16/06/2026
মহান আল্লাহ তায়ালা প্রায় সাড়ে ১৪শ’ বছর আগে পবিত্র কোরআনে মৌমাছি ও মধু সম্পর্কে যা বলেছেন, আধুনিক বিজ্ঞান সেগুলো আজ আবিষ্কার করছে। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় ‘নাহল’। পবিত্র কোরআনে ‘নাহল’ নামে একটি সুরা অবতীর্ণ হয়েছে। এই সুরাটি পবিত্র কোরআনের ১৬তম সুরা। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ১২৮টি। এই সুরার ৬৮ আয়াতের থেকে এর নামকরণ করা হয়েছে।
আমরা আগে জানতাম মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে; অতঃপর তা মৌচাকে মজুদ করে রাখে সরাসরি। আসলে তা নয়, বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছে, মৌমাছির শরীর থেকে মধু বের হয়। অথচ পবিত্র কোরআন প্রায় সাড়ে ১৪শ’ বছর আগেই বলে দিয়েছে মধু মৌমাছির শরীর থেকে বের হয়। পবিত্র কোরআনুল কারিমে এরশাদ হয়েছে, ‘আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেন : পর্বতগাত্রে, বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরি কর। (সুরা নাহল : ৬৮)। অন্য আয়াতে বলা হয়েছে, এরপর সব ধরনের ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথগুলোতে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।’ (সুরা নাহল : ৬৯)। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মধু খেতে খুব ভালোবাসতেন। (শামায়েলে তিরমিজি, হাদিস : ১২১)।
মৌমাছিরা দেখতে খুব ছোট একটি প্রাণী। তবে এরা খুবই পরিশ্রমী হয়। পবিত্র কোরআনে এই প্রাণীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই প্রাণীটি ফুলের রস মুখে নিয়ে, সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে, সেটা বিস্ময়কর! এক পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়! আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় ১৪.৫ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব।
সায়েন্স টাইমসের মতে, পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে, তার ৭০ শতাংশ নির্ভর করে মৌমাছির ওপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে, তাহলে তাদের গায়ে ফুলের পরাগরেণু লাগবে না। সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ণ। খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনাজানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘মৌমাছি যদি না থাকে, তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে চার বছর।’
কোরআন আরও বলেছে, মধুর ঔষধি গুণের কথা। আজ আমরা জেনেছি মধুর মধ্যে রয়েছে প্রচুর খাদ্যগুণ, আছে প্রচুর ভিটামিন কে আর ফ্রুক্টোজ। আরও আছে মাঝারি এন্টিসেপ্টিক গুণ। কেটে যাওয়া বা পুড়ে যাওয়া যায়গায় মধু লাগিয়ে রাখলে কোনো রকম ইফেকশন হয় না। বরং কিছুক্ষণের মধ্যেই জ্বালাপোড়া ভাব কমে যায়। মধু হচ্ছে ওষুধ এবং খাদ্য উভয়ই। মধুকে বলা হয়Ñ বিররে এলাহি ও তিব্বে নব্বি। অর্থাৎ খোদায়ি চিকিৎসা ও নবী করিম (সা.) এর বিধানের অন্তর্ভুক্ত। সুরা মুহাম্মদ এর ১৫ আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘জান্নাতে স্বচ্ছ মধুর নহর প্রবাহিত হবে।’
খাদ্য ও ঋতুর বিভিন্নতার কারণে মধুর রং বিভিন্ন হয়ে থাকে। এ কারণেই কোনো বিশেষ অঞ্চলে কোনো বিশেষ ফল-ফুলের প্রাচুর্য থাকলে সেই এলাকার মধুতে তার প্রভাব ও স্বাদ অবশ্যই পরিলক্ষিত হয়। মধু সাধারণত তরল আকারে থাকে, তাই একে পানীয় বলা হয়। মধু যেমন বলকারক খাদ্য এবং রসনার জন্য আনন্দ ও তৃপ্তিদায়ক, তেমনি রোগব্যাধির জন্যও ফলদায়ক ব্যবস্থাপত্র। কেন হবে না, স্রষ্টার ভ্রাম্যমাণ মেশিন সর্বপ্রকার ফল-ফুল থেকে বলকারক রস ও পবিত্র নির্যাস বের করে সুরক্ষিত গৃহে সঞ্চিত রাখে।
