Hazipur News 24

Hazipur News 24 সামাজিক কার্যক্রম ও দেশ ও জাতীকে নিয়ে ভাবা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম কে এবং প্রত্যন্ত অঞ্চলের নারী শিক্ষার্থীদের...
13/05/2026

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম কে এবং প্রত্যন্ত অঞ্চলের নারী শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে” একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে >
পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ

হাজীপুর কুলাউড়া মৌলভীবাজার

 #কুলাউড়ায় উপজেলা চেয়ারম্যান হিসেবে এনসিপির দলীয় প্রার্থী আবু রুকিয়ানআসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উ...
11/05/2026

#কুলাউড়ায় উপজেলা চেয়ারম্যান হিসেবে এনসিপির দলীয় প্রার্থী আবু রুকিয়ান

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবু রুকিয়ান-এর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (১০ মে) বিকেলে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ১০০ জন প্রার্থীর প্রথম তালিকায় উনার নাম নিশ্চিত করা হয়।
উনার বাড়ী কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের লালাররচক গ্ৰামে।।।

কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২মৌলভীবাজার জেলা পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দিতে গিয়ে মইনুল ইসলাম চৌধুরী সাম...
30/04/2026

কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দিতে গিয়ে মইনুল ইসলাম চৌধুরী সামাদ নামের এক যুবক ও জেসমিন আক্তার নামের এক নারী আটক হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানায় তাদের আটক করা হয়।
আটক সামাদ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত আতিকুর রহমান চৌধুরীর ছেলে ও স্থানীয় চৌধুরী বাজারের ব্যবসায়ী। অন্যদিকে জেসমিন আক্তার হলেন রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বাসিন্দা মৃত তাহির আলীর মেয়ে।

পুলিশ সূত্র জানায়, কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা মাহতাব মিয়ার সঙ্গে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তারের পারিবারিক বিষয় নিয়ে আদালতে মামলা রয়েছে। স্বামীকে নাজেহাল করতে ইতঃপূর্বে জেসমিন আক্তার তার মেয়েকে মাহতাব মিয়া ধর্ষণ করেছে বলে অভিযোগ তোলেন। এমনকি নানা ছলচাতুরীর আশ্রয় নেন। বর্তমানে তার স্বামী বিদেশ যাবার খবর শুনে স্বামী যাতে বিদেশ না যেতে পারে সেজন্য বৃহস্পতিবার দুপুরে নগদ দুই লাখ টাকাসহ ব্যবসায়ী সামাদ চৌধুরীকে নিয়ে থানায় আসেন।

ওইসময় থানায় চলছিল সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের দ্বি-বার্ষিক পরিদর্শন। পরিদর্শনের সময় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা উপস্থিত ছিলেন।
এসময় জেসমিন আক্তার তার স্বামীর বিদেশ যাওয়া বন্ধ করার জন্য সামাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। একপর্যায়ে সামাদ চৌধুরী কৌশলে জেসমিন আক্তারের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে সেখান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে ৪০ হাজার টাকা জেলা পুলিশ সুপারের কাছে দিতে যান।
এসময় জেলা পুলিশ সুপারের নির্দেশে সামাদ ও জেসমিনকে টাকাসহ আটক করে পুলিশ। এ ঘটনার খবর জানাজানি হলে কুলাউড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক সামাদ ও জেসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বৃহস্পতিবার রাত ১০টায় মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, কুলাউড়া থেকে জেসমিন আক্তার নামের এক মহিলা বেশ কয়েকদিন থেকে আমার সঙ্গে দেখা করার জন্য মোবাইল ফোনে কথা বলেন।

গোগালী ছড়ায় বাঁধ ভাঙ্গনে ১৫ টি গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতিস্টাফ রিপোর্টার: গোগালী ছড়ার কুলাউড়া সদর ইউনিয়নের গাজিপুর ...
29/04/2026

