01/07/2026
🌸 প্রিয় সবাই, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা 🌸
অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্তটি নিতে হয়েছে।
পড়াশোনা, সামনে পরীক্ষা, নিয়মিত ক্লাস এবং কিছু ব্যক্তিগত কারণ—সবকিছু একসাথে সামলাতে গিয়ে Nursing Fuska-এর কার্যক্রম আগের মতো চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছে। তাই আপাতত Nursing Fuska-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
যারা এতদিন আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, অর্ডার করেছেন, রিভিউ দিয়েছেন এবং ভালোবেসেছেন—আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️
এটি বিদায় নয়, শুধু একটি ছোট্ট বিরতি। ইনশাআল্লাহ, সবকিছু গুছিয়ে আবার নতুন উদ্যমে আপনাদের প্রিয় Nursing Fuska নিয়ে ফিরে আসব।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 🤍🌿
— Nursing Fuska🥺