মধুর আরও একটি অনন্য বৈশিষ্ট্য এই যে, নিজেও নষ্ট হয় না এবং অন্যান্য বস্তুকে দীর্ঘকাল পর্যন্ত নষ্ট হতে দেয় না। এ কারণেই হাজারো বছর ধরে চিকিৎসকরা একে অ্যালকোহলের স্থলে ব্যবহার করে আসছেন। মধু বিরেচক এবং পেট থেকে দূষিত পদার্থ অপসারক। রাসুলুল্লাহ (সা.) এর কাছে কোনো এক সাহাবি তার ভাইয়ের অসুখের বিবরণ দিলে তিনি তাকে মধু পান করানোর পরামর্শ দেন। দ্বিতীয় দিনও এসে আবার সাহাবি বললেন অসুখ বহাল রয়েছে। তিনি আবারও একই পরামর্শ দিলেন। তৃতীয় দিনও যখন সংবাদ এলো যে, অসুখের কোনো পার্থক্য হয়নি, তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, আল্লাহর উক্তি নিঃসন্দেহে সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী। উদ্দেশ্য এই যে, ওষুধের কোনো দোষ নেই। রোগীর বিশেষ মেজাজের কারণে ওষুধ দ্রুত কাজ করেনি। এরপর রোগীকে আবার মধু পান করানো হয় এবং সে সুস্থ হয়ে ওঠে।
মধুর নিরাময় শক্তি বিরাট ও স্বতন্ত্র ধরনের। কিছু সংখ্যক আল্লাহওয়ালা বুজর্গ ব্যক্তি এমনও রয়েছেন, যারা মধু সব রোগের প্রতিষেধক হওয়ার ব্যাপারে নিঃসন্দেহ। তারা ফোঁড়া ও চোখের চিকিৎসাও মধুর মাধ্যমে করেন। দেহের অন্যান্য রোগেরও চিকিৎসা মধুর দ্বারা করেন। হজরত ইবনে ওমর (রা.) সম্পর্কে বর্ণিত আছে যে, তার শরীরে ফোঁড়া বের হলেও তিনি তাতে মধুর প্রলেপ দিয়ে চিকিৎসা করতেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহ তায়ালা কোরআনে কি বলেননি যে, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার?’ (কুরতুবি)।
মধু সম্পর্কে সঠিক তথ্য জানেন তো ! অনুগ্রহ করে সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন, ইনশাআল্লাহ মধু সম্পর্কে স্পষ্ট একটি ধারনা তৈরি হবে।
মধুর উপকারীতাঃ
১. হৃদরোগ প্রতিরোধ করে। রক্তনালি প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৩. দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে।
৪. দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে।
৫. মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা দেহকে নানা ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে।
৬. অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে।
৭. বার্ধক্য অনেক দেরিতে আসে।
৮. মধুর ক্যালরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয়।
৯. যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক।
১০. গ্লাইকোজেনের লেভেল সুনিয়ন্ত্রিত করে।
১১. আন্ত্রিক রোগে উপকারী। মধুকে এককভাবে ব্যবহার করলে পাকস্থলীর বিভিন্ন রোগের উপকার পাওয়া যায়।
১২. আলচার ও গ্যাস্ট্রিক রোগের জন্য উপকারী।
১৩. দুর্বল শিশুদের মুখের ভেতর পচনশীল ঘায়ের জন্য খুবই উপকারী।১৪. শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে।
১৫. ভিটামিন-বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদৃঢ় করে।
১৬. মধুতে স্টার্চ ডাইজেস্টি এনজাইমস এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক ঠিক রাখতে অনন্য ভূমিকা পালন করে।
১৭. মধু কোষ্ঠকাঠিন্য দূর করে।
১৮. ক্ষুধা, হজমশক্তি ও রুচি বৃদ্ধি করে।
১৯. রক্ত পরিশোধন করে।
২০. শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে।
২১. জিহ্বার জড়তা দূর করে।
২২. মধু মুখের দুর্গন্ধ দূর করে।
২৩. বাতের ব্যথা উপশম করে।
২৪. মাথা ব্যথা দূর করে।
২৫. শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধি করে।
২৬. গলা ব্যথা, কাশি-হাঁপানি এবং ঠাণ্ডা জনিত রোগে বিশেষ উপকার করে।
২৭. শিশুদের প্রতিদিন অল্প পরিমাণ মধু খাওয়ার অভ্যাস করলে তার ঠাণ্ডা, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না।
২৮. শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি-সামর্থ্য দীর্ঘস্থায়ী করে;
২৯. ব্যায়ামকারীদের শক্তি বাড়ায়।
৩০. মধু খাওয়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে শরীর হয়ে উঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম।
Reference:
ড. কে এম খালেকুজ্জামান
- ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব),
মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া
🍯খাঁটি_মধু বলতে আমরা কী বুঝি?
খাঁটি মধুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো জানা থাকা জরুরি।
যেমনঃ ১. মধুর উপরের স্তরে হালকা ফেনা হওয়া, ২. গ্যাস হওয়া, ৩. গাদ জমা, ৪. তলানীতে চিনির মত পদার্থ জমা (যা মুলত সুক্রোজ ও গ্লুকোজ), ৫. মধু পাতলাও হতে পারে, যেমন বরই ফুলের মধুতে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে এজন্য পাতলা হয় এবং প্রচুর গ্যাস হয়।
🍯সমাজে প্রচলিত আসল মধু চেনার বিভিন্ন পরীক্ষার রকম ফেরঃ
সবচেয়ে সহজে মানুষ যেটা করতে চায় তা হলো ইউটিউব দেখে মধু পরীক্ষার চেষ্টা করা। ইউটিউবে আসল মধু চেনা বা পরীক্ষা করার উপায়ের বিভিন্ন ভিডিও দেখে মধু টেস্ট শুরু করে দেয় মধুর ক্রেতারা। এভাবে আসলে অনেক খাঁটি মানের মধুকে ভেজাল প্রমাণ করে অনেক সময়।
মধু কখনই জমে না, যদি জমে তাহলে তা ভেজাল; মধুতে পিপড়া লাগেনা, লাগলে তা ভেজাল; মধুর ফোঁটা হাতের বৃদ্ধাংগুলির নখের উপর রেখে পরীক্ষা করে, পড়ে গেলে তা খাঁটি নয়; আবার পানিতে মিশিয়ে পরীক্ষা করে, খাটি হলে গলে যাবে না বা পানির সাথে কোনোভাবেই মিশবে না, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় অনেকেই বলেন যে, মৌ চাষীরা মৌমাছিকে চিনি খাইয়ে মধু তৈরি করে থাকে।
অনেকেই মধুর নানা ধরণের পরীক্ষার কথা বলেন, যা আসলে মধুর ধরণভেদে ভিন্ন-ভিন্ন ফলাফল প্রদান করে থাকে। এক্ষেত্রে জেনে রাখা উচিৎ – এসব প্রচলিত পরীক্ষা পদ্ধতি আদৌ সঠিক নয়, বিজ্ঞানসম্মতও নয়।
🍯খাঁটি মধু চেনার উপায় নিয়ে প্রচলিত পরীক্ষা পদ্ধতিগুলো সঠিক নয়ঃ
• অনেকের ধারণা খাঁটি মধু কখনোই জমাট বাধে না। কিন্তু তা সঠিক নয়। মধুর প্রধান উপাদানগুলোর মধ্যে আছে সুক্রোজ এবং গ্লুকোজ। গ্লুকোজ সুযোগ পেলে জমাট বাধবেই। একে বলে ক্রিসটালাইজেশন। বিভিন্ন কারণে বিভিন্ন ফুলের মধু জমাট বাধতে দেরী হতে পারে। যেমন – আসল সুন্দরবনের মধুতে পানির পরিমাণ বেশি হওয়ায় এটা জমাট বাধে না। কিন্তু যে মধুতে পানির পরিমান কম থাকে, তা সময়ের সাথে সাথে ক্রিস্টালাইজড হতে শুরু করে। বিভিন্ন ফুলের মধুর গ্রেড কম বেশির কারণে বা ময়েশ্চারের কম বেশির কারণে জমাট বাধতে সময় নেয়।