গোগালী ছড়ায় বাঁধ ভাঙ্গনে ১৫ টি গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার: গোগালী ছড়ার কুলাউড়া সদর ইউনিয়নের গাজিপুর নামক স্থানে প্রায় দেড়শত ফুট বাঁধ ভাঙ্গনের ফলে ১৫ টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৭ এপ্রিল (সোমবার) রাতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নামে। ফলে গোগালী ছড়ার বাঁধ ভেঙ্গে প্রবল স্রোতে সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন গ্রামে ১ শ বিঘা আউশক্ষেত, বোরো ধান, আউশের বীজ তলা, শতাধিক ফিশারী তলিয়ে গেছে।

এব্যাপারে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, বাঁধ ভেঙ্গে সদর ইউনিয়নের গাজিপুর গ্রামে ২০ বিঘা বোরো ধান নষ্ট হয়েছে।

সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুর রহমান জানান, ধান ও মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ছড়ার পানি বিপদসীমা অতিক্রম করে জয়চন্ডী ইউনিয়নেরও মীরবক্সপুর, রাজাপুর, লামাগাঁওসহ কয়েকটি গ্রাম প্লাবিত করেছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, কুলাউড়া ও জয়চন্ডি ইউনিয়নে পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ক্ষয়ক্ষতির তালিকা দিচ্ছে।
এদিকে মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

কুলাউড়ায় বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, দিশেহারা কৃষকরামাসুদ আহমেদঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকাল...
29/04/2026

কুলাউড়ায় বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান, দিশেহারা কৃষকরা

মাসুদ আহমেদঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর এলাকার বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা। ধান পাকতে শুরু করলেও হঠাৎ করে পানি বাড়ায় অনেক জমির ধান পানির নিচে চলে গেছে।

কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে যেসব জমিতে ধান কাটা শুরু হওয়ার কথা ছিল, সেসব জমিও এখন পানিতে ডুবে যাচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকরা জানান, সার, বীজ, সেচ ও শ্রমিক খরচ করে অনেক কষ্টে ধান চাষ করেছেন তারা। এখন ফসল ঘরে তোলার সময় এমন পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত পানি না কমলে পুরো মৌসুমের পরিশ্রম বৃথা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কুলাউড়ায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃ-ত্যু মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পশ্চিম বুধপাশা মাদ্রাসা বাজারের মাছ ব্যবসায়ী, ...
11/04/2026

কুলাউড়ায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃ-ত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পশ্চিম বুধপাশা মাদ্রাসা বাজারের মাছ ব্যবসায়ী,
আব্দুল আজিজের ৩ বছর বয়সী মেয়ে পানিতে ডুবে মা,রা যায়। পৃথিম পাশা ইউনিয়ন এর কানিকিয়ারিতে আজিজ মিয়ার বাসাবাড়ির পাশের পুকুরে আনুমানিক ৪ ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত আসছ....
HAZIPUR NEWS

১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগামীকাল ১২ এপ্রিল, রোববার, দেশব্যাপী সকল জেলা ও উপজেলা থেকে প...
11/04/2026

১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগামীকাল ১২ এপ্রিল, রোববার, দেশব্যাপী সকল জেলা ও উপজেলা থেকে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠানো হবে।

সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা, দাবি ও অধিকারের স্বার্থে আপনিও আপনার এলাকার স্মারকলিপি প্রদান কর্মসূচীতে যোগ দিন।

হবিগঞ্জে সিলেটগামী তেলভর্তি ট্রেনের ৪টি ট্যাংক লাইনচ্যুত; ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ।Hazipur  News 24
01/04/2026

হবিগঞ্জে সিলেটগামী তেলভর্তি ট্রেনের ৪টি ট্যাংক লাইনচ্যুত; ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ।
Hazipur News 24

29/03/2026

সংসদে বক্তব্য: কুলাউড়া হাসপাতালের বেহাল দশা নিয়ে মুখ খুললেন এমপি শওকতুল ইসলাম।

গত কয়েকদিনের এইসব দেখে মনে হচ্ছে। এই দেশে স্বাভাবিক মৃ'ত্যু বরণ করতে পারাটা বড্ড কঠিন  বেপার। 💔
25/03/2026

গত কয়েকদিনের এইসব দেখে মনে হচ্ছে। এই দেশে স্বাভাবিক মৃ'ত্যু বরণ করতে পারাটা বড্ড কঠিন বেপার। 💔

Address

কুলাউড়া,মৌলভীবাজার
Maulvi Bazar
@SAIDUL@

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazipur News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category