KS News TV

KS News TV সত্যের সন্ধানে📲 KS News TV

Call- Whatsapp: 01306977178
(3)

কুলাউড়ায় বাস-সিএনজির সং/ঘর্ষ, খালে পড়ে আহত ৩ শিক্ষার্থীমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কোদালি ব্রিজে বাস ও ...
06/06/2026

কুলাউড়ায় বাস-সিএনজির সং/ঘর্ষ, খালে পড়ে আহত ৩ শিক্ষার্থী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কোদালি ব্রিজে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সং/ঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দু-র্ঘ-টনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটি শেষে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চিল্ড্রেন কেয়ার একাডেমির তিন শিক্ষার্থী বাড়ি ফিরছিল। এ সময় বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার দক্ষিণ পাশে এবং ফুলেরতল বাজারের উত্তর দিকে অবস্থিত কোদালি ব্রিজের ওপর একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সং/ঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী জসিম খান বলেন, সংঘর্ষের ধা/ক্কায় তিন শিক্ষার্থী ব্রিজের পাশ থেকে নিচের খালে পড়ে যায়। এতে একজন শিক্ষার্থী মাথায় আঘাত পায়। অপর দুই শিক্ষার্থীর মেরুদণ্ডে আ/ঘাত লাগে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়।
দু-র্ঘ-ট-নার পর স্থানীয় বাসিন্দা, পথচারী ও বরমচাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তা জসিম খান দ্রুত আহতদের উ-দ্ধা-র করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কোদালি ব্রিজটি সরু হওয়ায় সেখানে প্রায়ই দু/র্ঘ/ট/না ঘটে। ব্রিজের নিচে কাচ, রড ও লোহার মতো ঝুঁ–কি–পূ–র্ণ বস্তু ছড়িয়ে-ছিটিয়ে থাকায় দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা আরও বেড়ে যায়। জননিরাপত্তার স্বার্থে ব্রিজটি প্রশস্তকরণসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের পরিচয় ও তাঁদের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

★আশেপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📲 KS News TV

সত্যের সন্ধানে 📲 KS News TV
06/06/2026

সত্যের সন্ধানে 📲 KS News TV

খেলাধুলা ভিত্তিক কুলাউড়ার সর্বাধিক জনপ্রিয় পেজ ‘কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার’-এর মেইন ফেইসবুক পেজটি অজানা কারণে ফেসবুক কর্ত...
05/06/2026

খেলাধুলা ভিত্তিক কুলাউড়ার সর্বাধিক জনপ্রিয় পেজ ‘কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার’-এর মেইন ফেইসবুক পেজটি অজানা কারণে ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করে দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা থেকে পেজটিতে আর প্রবেশ করা যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন কুলাউড়ার ক্রীড়াপ্রেমী অগণিত দর্শক ও অনুসারীরা।

​বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারের এডমিন প্যানেল জানিয়েছে, কোনো প্রকার পূর্বসতর্কতা ছাড়াই হুট করে পেজটি ডিজেবল করা হয়েছে। বর্তমানে তারা ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পেজটি দ্রুত পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

​তবে খেলাধুলাপ্রেমীদের কথা বিবেচনা করে পেজটি ফেরত না আসা পর্যন্ত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এডমিন প্যানেল জানিয়েছে, এখন থেকে কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারের যাবতীয় লাইভ কার্যক্রম KKP Sports নামক ফেসবুক পেজ থেকে সম্প্রচার করা হবে।

​দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হয়ে সাময়িকভাবে ‘ KKP Sports ’ পেজটির সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। পেজটি ফিরে পাওয়ার বিষয়ে তারা আশাবাদী এবং দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস তাদের।

​এই সংকটকালীন মুহূর্তে কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারের পাশে থাকার জন্য এবং নতুন পেজটির মাধ্যমে খেলা উপভোগ করার জন্য সকল শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

★আশেপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📲 KS News TV

আগামী ১৩ জুন পৃথিমপাশা ইউনিয়ন তালামীযের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আপনারা আমন্ত্রিত।
04/06/2026

আগামী ১৩ জুন পৃথিমপাশা ইউনিয়ন তালামীযের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আপনারা আমন্ত্রিত।

জুন মাসের জন্য দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিট...
31/05/2026

জুন মাসের জন্য দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা এবং অকটেনের দাম ১৪০ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে পেট্রোলের দাম ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এত দিন ওই দামেই জ্বালানি তেল বিক্রি হচ্ছিল।

★আশেপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📲 KS News TV

কুলাউড়ায় মোবাইল কোর্টে ৮ মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানামৌলভীবাজারের কুলাউড়া উপজেলাতে বিভিন্ন ধরনের মোটরযানের বিরুদ্ধে ...
31/05/2026

কুলাউড়ায় মোবাইল কোর্টে ৮ মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাতে বিভিন্ন ধরনের মোটরযানের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রোববার (৩১ মে ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মোটরযানের ফিটনেস সনদ না থাকা, ভাড়ার চার্ট প্রদর্শন না করা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীনভাবে যানবাহন চালানোর অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সানজিদা আক্তার। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণ, চালক ও যাত্রীদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের বৈধ কাগজপত্র সংরক্ষণ, ফিটনেস সনদ নবায়ন, হেলমেট ব্যবহার এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স বহনের বিষয়ে সচেতন করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

★আশেপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📲 KS News TV

31/05/2026

সত্যকে তুলে ধরার চেষ্টায় 📲 KS News TV

🚨 বিক্ষোভ মিছিলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান 🚨রামিসাসহ সহিদ এবং আরও অসংখ্য শিশু ধর্ষণের ঘটনার বিচার এখনো নিশ্চিত না হওয়ায় গ...
29/05/2026

🚨 বিক্ষোভ মিছিলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান 🚨

রামিসাসহ সহিদ এবং আরও অসংখ্য শিশু ধর্ষণের ঘটনার বিচার এখনো নিশ্চিত না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন
বাংলাদেশ ৬৪ জেলা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
এম মিজানুর রহমান মিজান।

তিনি সকল সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন—

“শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে সকল সামাজিক সংগঠনকে একত্রিত হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলতে হবে।”

⚖️ ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে
✊ শিশু ও নারীর নিরাপত্তা প্রতিষ্ঠায়
🤝 সকল সংগঠনকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

নীরবতা নয়, প্রতিবাদ হোক মানবতার কণ্ঠস্বর।

#ধর্ষণের_বিচার_চাই
#শিশু_নিরাপত্তা
#মানবতার_পক্ষে
#বাংলাদেশ_৬৪_জেলা_ব্লাড_ফাউন্ডেশন
#ঐক্যবদ্ধ_প্রতিবাদ

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই গভীর শোকে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। ...
29/05/2026

পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই গভীর শোকে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে সকালের খাবার খেতে বসে গলায় কোরবানির মাংস আটকে গুরুতর অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছে আঁখি নামের ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এই দুঃখজনক ঘটনাটি ঘটে। মৃত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিনের খুশির আমেজে পরিবারের সবার সঙ্গে বসে সকালের খাবার খাচ্ছিল আঁখি। খাবার খাওয়ার সময় হঠাৎ করেই তার গলায় মাংসের টুকরো আটকে যায়। এর ফলে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

অন্যদিকে- জামালপুরের ইসলামপুরে গলায় গরুর মাংস আটকে ইয়াসিন মিয়া (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ইয়াসিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কোরবানির গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার সময় ইয়াসিনের গলায় সেটি আটকে যায়। অনেক চেষ্টা করেও মাংস বের না হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএএম আবু তাহের বলেন, গলায় মাংস আটকে যাওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে সে হাসপাতালে আসার আগেই মারা গেছে।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when KS News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share