• আবার, মধুর ঘনত্ব-ভিত্তিক টেস্টের বিষয়টি ভিত্তিহীন। কারণ, মধু পাতলাও হতে পারে। যেমন – বরই ফুলের মধুতে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে, এজন্য তা পাতলা হয় এবং প্রচুর গ্যাস হয়। সিজনাল কারণে ময়েসচারের তারতম্য থাকলে মধুর ঘনত্ব পরিবর্তন খুবই স্বাভাবিক। একারণে পানিতে ঢেলে পরীক্ষা, আঙ্গুলের নখে নিয়ে পরীক্ষা, টিস্যু বা নিউজপ্রিন্ট কাগজে নিয়ে পরীক্ষা করার ফলাফল মোটেও সঠিক ফলাফল দিতে সক্ষম নয়।
• মধুতে আগুন ধরলে আসল মধু, ধারণাটি সম্পূর্ণ অমূলক। মধুর সাথে মোম মিশিয়ে যদি তাতে আগুন ধরিয়ে দেয়া হয় তবে মধুতে খুব সহজেই আগুন জ্বলবে। মজার ব্যাপার হচ্ছে, এই মোমটা যদি মধুতে না মিশিয়ে চিনির শিরাতে মিশিয়ে দেই, তাহলেও একই ফল পাবেন। বিশ্বাস না হলে নিজেই পরীক্ষা করে দেখুন।
আশা করি খাঁটি মধু চেনার উপায় সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পেরেছি।
🍯এবার আলোচনা করা যাক, মধু কেন জমে?
মধু ক্রেতারা মধুর জমাকে ভুল বোঝেন। তারা একে ভেজাল মনে করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে মধু জমে যাওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া। তরল থেকে দানাদার অর্ধ-কঠিন অবস্থায় যাওয়ার এ প্রক্রিয়াকে গ্র্যানুলেশন (granulation) বা কঠিন বাংলায় স্ফটিকায়ন বলে।
মৌচাক থেকে আলাদা করার পর মধু যত দ্রুত জমে, চাকের ভেতর মোমের কোষে থাকলে তত দ্রুত জমে না। প্রতিটি মধুর স্ফটিকায়নের একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়ের মধ্যে মধু যদি না জমে তবে সম্ভাবনা আছে যে ওই মধুতে ভেজাল আছে।
জমে যাওয়ায় মধুর রং বদলে যায়, তরল থেকে দানাদার হয়ে যায় কিন্তু মধুর গুণগত মান কমে না।
মোটা দাগে বলতে গেলে মধু হলো একটি ঘন শর্করা দ্রবণ। সাধারণত এতে ৭০% এর বেশি শর্করা বা কার্বোহাইড্রেট ও ২০% এর কম পানি থাকে। তার মানে স্বাভাবিকভাবে পানিতে যে পরিমাণ চিনি দ্রবীভূত হয়, মধুতে তার চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে।
চিনির মাত্রাতিরিক্ত পরিমাণ দ্রবণকে অস্থিতিশীল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এমনভাবে প্রকৃতিকে সৃষ্টি করেছেন যে সে ভারসাম্য রক্ষা করতে চায়।
একারণেই মধুর জমাট বাধা শুরু হয়। পানি থেকে গ্লুকোজ আলাদা হয়। গ্লুকোজ স্ফটিক আকারে জমতে থাকে। আর দ্রবণটি আস্তে আস্তে সাম্যাবস্থার দিকে যায়।
এখন প্রশ্ন আসতে পারে, একই সময়ে কেনা দুটো মধুর মধ্যে একটা মধু জমে যাচ্ছে, আরেকটা যাচ্ছে না কেন?
