Mmc tv

Mmc tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mmc tv, Grocers, Madaripur.

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সৃজনশীলতার সহায়ক না কি প্রতিবন্ধক?বর্তমান নিউ মিডিয়ার যুগে অনেক সাংবাদিক বন্ধু টেলিভিশন...
26/04/2026

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সৃজনশীলতার সহায়ক না কি প্রতিবন্ধক?
বর্তমান নিউ মিডিয়ার যুগে অনেক সাংবাদিক বন্ধু টেলিভিশন বা পত্রিকার প্রতিবেদন সরাসরি এআই (AI) দিয়ে তৈরি করে নিচ্ছেন। আপাতদৃষ্টিতে এটি সহজ মনে হলেও, এটি আসলে আমাদের পেশাগত অযোগ্যতারই একটি প্রতিফলন। প্রযুক্তির ওপর এই অতি-নির্ভরতা চলতে থাকলে একসময় আমরা আমাদের নিজস্ব মেধা ও মনন হারিয়ে ফেলব। আমরা যতই দক্ষ বা অভিজ্ঞ হই না কেন, এভাবে চলতে থাকলে একদিন হয়তো খবরের মৌলিক কাঠামো বা বুননশৈলীই আমাদের স্মৃতি থেকে মুছে যাবে।

​আমাদের মনে রাখা প্রয়োজন, এআই কখনো মানুষের বিকল্প হতে পারে না। একটি সার্থক প্রতিবেদনে পাঠক বা দর্শক সবসময় 'হিউম্যান টাচ' বা মানবিক প্রকাশভঙ্গি খুঁজে পেতে চায়, যা কেবল একজন মানুষের আবেগ ও বিচারবুদ্ধি দিয়েই সম্ভব। তাই সরাসরি রিপোর্ট লিখিয়ে না নিয়ে, আমরা এই প্ল্যাটফর্মকে আইডিয়া জেনারেট করা, তথ্যের উৎস খোঁজা কিংবা নতুন নতুন শব্দচয়ন শেখার কাজে ব্যবহার করতে পারি। এআই হোক আমাদের সহায়ক, আমাদের মেধার প্রতিস্থাপক নয়।

উদাহরণস্বরূপ বলা যায়, যখন একজন সাংবাদিক মাঠপর্যায়ে কোনো অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগের খবর সংগ্রহ করেন, তখন সেখানে মানুষের আর্তনাদ, হাহাকার এবং বেঁচে থাকার লড়াইয়ের যে আবহ থাকে, এআই তা পুরোপুরি অনুধাবন করতে পারে না। এআই হয়তো নির্ভুলভাবে তথ্য ও পরিসংখ্যান সাজিয়ে দেবে, কিন্তু সেই লেখনীতে মানুষের হদয়স্পন্দন বা আবেগ ফুটিয়ে তুলতে ব্যর্থ হবে। তাই যান্ত্রিক তথ্যের সাথে যখন একজন সাংবাদিক নিজের দেখা অভিজ্ঞতার সমন্বয় ঘটান, তখনই সেই প্রতিবেদনটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং জনমনে গভীর প্রভাব ফেলে।

এছাড়া, এআই-কে আমরা যদি কেবল আমাদের গবেষণার সহযোগী বা 'রিসার্চ অ্যাসিস্ট্যান্ট' হিসেবে ব্যবহার করি, তবেই এটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। যেমন, কোনো একটি জটিল আইনি বিষয়ে রিপোর্ট করার সময় আমরা সংশ্লিষ্ট আইনের ধারাগুলো এআই-এর মাধ্যমে দ্রুত খুঁজে নিতে পারি, কিন্তু সেই আইনের প্রয়োগ সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলছে, তার বিশ্লেষণ করতে হবে নিজের প্রজ্ঞা দিয়েই। প্রযুক্তি আমাদের পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার দক্ষতা ও নিজস্ব শব্দশৈলী আমাদেরই অর্জন করতে হবে, যাতে আমাদের সাংবাদিক সত্তা কোনো যন্ত্রের কাছে জিম্মি হয়ে না পড়ে।

​একজন দক্ষ সাংবাদিক হওয়ার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো নিয়মিত ভালো মানের পত্রিকা, বই এবং নামী অনলাইন পোর্টালের প্রতিবেদন পড়া কিংবা মানসম্মত টেলিভিশন রিপোর্ট দেখা। পড়ার অভ্যাস আমাদের চিন্তার জগতকে প্রসারিত করে এবং শব্দভান্ডারকে সমৃদ্ধ করে। যখন আমাদের ঝুলিভর্তি শব্দ থাকবে, তখন কোনো রিপোর্ট লিখতে গিয়ে আমাদের আর শব্দচয়নের বিড়ম্বনায় পড়তে হবে না, মেধাশক্তি ও সৃজনশীলতা থেকেই বেরিয়ে আসবে শক্তিশালী সব বাক্য।

