11/08/2026
আপনার কি মনে হয় নারী কিসে আটকায়? আমি কিসে আটকায় জানেন ? চলেন তাহলে কিছুদিন আগের একটি ঘটনা বলি কিছুদিন আগে আমি আমার বাবার বাড়ি কুষ্টিয়ায় যাচ্ছি ট্রেনে। আমাদের বগি নাম্বার ঙ। আমি আর অদিত্রী যাচ্ছি । অদিত্রীর বাবা ট্রেনে তুলে দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে ।ট্রেনটা একটু পরেই ছাড়বে। আমরাও তাকিয়ে আছি তার দিকে সেও তাকিয়ে আছে, । হঠাৎ দেখলাম মানুষটি নেই জানালার পাশে , এদিকে ট্রেন টাও ছাড়ার সময় হয়ে যাচ্ছে। বলে রাখি এই বগিটি ইঞ্জিনের সাথে যে ছোট বগি হয় সেটি। আবার দেখলাম মানুষটি ট্রেনের জানালায় দাঁড়িয়ে আছে এবং ইঞ্জিনের শব্দটি কমে গেছে। পরক্ষণে বুঝতে বাকি রইলো না যে মানুষটি ট্রেনে ওঠে ইঞ্জিন রুমের দরজা টা আটকে দিয়ে গেছে যাতে ইঞ্জিনের শব্দটা একটু হলেও কম আসে। ট্রেনটি ছাড়লো আর আমার মনে হতো লাগলে সেই বিখ্যাত হিন্দি গান তু থরি দের অর ঠেহের জা, আর দু চোখ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমিতো তার এই ছোট ছোট যত্নেই আটকায়।