18/07/2024
⚠️ভয়ানক বিপদে আছি আমরা, যে বিপদ আস্তে আস্তে আমাদের জীবন ধংস করে দিচ্ছে। যার ভবিষ্যৎ খুবই ভয়ংকর❗️❗️❗️
👉বিপদটি হচ্ছে ভুল খাদ্যাভ্যাস। যেটা আমাদের শরীরে দীর্ঘ মেয়াদে মারাক্তক সমস্যার সৃষ্টি করছে। ফল সরুপ সারা বিশ্বে প্রতি দিন অনেক মানুষ মারাও যাচ্ছে। আসুন জেনে রাখি ভুল খাদ্যাভ্যাসের ফলে আপনাদের কোন কোন মৃত্যু ঝুকি পূর্ণ রোগগুলো শরীরে বাসা বাঁধছে।
ভূল খাদ্যাভ্যাসের ফলে যে রোগগুলো হচ্ছে। সেগুলো হলোঃ
✅উচ্চ রক্তচাপ
✅হৃদরোগ
✅ডায়াবেটিস
✅স্ট্রোক
✅স্থুলতা
✅ফ্যাটি লিভার ডিজিজ
✅ক্যান্সার
যে রোগগুলো এখন মানুষের ঘরে ঘরে। এই রোগগুলো হলো অসংক্রামক রোগ। আর এই রোগগুলোতে বাংলাদেশে প্রতি বছর কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে জানেন? রীতি মতো অবাক হওয়ার মতো তথ্য।
১৯৯৬ সালে বাংলাদেশে এই রোগগুলোতে মারা যেতো মাত্র ৮% মানুষ। আস্তে আস্তে দেশের উন্নয়ন শুরু হলো, মানুষের জীবন মান উন্নত হতে শুরু করলো ২০১৪ সালে এই রোগ মৃত্যুর হার বেড়ে দাড়ালো ৫৯% এ। এবং ২০১৭ সালের গবেষণায় দেখা গেলো সেই সংখ্যা আরও বেড়ে দাড়িয়েছে ৬৭% আর বর্তমানে তা ৭৩%। ভাবা যায় কয়েক বছরের ব্যাবধানে এই রোগগুলো কি পরিমাণ বিস্তার লাভ করেছে। আর এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আপনি হাসপাতালগুলো দিকে তাকিয়ে দেখে অধিকাংশ রোগীই এই সকল রোগে আক্রান্ত। এবং নিয়মিত চিকিৎসা হচ্ছে কিন্তু একেবারে সুস্থ কখনই হচ্ছেন না। এর পিছনের একমাত্র কারণ হলো ভুল খাদ্যাভাস।
তাই আমাদের খাদ্যাভাসের পরিবর্তন করতে হবে। ফল সরুপ আমার পাবো সুস্থ কর্মময় দীর্ঘ জীবন। তাহলে আমরা কোন ধরণের খাবারগুলো খাবো? খাবার সাধারণত ২ প্রকার 🟢 Alkali Forming 🟢 Acid Forming আমাদের শরীরও মূলত Alkali Forming তাই খাবারও খেতে হবে Alkali Forming.
যে খাবার গুলো Alkali তৈরী করে থাকে যেমনঃ
সব ধরণের সাক এবং সবজি, অধিকাংশ ফল, পালংশাক, ব্রকলি, সালাদ, ডাল, মটরশুটি, বিন, জী, বাদাম, ওঠস, আদা, রুসুন, পিয়াজ, মশলা ও টকদই।
আর যে খাবার গুলো Acid Forming যেগুলো না খেলে তো চলবে না, সেগুলো As Minimum As খাওয়ার চেষ্টা করতে হবে যেমনঃ মাছ, মাংস, ডিম, দুধ, পনির, চিনি, লেবু, কফি, লবণ, বার্গার, নুডলস, চকলেট, স্যান্ডউইজ, সাদা পাস্তা, কলম পানীয়, প্রক্রিয়াজাত সকল খাবার, ভাত এবং রুটি। আর বর্জনী কী? বর্জনীয় হলো: সাদা চাল, সাদা ময়দা, সাদা চিনি এবং উপাদান দিয়ে তৈরী সকল খাবার। যেমন নুডলস বলেন, পাউরুটি বলেন বর্জনীয়।
তাহলে আমরা কি বুঝলাম?? আমরা বুঝলাম সঠিক খাদ্যাভাস গড়ের তোলার মাধ্যেমেই আমরা দীর্ঘ কর্মময় সুস্থ জীবনের দিকে এগিয়ে যাবো।
তাই আর দেরি না করে এখন থেকে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন।