আলমডাঙ্গা উপজেলা ওলামা দল

  • Home
  • আলমডাঙ্গা উপজেলা ওলামা দল

আলমডাঙ্গা উপজেলা ওলামা দল আলমডাঙ্গা উপজেলা ওলামা দল

আলমডাঙ্গা উপজেলা ও পৌরসভা এলাকায় ওলামা দলের নির্বাচনী প্রচার শেষে আমরা
03/02/2026

আলমডাঙ্গা উপজেলা ও পৌরসভা এলাকায় ওলামা দলের নির্বাচনী প্রচার শেষে আমরা

স্লোগানগুলো:ঐক্যবদ্ধ ওলামা সমাজ—ধানের শীষের বিজয় হোক নিশ্চিতইমান, ইনসাফ ও গণতন্ত্র—ধানের শীষই আমাদের মন্ত্রওলামা সমাজের ...
01/02/2026

স্লোগানগুলো:
ঐক্যবদ্ধ ওলামা সমাজ—ধানের শীষের বিজয় হোক নিশ্চিত
ইমান, ইনসাফ ও গণতন্ত্র—ধানের শীষই আমাদের মন্ত্র
ওলামা সমাজের ঐক্য—গণতন্ত্রের শক্তি
দেশ বাঁচাও, ভোট বাঁচাও—ধানের শীষে ভোট দাও
ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় আসবেই 👍

🤲 বিশেষ মোনাজাত | মহান বিজয় দিবস 🇧🇩আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষেওলামা দল, আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগেমহান আল...
16/12/2025

🤲 বিশেষ মোনাজাত | মহান বিজয় দিবস 🇧🇩

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে
ওলামা দল, আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে
মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী
৩০ লক্ষ শহীদ ও সকল বীর মুক্তিযোদ্ধার
মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এছাড়াও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন
শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়,
দেশবাসীকে ঈমান, ঐক্য ও ন্যায়ের উপর
অটল রাখেন—এই কামনায় দোয়া করা হয়।

আল্লাহ তায়ালা আমাদের সকল দোয়া কবুল করুন। আমিন।

— ওলামা দল, আলমডাঙ্গা উপজেলা শাখা

🌾 বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচিতেচুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সক্রিয় অংশগ্রহণ 🌾বা...
09/12/2025

🌾 বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র
“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচিতে
চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সক্রিয় অংশগ্রহণ 🌾

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত
“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে
চুয়াডাঙ্গা জেলা ওলামা দল সাংগঠনিকভাবে অংশগ্রহণ করে।

উক্ত কর্মসূচিতে
রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার,
ইসলামি মূল্যবোধ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা,
জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং
একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে
দলীয় করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের নেতৃবৃন্দ এ সময়
বিএনপির রাষ্ট্র পরিচালনার রূপরেখার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে
দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

✊ গণতন্ত্রের প্রশ্নে আপসহীন
✊ ভোটের অধিকার প্রতিষ্ঠায় অটল
✊ ইনশাআল্লাহ ধানের শীষই গণমানুষের মুক্তির প্রতীক


#দেশ_গড়ার_পরিকল্পনা
#চুয়াডাঙ্গা_জেলা_ওলামা_দল
#গণতন্ত্র_পুনরুদ্ধার
#ভোটাধিকার
#ধানের_শীষ

✈️ ঢাকার পথে রওনা ✈️জাতীয়তাবাদী ওলামা দলের বর্ধিত সভার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দিলাম।এই গুরুত্বপূর্ণ সভায় দেশের বর্তমান...
09/12/2025

✈️ ঢাকার পথে রওনা ✈️

জাতীয়তাবাদী ওলামা দলের বর্ধিত সভার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দিলাম।
এই গুরুত্বপূর্ণ সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক ভবিষ্যৎ কর্মপন্থা ও আন্দোলন-সংগ্রামের করণীয় বিষয়ে গঠনমূলক আলোচনা হবে ইনশাআল্লাহ।

মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া কামনা করছি—
যেন এই বর্ধিত সভা দল ও দেশের জন্য কল্যাণকর হয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের সবাইকে তৌফিক দান করেন। 🤲

✊ বাংলাদেশ জিন্দাবাদ
🌾 জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হোক

🌿 দোয়া প্রার্থনা 🌿দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র শারীরিক অবস্থা উন্নতির জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।🤲 হে আল...
01/12/2025

🌿 দোয়া প্রার্থনা 🌿

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র শারীরিক অবস্থা উন্নতির জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।

🤲 হে আল্লাহ,
তাঁর সকল ব্যথা–বেদনা দূর করে দিন,
তাঁর রোগ কষ্ট লাঘব করে দিন,
তাঁকে সম্পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও শক্তি দান করুন।

🕊️ হে পরওয়ারদেগার,
যে কোনো কঠিন পরীক্ষা থেকে তাঁকে রক্ষা করুন,
চিকিৎসা যেন ফলপ্রসূ হয়,
প্রতিটি মুহূর্ত তাঁর জন্য রহমতের দরজা খুলে দিন।

🌸 সকলকে অনুরোধ—নিজ নিজ জায়গা থেকে দেশনেত্রীর রোগমুক্তির জন্য দোয়া করবেন।
আল্লাহ্‌ তাঁর শিফায়ে কামিলা দান করুন। আমিন। 🤲🌿 দোয়া প্রার্থনা 🌿

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র শারীরিক অবস্থা উন্নতির জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।

✨ আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ✨ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেআলমডাঙ্গা উপজে...
29/11/2025

✨ আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ✨

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি:
🌾 ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব শরিফুজ্জামান শরীফ

উদ্বোধক:
📌 চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ আনোয়ার হোসেন

বিশেষ অতিথিবৃন্দ:
— চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সদস্য সচিব মাহবুবুল আলম
—চুয়াডাঙ্গা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব গোলাম কিবরিয়া স্বপন
—আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন জোয়ার্দার
—আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি জনাব আজিজুর রহমান পিন্টু
— আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন
—আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টু
—আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন
— আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম
— আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুর রহমান
— আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজা হোসেন
— সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আবু মুসা

সভাপতিত্ব করেন:
📌 আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসান মোঃ শাফী

এছাড়াও উপস্থিত ছিলেন
আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়নের সভাপতি–সাধারণ সম্পাদকসহ তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,
দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

চিৎলা ইউনিয়ন, বড় গাংনী ইউনিয়ন ও ভাংবাড়ীয়া ইউনিয়ন ওলামা দলের নেতা–কর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিতআগামী জাতী...
26/11/2025

চিৎলা ইউনিয়ন, বড় গাংনী ইউনিয়ন ও ভাংবাড়ীয়া ইউনিয়ন ওলামা দলের নেতা–কর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী জাতীয় নির্বাচনে সংগঠনের করণীয়, গণসংযোগ জোরদার, তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী করা ও নেতৃত্বের ভূমিকা—এসব বিষয়ে আজ চিৎলা, বড় গাংনী ও ভাংবাড়ীয়া ইউনিয়ন ওলামা দলের সম্মানিত নেতা–কর্মীদের সাথে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এবং চুয়াডাঙ্গা ১ আসনে জনাব শরীফুজ্জামান শরীফ ভাই কে ধানের শীষে ভোট দিতে সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে বলা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মোঃ শাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুর রহমান
এছাড়াও তিন ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত থেকে সভাকে প্রাণবন্ত করে তোলেন।

সভায় উপস্থিত নেতা–কর্মীরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ওলামা দলের প্রতিটি কর্মীই আমাদের শক্তি।

🗳️ জেহালা ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিতজেহালা ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে নি...
22/11/2025

🗳️ জেহালা ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

জেহালা ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি ও মাঠ সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন:
👉 মাওলানা মোঃ আনোয়ার হোসেন
আহ্বায়ক, চুয়াডাঙ্গা জেলা ওলামা দল

উদ্বোধক:
👉 কাজী আবুল হাসান মোঃ শাফী
সভাপতি, আলমডাঙ্গা উপজেলা ওলামা দল

বিশেষ অতিথি:
👉 মোঃ আলাউদ্দিন (আলা খান)
সাধারণ সম্পাদক, জেহালা ইউনিয়ন বিএনপি

আরও উপস্থিত ছিলেন:
🔹 শাক কলম – সাধারণ সম্পাদক, আলমডাঙ্গা উপজেলা ওলামা দল
🔹 হামিদুর রহমান – সাংগঠনিক সম্পাদক,আলমডাঙ্গা উপজেলা ওলামা দল
🔹 মোঃ রাজা হোসেন – যুগ্ম সাধারণ সম্পাদক,আলমডাঙ্গা উপজেলা ওলামা দল
🔹 মোঃ ইসমাইল হোসেন – সভাপতি, জেহালা ইউনিয়ন ওলামা দল
🔹 মোঃ সাদ্দাম হোসেন – সাধারণ সম্পাদক
এবং স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওলামা দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

15/11/2025

Address

Chuadanga

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলমডাঙ্গা উপজেলা ওলামা দল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share