​পরিশেষে বলবো, প্রযুক্তির সঠিক প্রয়োগই আমাদের এগিয়ে নেবে। আমরা এআই-কে বর্জন না করে বরং একে সঠিক উপায়ে ব্যবহার করতে শিখি, যাতে আমাদের পেশাদারিত্ব আরও শাণিত হয়। আসুন, আমরা যান্ত্রিক না হয়ে সৃজনশীল হই এবং নিজেদের মেধা দিয়ে সাংবাদিকতার মান বজায় রাখি।

লেখক: ফুয়াদ মোহাম্মদ সবুজ

সন্ধ্যা ৭ টার মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতে মাদারীপুর শহরে গতরাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কো...
12/04/2026

সন্ধ্যা ৭ টার মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতে মাদারীপুর শহরে গতরাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুরে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এমপি ও বিএনপি নেত্রী হেলেন জেরিন খান।
12/04/2026

মাদারীপুরে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এমপি ও বিএনপি নেত্রী হেলেন জেরিন খান।

20/03/2026

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া আদিত্যপুর যুবসমাজের উদ্যেগে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন অহিদুজ্জামান খান অহিদ
মেয়র পদপ্রার্থী, মাদারীপুর পৌরসভা।

17/03/2026

সৌদি আরবের রাজধানী রিয়াদে গেদিম সানাইয়ারে যুবদল নেতা মাদারীপুরের ছিলারচর ইউনিয়নের সন্তান হাজী সোহাগ আকন্দ এর আয়োজনে প্রবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের সুখ-সমৃদ্ধি এবং মাদারীপুরসহ বাংলাদেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইলিয়াস রহমান জিহাদি।

14/03/2026

সৌদি আরবের রিয়াদে মাদারীপুরের প্রবাসীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাদারীপুর জেলার শিবচর উপজেলার ছিলারচর ইউনিয়নের কৃতি সন্তান ও যুবদল নেতা হাজী সোহাগ আকন্দের আমন্ত্রণে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের সুখ-সমৃদ্ধি এবং মাদারীপুরসহ বাংলাদেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইলিয়াস রহমান জিহাদি।

ইফতার মাহফিলে সৌদি আরবে অবস্থানরত মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এ সময় তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজক যুবদল নেতা হাজী সোহাগ আকন্দ বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের মানুষের সঙ্গে আত্মিক বন্ধন অটুট রাখতে এবং সবার মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রবাসীদের নিয়ে এমন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন মরহুম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

15/02/2026
05/02/2026

মিথ্যা হয়রানি মুলুক অভিযোগ ও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদ্রিস মোল্লা

মাদারীপুর-০২ আসনের ধানের শীষের প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে ধান...
04/02/2026

মাদারীপুর-০২ আসনের ধানের শীষের প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলেন বিএনপির চেয়ার‌ম্যান তারেক রহমান।

শিবচরের ভোটের মাঠে এখন উৎসবের আমেজ থাকলেও সাধারণ মানুষের চাওয়া খুব স্পষ্ট। তারা এমন একজন প্রতিনিধি খুঁজছেন যিনি কেবল অবক...
01/02/2026

শিবচরের ভোটের মাঠে এখন উৎসবের আমেজ থাকলেও সাধারণ মানুষের চাওয়া খুব স্পষ্ট। তারা এমন একজন প্রতিনিধি খুঁজছেন যিনি কেবল অবকাঠামো নয়, নিশ্চিত করবেন নিরাপদ জীবন ও উন্নত চিকিৎসা। আগামী ১২ই ফেব্রুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমেই শিবচরবাসী তাদের আগামী দিনের কান্ডারি বেছে নেবেন।

মাদারীপুর জেলায় লাইসেন্স বিহীন ৫৭ টি ইটভাটা।এসব বন্ধে কোনোও পদক্ষেপ নিচ্ছেন না জেলা প্রশাসক!
25/01/2026

মাদারীপুর জেলায় লাইসেন্স বিহীন ৫৭ টি ইটভাটা।এসব বন্ধে কোনোও পদক্ষেপ নিচ্ছেন না জেলা প্রশাসক!

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mmc tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category