মধুর শর্করাতে প্রধানত প্রধান অণু থাকে - গ্লুকোজ ও ফ্রুক্টোজ।
গ্লুকোজ ও ফ্রুক্টোজের পরিমাণ একেক মধুতে একেকরকম থাকে। সাধারণভাবে ফ্রুক্টোজ ৩০-৪৪% এবং গ্লুকোজ থাকে ২৫-৪০%।
বিভিন্নজাতের মধু বিভিন্ন হারে স্ফটিকায়িত হয়। এ হার ১-২ মাস থেকে ২ বছর হতে পারে।
গ্লুকোজের দ্রবণীয়তা কম, এটি স্ফটিকায়ন হয় দ্রুত। যে মধুতে গ্লুকোজ বেশি জমে তাড়াতাড়ি (সরিষা ফুলের মধু)। যে মধুতে গ্লুকোজ কম এবং পানি বেশি সেটা জমে ধীরে ধীরে (সুন্দরবনের মধু)।
কিছু মধু পুরোপুরি পুরোপুরি জমে যায় (সরিষা ফুলের মধু)। আবার কিছু মধুতে নিচে স্ফটিক আর উপরে তরলের একটি স্তর থাকে। মধুর প্রকারের ভিত্তিতে স্ফটিকের আকারও বিভিন্ন রকম হয়। মধু যত দ্রুত স্ফটিকায়িত হয়, স্ফটিক তত পাতলা হয়।
স্ফটিকায়িত মধুর রঙ তুলনামূলকভাবে মলিন হয়।
এছাড়া আরো কিছু নিয়ামক রয়েছে যা স্ফটিকায়ন শুরু করা, তরান্বিত করা ও স্লথ করায় ভূমিকা রাখে। গ্লুকোজ ও ফ্রুক্টোজ ছাড়া মধুর অন্যান্য কার্বোহাইড্রেট উপাদান, এমাইনো এসিড, প্রোটিন, খনিজ, এসিড ইত্যাদিও স্ফটিকায়নের প্রক্রিয়াকে প্রভাবিত করে। এছাড়া ধুলা, পরাগরেণু, মোমের কণা বা বহিরাগত স্ফটিকের উপস্থিতিতেও স্ফটিকায়ন তরান্বিত হতে পারে।
তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা ও প্যাকেটজাত করার ধরণও পার্থক্য গড়ে দিতে পারে। মধুর ধরনের উপর ভিত্তি করে কক্ষ তাপমাত্রায় স্ফটিকায়ন শুরু হতে কয়েক সপ্তাহ, কয়েক মাস এবং বিরল ক্ষেত্রে কয়েক দিন লাগতে পারে।
অনেকের জমা মধু খেতে ভালো লাগে। এক চামচ স্ফটিকায়িত মধু তরল মধুতে যোগ করলে বাকি মধু দ্রুত জমে যাবে।
🍯মধু জমে গেলে ভেজাল ভাবা হয় কেন?
আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মধু যখন জমে যায় তখন ওইটা দেখতে একদম চিনির মতো দেখা যায়। চিনি যেমন জমে গেলে যে কালার হয় যে রকম দেখতে লাগে, মধু জমে গেল ওই রকমই দেখা যায়। চিনির মতো সাদা সাদা। এজন্যই সাধারণ’ মধু ক্রেতাগণ স্বাভাবিকভাবে ধরে নেন যে এটা চিনি মিশ্রিত ভেজাল মধু। এজন্যই জমে গেছে।
আরেকটা কুসংস্কার আছে যে অসংখ্য মানুষ জানে খাঁটি মধু কখনোই জমে না, আর যদি জমে যায় তাহলে সেটা ভেজাল মধু। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যে সাদা সাদা অংশটা দেখতে পায় ওইটা হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সাথে অন্যান্য কিছু উপাদান ও থাকতে পারে। আর এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এর যে চেহারা তা প্রায় চিনির মতো দেখা যায়। এজন্যই সমস্যাটি জটিল আকারে ধারন করেছে।
শত ভেজালের ভিরে "আজওয়ান ফুড" নিয়ে এসেছে ১০০% খাঁটি এবং প্রাকৃতিক মৌচাকের মধু। যা আমরা সরাসরি আমাদের টিম সদস্যদের অংশগ্রহণে ১০০% প্রাকৃতিক মৌচাক হতে সংগ্রহ করে থাকি। এবং খুব যত্ন সহকারে "আজওয়ান ফুড" পরিবারের কাছে পৌঁছে দিয়ে থাকি।
এছাড়াও "আজওয়ান ফুড" সরবরাহ কৃত মধুর মাঝে ভেজাল প্রমাণে ১০০% ক্যাশব্যাক+ স্পেশাল গিফট।( মূল্য + ডেলিভারি খরচ সহ ফেরতযোগ্য)
যোগাযোগ:
Ajwan Shop | Raindi Tola, Madaripur | 01331-559550 | www.ajwanshop.com
উপরের এক লিখাটা দিয়ে আমাকে একটা qr কোড বানিয়ে দাও। যাতে কেউ qr code টা স্ক্যান করলে সরাসরি ফ্রি তে এই লিখাটা পড়তে পারবে।