16/12/2024
কোন কিছু নিয়ে যতো বেশি ছেনা চেটকা করা হবে সে জিনিসের যতোই সম্মান শ্রদ্ধার হোক না কেনো তার উপর আর সম্মান আসে না।২৪ এর যে চেতনা যে চিত্র বা গ্রাফিতি গুলো আছে সে গুলো আমাদের অনেক শ্রদ্ধার। ৭১ এর চেতনা যতনা কাজ করবে আমাদের জেনারেশনের কাছে ২৪ এর চেতনা আমাদের রক্তে মিশে আছে।এটা ফলাও করার কিছু নেই।টাকার ডিজাইন বদলানো হবে ভালো কথা।এটা বদলানো উচিতও।কিন্তু সেখানে ২৪ এর চেতনার গ্রাফিতি কেনো দিতে হবে।২৪ এর চেতনা কি এতো ঠুকনো? টাকা হলো হাতের ময়লা।এই টাকার পিছনে কেনো এতো চিন্তা ভাবনা করতে হবে।দেশে এতো অরজকতা চলছে তার কোন সমাধান এখনো আমাদে কাছে স্পষ্ট না।আমাদে এতো কিছু আছে যা ফিক্সড করে টাকায় ছাপিয়ে দিতে হবে যেমন জাতীয় সংসদ ভবন, শহীদ মিনার,সৃতি সৌধ,জাতিয় পাখি,ফুল আরো কতো কি আছে।এসব দিয়ে এইটা এমন ভাবে সংবিধান করে দিতে হবে যে কোন সরকার এসে এটার নকশা বদল করতে পারবে না।তাহলে বার বার টাকা ছাপানোর কোন প্রয়োজন হবে না। টাকা নিয়ে কারোর কোন বিতর্ক থাকবে না।আপনারা আমার আমাদের সকলের প্রিয় সরকার আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। আশা করি আপনারা যা করবেন আবেগের বসে এমন কোন কাজ করবেন না যার দরুন আপনাদের উপর কোন বিদ্বেষ তৈরী হোক।