হাওর ফুড

হাওর ফুড Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হাওর ফুড, Health Food Shop, Austogram, Kishoreganj.

অষ্টগ্রামের ঐতিহ্য বাহী সুস্বাদু খাঁটি পনির ও হাওরের তাজা মাছ পাচ্ছেন হাওরফুডে। যা অর্ডারের পর প্রস্তুত ও সংগ্রহ করা হয়,কোন প্রকার স্টক করা হয় না। স্বাস্থ্য সচেতনদের জন্য বিশুদ্ধ খাবারের প্লাটফর্ম হচ্ছে হাওরফুড। হাওর অঞ্চল বাংলাদেশের এক বিশাল এবং ঐতিহ্যগত অঞ্চল। এখানে ছড়িয়ে আছে হাজার বছরের স্মৃতি আর ঐতিহ্য। এই হাওর অঞ্চলে রয়েছে শত শত বছরের তৈরি হয়ে আসা কিছু ঐতিহ্যগত খাবার। যার স্বাদ আর পুষ্টি একসম

য় মোঘল সাম্রাজ্যে ও আলোড়ন সৃষ্টি করেছিল। এমন সব বাহারি আর স্বাদে গুণে ভরপুর খাবার নিয়ে হাজির হয়েছে 'হাওর ফুড।' আমাদের কাছে পাবেন অষ্টগ্রামের তৈরি বিখ্যাত সাদা পনির, খাঁটি দুধের সন্দেশ, নকশী পিঠা, নারকেল নাড়ু পিঠা, নারকেলের চিড়া, ছানার রসমালাই সহ হাওর অঞ্চলে তৈরি বিখ্যাত সব খাবার।
তাই আমাদের কাছে থেকে হাওর অঞ্চলে তৈরি সব ধরনের খাঁটি ও বিশুদ্ধ খাবার পেতে আমাদের পেইজে লাইক দিয়ে ইনবক্সে অর্ডার করুন। আমরা সর্বদা খাঁটি পণ্য সর্বাহে বদ্ধ পরিকর।
ধন্যবাদান্তে,
হাওর ফুড পরিবার

আমার বাসায় উত্তর পশ্চিম কর্ণারের বারান্দায় পাখির জন্য খাবার ও পানির ব্যাবস্থা রেখেছি! জাতের জাত পাখি সারাদিন আসে যায় খাব...
27/07/2026

আমার বাসায় উত্তর পশ্চিম কর্ণারের বারান্দায় পাখির জন্য খাবার ও পানির ব্যাবস্থা রেখেছি! জাতের জাত পাখি সারাদিন আসে যায় খাবার খায়। পাখির কিচিরমিচির শব্দ অন্যরকম শান্তি দেয় মনে।

ঘটনা হচ্ছে,
বাসায় আমরা লাল চাউলের ভাত খাই। আবার ব্রাউন রাইসের ভাতও খাই। এই দুটো চাউল ন্যাচারাল হওয়াতে বেছে খেতে হয়। তো গতকালই দেখলাম পাশের বাসার ভাবীর সাথে গল্প করতে করতে বউয়ে চাউল বাছতেছে। মূলত কেউ বাসায় বেড়াতে আসলেই চা নাশতা খাইয়ে বউয়ে চাউল বাছতে বসে যায়৷

চাউল নিয়ে বাছতে বসে গল্প জুড়ে দিলে দেখা যায় যে বেড়াতে আসছে চাউল সেই বেছে শেষ করেছে। বউয়ে গল্প করেই যাচ্ছে যতক্ষণ না তার চাউল বাছা অন্তত শেষ হয়। বিষয়টা আমি বুঝেও চুপচাপ থাকি কারন টেকনিকটা ধরে দিলে দেখা গেল শাস্তি হিসেবে আমাকে বাছতে না হয়।

যাই হোক গত কাল ভাবীকে দিয়ে কৌশলে সে যে চাউল বাছিয়ে রেখেছে আমি সকাল সকাল সেই চাউল পাখিদের খেতে দিয়েছি। এরপর আমি আমার কাজে বাসা থেকে বের ফিরে আসলে বউ বলতেছে ফ্রেশ হয়ে টেবিলে রাখা পনিরটা কেটে খাও আর আমাকে কয়েকটা ছবি তুলে দিও। আমি কাটাকাটি সেরে রান্না বসাবো।

পনির কেটে ছবি তুলতে বারান্দায় গিয়ে মনে পড়লো সর্বনাশ! আমি তো সকাল বেলা বেছে রাখা সব চাউল পাখিরে খেতে দিছি। পরবর্তী মহাপ্রলয় কি আসতে পারে সেটা ভেবে পনিরের ছবি তুলতে ছিলাম। এখন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে ছবি তুলছি তা দেখে মনে হচ্ছে আমি পনির রৌদ্রে শুকাতে দিছি!

বুঝতে পারছি আপাতত বাসায় থাকা যাবে না! কোন রকম এক টুকরা পনির হাতে আর এক টুকরা পনির মুখে নিয়ে শার্ট গায়ে পড়তে পড়তে বাসা থেকে বেরিয়ে আসছি। বাছা চাউল খুজে না পেয়ে কতক্ষণ একা একা শব্দের টর্নেডো চালিয়ে থেমে যাবে। ততক্ষণে আমার গন্তব্য আপাতত এলাকায় মন্টুর চায়ের দোকান।

এই মন্টুকে আরেকদিন পরিচয় করায় দিবোনে। এইটা কিন্তু আরেক মজার চরিত্র... ততক্ষণে পনির অর্ডার দিতে থাকেন।

যারা পনির খায় তাদের বেশীরভাগ অভ্যাসগত কারনে খায়। যারা নতুন কখনো পনির খায়নি তাদের জন্য আসলে পনির টেষ্টি জিনিস না। যারা নি...
26/07/2026

যারা পনির খায় তাদের বেশীরভাগ অভ্যাসগত কারনে খায়। যারা নতুন কখনো পনির খায়নি তাদের জন্য আসলে পনির টেষ্টি জিনিস না। যারা নিয়মিত পনির খায় শুধু তারাই বলতে পারবে পনিরের আসল টেষ্ট কোথায়৷ আর যারা পনির খেতে খেতে বৃদ্ধ বয়সে আছেন তারা মোটামুটি এক একজন পনির বিশেষজ্ঞ৷

এক টুকরো সাধারন পনির কিন্তু পুষ্টিমান এক গ্লাস দুধের থেকেও বেশী। কারন  ভালো মানের ১০ কেজি দুধ থেকে তৈরী হয় ১ কেজি পরিমান...
26/07/2026

এক টুকরো সাধারন পনির কিন্তু পুষ্টিমান এক গ্লাস দুধের থেকেও বেশী। কারন ভালো মানের ১০ কেজি দুধ থেকে তৈরী হয় ১ কেজি পরিমান পনির। দুধের মান যত ভালো পনিরের স্বাদও ততভাল। তাছাড়া কারিগরের অভিজ্ঞতা তো জাদুর মতই কাজ করে পনির তৈরীতে। সেরা মানের পনিরের জন্য হাওর ফুড সবসময় সেরা।

অবশেষে হাওরের সেরা সম্পদ রক্ষার্থে অভিযান পরিচালনা করা হচ্ছে যা দেশের মৎস সম্পদকে সুরক্ষিত করবে। দেশী মাছের উৎপাদন বাড়বে...
25/07/2026

অবশেষে হাওরের সেরা সম্পদ রক্ষার্থে অভিযান পরিচালনা করা হচ্ছে যা দেশের মৎস সম্পদকে সুরক্ষিত করবে। দেশী মাছের উৎপাদন বাড়বে।

পনিরের সফট পাওয়ার হলো শরীরে পুষ্টির ঘাটতি হলেই আপনার ব্রেইন সিগনাল পাঠাবে! পনির খাওয়ার ক্রেভিং হবে! কারনে অকারনে মনে হবে...
24/07/2026

পনিরের সফট পাওয়ার হলো শরীরে পুষ্টির ঘাটতি হলেই আপনার ব্রেইন সিগনাল পাঠাবে! পনির খাওয়ার ক্রেভিং হবে! কারনে অকারনে মনে হবে ছোট্ট এক টুকরা পনির খেতেই হবে। আর এটাই মুলত ব্রেইন থেকে হৃদয়ে পাঠানো সিগনাল।

আর যারা হাওর ফুডের পনির নিয়মিত খান তাদের সিগনাল কিন্তু শুধু হৃদয় থেকে দেয় না জিহ্বাও দেয়! কারন আমাদের পনির অলওয়েজ টেষ্টি অলওয়েজ ইয়াম্মি!

সব লাল চাউল একরকম না। এই ভুলটা অনেকেই করেন।অনেকে মনে করেন, বাজার থেকে যেকোনো লাল চাউল কিনলেই একই উপকার পাবেন।আসলে প্রক্র...
24/07/2026

সব লাল চাউল একরকম না। এই ভুলটা অনেকেই করেন।

অনেকে মনে করেন, বাজার থেকে যেকোনো লাল চাউল কিনলেই একই উপকার পাবেন।
আসলে প্রক্রিয়াজাত করার পদ্ধতির কারণেও চাউলের বৈশিষ্ট্যে পার্থক্য হতে পারে।
আমাদের এই ঢেঁকিছাটা পারবয়েল ভাওলদিঘা লাল চাউল টা দুই ধাপে সিদ্ধ করার মধ্যবর্তী সময়ে প্রায় ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে প্রস্তুত করা হয়। এটি দীর্ঘ সময়ের একটি ধাপ যার জন্য ভাত হয় নরম, মোলায়েম এবং স্বাদে মিষ্টি।
যারা সাদা চাউলের বদলে বেশি আঁশযুক্ত (ফাইবারসমৃদ্ধ) খাবার খাদ্যতালিকায় রাখতে চান, তাদের কাছে এই ধরনের লাল চাল একটি ভালো বিকল্প হতে পারে।

আপনি কি নিয়মিত লাল চাল খান, নাকি এখনও সাদা চালই বেশি খাওয়া হয়?

প্রসঙ্গ  দেশি গরুর দুধের ঘি বনাম সরে তোলা ঘি। শুধুমাত্র ঘাস খাওয়া দেশি গাভীর দুধ দিয়ে বাণিজ্যিকভাবে ঘি উৎপাদন কখনোই সম্ভ...
23/07/2026

প্রসঙ্গ দেশি গরুর দুধের ঘি বনাম সরে তোলা ঘি।

শুধুমাত্র ঘাস খাওয়া দেশি গাভীর দুধ দিয়ে বাণিজ্যিকভাবে ঘি উৎপাদন কখনোই সম্ভব নয়,কেননা এত দেশি গরু এখন নেই। সরেজমিনে পরীক্ষা করেই বলছি। অথচ সবাই দেশি গাভীর দুধের ঘি বিক্রি করে🤔 😁

ক্রিমের ঘি আর সরের ঘি এই দুইটা নিয়েও কিছু বলা দরকার। বাংলাদেশের সিংহভাগ ঘি তৈরি হয় দুধের ক্রিম থেকে। ক্রিম সেপারেটর মেশিনের মাধ্যমে দুধ থেকে ক্রিম আলাদা করা হয়। তারপর সেই ক্রিম দীর্ঘসময় আগুনে জ্বাল দিয়ে ঘি তৈরি করা হয়। এই পদ্ধতি অনেকটা সহজলভ্য ও তূলনামূলক খরচ কম।

আরেকটা হলো প্রাচীন পদ্ধতি। দুধ জ্বাল দিলে উপরে সরের প্রলেপ পড়ে। সেই সর জমিয়ে রেখে তা থেকে মাখন তুলে তারপর আগুনে জ্বাল দেয়া হয়। এভাবে ঘি তৈরি করা বেশ কষ্টসাধ্য এবং খরচও অনেক বেশি হয় যা দিয়ে বর্তমান বাজারে ঘি এর ব্যবসা অসম্ভব।

কিন্তু ইদানিং যে হারে, যে দামে সরের ঘি বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচও এরচেয়ে অনেক বেশি হওয়ার কথা। আপনি দুই আড়াই হাজার টাকার নিচে সরের ঘি এর কথা কল্পনাও করতে পারবেন না। যেখানে ভালোমানের ক্রিমের ঘি তৈরিতে হাজার টাকা খরচ পড়ে তারচেয়ে কমদামে সরের ঘি ভাবা যায় ? কী মনে হয় আপনাদের? আরে ভাই, পারলে নিজে সরের ঘি তৈরি করে খেয়ে দেখুন একবার।

মানুষ ভালো খাওয়ার জন্য দেশ বিদেশ চলে যাচ্ছে আর বাংলাদেশের মানুষ পকেটের টাকা খরচ করে আলু, কুমরা আর ফ্লেভারের জোস খাচ্ছে।

এটা আমার ২০২১ সালের চাটুকদার ঘী ওয়ালাদের নিয়ে লিখা ছিল।

ছবিটা ও সেই ২০২১ সালের তোলা।

হাড়ি থেকে বের হয়ে আপনার দিকেই তাকিয়ে আছে! তাজা পুঁটি থেকে তৈরী চ্যাপার গাজন শেষেও চোখের উজ্বলতা নষ্ট হয় না! নরম কোয়ালিটি...
23/07/2026

হাড়ি থেকে বের হয়ে আপনার দিকেই তাকিয়ে আছে! তাজা পুঁটি থেকে তৈরী চ্যাপার গাজন শেষেও চোখের উজ্বলতা নষ্ট হয় না! নরম কোয়ালিটি ফেইল লবন দেওয়া পুঁটির চ্যাপায় চোখের উজ্বলতা থাকে না। সেই সাথে দেখা যায় বেশীরভাগ মাছেরই মাথা ভেঙে যায়।

অষ্টগ্রামের ৪০০ বছরের বংশগত কারিগরের হাতে তৈরী সুঘ্রাণযুক্ত চ্যাপা কিনতে সরাসরি যোগাযোগ করুন ০১৭৪৪-২৪৩৬৬৫ নাম্বারে। সর্বনিন্ম অর্ডার ২৫ কেজি বস্তা।

#চ্যাপা #মিরপুর১৪ #ডিওএইচএস #মাটিকাটা #কাওরানবাজার #বসুন্ধরা #পল্টন #উত্তরা #বনানী #আগারগাও #ধানমন্ডি #সাভার #হবিগঞ্জ #পল্টন #নারায়নগঞ্জ #দোহার #রুপগঞ্জ #হেমায়েতপুর #গাজীপুর

আমাদের ছোট বেলাটা বার্গার পিজ্জা বা দামি চকলেট এর মধ্যে ছিলো না। এখনকার বাচ্চাদের মধ্যে এই গুলাই বেশি পছন্দের। আমার স্মৃ...
22/07/2026

আমাদের ছোট বেলাটা বার্গার পিজ্জা বা দামি চকলেট এর মধ্যে ছিলো না। এখনকার বাচ্চাদের মধ্যে এই গুলাই বেশি পছন্দের। আমার স্মৃতি গুলোর মধ্যে সবচেয়ে বেশি মনে পারে এই নাড়ুর কথা আমার ভাই ঢাকায় চাকরি করতো সেই সময় আমার ভাইয়ের জন্য আমার মা আর আপুরা দেখতাম নারিকেল চিড়া আর নাড়ু বানিয়ে দিতো আমি সবার ছোট হবার সুবাদে ভাগে ভালোই পেতাম।
আপনারা লাস্ট কবে খেয়েছিলেন?

22/07/2026

চায়ের সাথে পনির খাবো বলে গরুর দুধের সাথে গুড়া দুধ মিশিয়ে মালাই তুলে মাখো মাখো একটা চা বানিয়ে নিয়ে বসছি! বিশ্বাস করেন একটা চুমুক দিতে পারি নাই হাতে ছুড়ি আর মোবাইল ধরিয়ে দিয়ে বলে একটা ভিডিও বানাও। কত দিন হয় এত এত ডেলিভারী পাঠাও কিন্তু ভিডিও করো না নিজেদের পনিরের।

আমিও ভেবে দেখলাম কথাটা যৌক্তিক! মহারানীর আবদার তো আর বড় বাজেটে না। কয়েকটা ভাল ছবি আর ভিডিও তো। বিশ্বাস করেন মাত্র দুই মিনিট হয় নাই তাকায় দেখি আমার চায়ের কাপ খালি! ওমা ক্যামনে কি! এই অন্দরের রাজনীতি আসলেই কি সহ্য হয়! এ কোন ধোকা দিল সাক্ষাত শয়তান ভর না করলে মানুষ এমন ধোকা দেয়!

#বসুন্ধরা #ডিওএইচএস #মাটিকাটা #কাওরানবাজার #পল্টন #উত্তরা #বনানী #মালিবাগ #ফার্মগেইট #ধানমন্ডি #বারিধারা #বাড্ডা #মতিঝিল #খিলগাও #মিরপুর #মিরপুর১০ #মিরপুর১১ #মিরপুর১৪ #আগারগাও #এভিনিউ #ঢাকা #ব্লক

Address

Austogram
Kishoreganj
2380

Alerts

Be the first to know and let us send you an email when হাওর ফুড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share