেন তারা ফেসবুক প্রোফাইল লাল রঙ দ্বারা আবৃত করল না? বা কেন নড়েচড়ে বসছে না? যারা এই কথাগুলো বলছেন কিংবা বিভিন্ন পেইজে এইরকম কথাবার্তা ছড়িয়ে দিচ্ছেন, সোজা কথায় ট্রল করছেন তারা কি জানেন ২০১৮ সালে কোটা পদ্ধতি বাতিল হওয়ার পূর্বে দেশে বসবাসরত ৫০টির অধিক সংখ্যালঘু জাতিসত্তাদের জন্যে ৫% কোটা বরাদ্দ ছিল? তারা কি জানেন সংখ্যালঘু জনজাতির জন্যে ৫% কোটা এখনো পুনর্বহাল প্রয়োজন? তারা কি জানেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ শিশু- ছাত্র-যুবা-বয়োবৃদ্ধ সকলকেই প্রতিনিয়ত সেনাশাসনের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে হচ্ছে? তারা কি জানেন পাহাড়ে কয়টা গণহত্যা হয়েছে? তারা কি জানেন কত হাজার পাহাড়ি কাপ্তাই বাঁধের ফলে ভারতে শরনার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করেছে? তারা কি জানেন পাহাড়ে এখনো সেনা-বহিরাগত বাঙালিদের দ্বারা পাহাড়িদের বাপ-দাদার ভিটেমাটি দখল হচ্ছে? তারা কি জানেন পাহাড়ের মানুষ কতটা উচ্ছেদ আতঙ্কে দিনাতিপাত করছে? তারা কি জানেন কি পরিমাণ নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে পাহাড়িরা জীবন-ধারণ করছে? কিছুই কি জানেন তারা?

তারপরও ন্যায়ের পক্ষ হয়ে অধিকাংশ পাহাড়ি শিক্ষার্থীরা দেশের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছে। দমন-পীড়ন, হত্যা, গণগ্রেফতার, জেল-জুলুম এসব পাহাড়ে নিত্যনৈমিত্তিক ব্যাপার। অহরহ ঘটনা ঘটেছে পাহাড়ে অথচ দেশের আইন-আদালতে পাহাড়িরা কখনো ন্যায়বিচার পায়নি। তবুও তারা শোকে শোকাহত, সকল শিক্ষার্থী হত্যার বিচারের দাবি জানিয়েছে। অথচ তাদেরকে খাটো করে দেখা হচ্ছে। ন্যূনতম সম্মান কিংবা কৃতজ্ঞতা তো দূরের কথা উল্টো ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে কিংবা সংখ্যালঘুদের ১% কোটা সুবিধার কথা বলে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন, হেনস্তা করা হচ্ছে! এইটা কি সমতলের শিক্ষার্থী তথা মানুষদের সুস্থ মানসিকতার পরিচয়? প্রশ্ন জাগে, পাহাড়ে সেনাবাহিনীর দমন-পীড়ন ও সংখ্যালঘু নির্যাতন ও অধিকার নিয়ে আপনারা কি করেছেন? করছেন? বা করবেন? এত এত শহীদের আত্মত্যাগ ও আন্দোলনের ভিড়েও এরকম সংকীর্ণতা, কদর্যতা প্রদর্শন করতে পারেন আপ
©পহর চাকমা দা

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.C Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category