Organic Food Service

Organic Food Service Here we are offering organic product which help you to live green with help of nature.

আমরা সব সময়ই চেষ্টা করে যাচ্ছি গ্রাহক সন্তুষ্টির জন্য।  গ্রাহক একটি বিজনেস এর প্রান। আর সেই প্রানের খুশি আমাদের বড় পাওয়া...
27/07/2023

আমরা সব সময়ই চেষ্টা করে যাচ্ছি গ্রাহক সন্তুষ্টির জন্য।

গ্রাহক একটি বিজনেস এর প্রান। আর সেই প্রানের খুশি আমাদের বড় পাওয়া। ধন্যবাদ মেম।

প্রচন্ড গরমে যখন সবাই নাজেহাল, চারিদিকে গরমে জনজীবন অতিষ্ঠ তখন নিজেকে বা পরিবার কে ভালো ও সুস্থ রাখতে দই-চিড়ার কোন তুলনা...
25/07/2023

প্রচন্ড গরমে যখন সবাই নাজেহাল, চারিদিকে গরমে জনজীবন অতিষ্ঠ তখন নিজেকে বা পরিবার কে ভালো ও সুস্থ রাখতে দই-চিড়ার কোন তুলনা নেই।

বাইরে যতই গরম থাকুক শরির থাকবে ঠান্ডা।
ফ্রেশ ফ্রেশ দই নিয়ে রাখুন আপনার ফ্রিজে আর যখনই গরমে অতিষ্ঠ তখনই হয়ে যাক দই-চিড়া আর।

নিমিষেই শরীর হয়ে উঠবে চাংগা। আপনি থাকবেন ফিট।

 #মেজবান_দই রিভিউমেম দই হাতে পাওয়ার পর ফ্রিজিং করারো সময় পাননি। খাওয়ার সাথ সাথেই শেয়ার করেছেন তার মনের অভিব্যাক্তি। আমরা...
13/06/2023

#মেজবান_দই রিভিউ

মেম দই হাতে পাওয়ার পর ফ্রিজিং করারো সময় পাননি। খাওয়ার সাথ সাথেই শেয়ার করেছেন তার মনের অভিব্যাক্তি।

আমরা সব সময় বলি আমাদের মেজবান দই খেলে আপনি এই দই এর ফ্যান হতে বাধ্য হবেন।

মেজবান এর টেস্ট অসাধারণ, আর দশটা দই এর সাথে এর স্বাদ মিলাতে পারবেন না।একবার খেতে শুরু করলে নিজেকে থামাতে পারবেন না।

আসল স্বাদের মেজবান টেস্ট করতে অবশ্যই আমাদের পেজ ঘুরে আসবেন৷

 #মেজবান_দই  রিভিউস্যারকে দই ডেলিভারি দিয়েছিলাম গতদিন। টেস্ট করার পরই রিভিউ দিয়েছেন৷ অল্প কথায় পরিমিত ভাষায় বুঝিয়েছেন আম...
13/06/2023

#মেজবান_দই রিভিউ

স্যারকে দই ডেলিভারি দিয়েছিলাম গতদিন। টেস্ট করার পরই রিভিউ দিয়েছেন৷ অল্প কথায় পরিমিত ভাষায় বুঝিয়েছেন আমাদের প্রডাক্ট কেমন।

মুলত গ্রাহকরাই আমাদের ব্যাবসার সম্পদ। সারভিস সেভাবেই দিতে চেষ্টা করি যাতে প্রতিটি গ্রাহক আমাদের রিপিট গ্রাহক হোন।

আমরা আমাদের প্রডাক্টের মানের সাথে কম্প্রোমাইজ করি না। চেষ্টা করি কথা ও কাজের মিল রাখতে। তারই প্রমান গ্রাহক রিভিউ।

আমাদের মেজবান দই এর স্বাদ অতুলনীয়। একবার খেলে বার বার খেতে ইচ্ছা করবে৷

মেজবান দই এর কিছু চারিত্রিক গুন।।।

মেজবান ঊল্টালেউ পরবে না।
দই এ পানি ছাড়ে না
মেজবান হচ্ছে সর দই এর রাজা।

মেজবান এর স্বাদ নিতে নক করুন আমাদের পেজে।

বাইরে আজ ঝুম বৃষ্টি। যাক গরম থেকে তো অন্তত কিছুটা রেহাই পাওয়া গেলো। কিন্তু এতো ব্রিষ্টির মধ্যে ডেলিভারি করবে কিভাবে। মান...
12/06/2023

বাইরে আজ ঝুম বৃষ্টি।

যাক গরম থেকে তো অন্তত কিছুটা রেহাই পাওয়া গেলো। কিন্তু এতো ব্রিষ্টির মধ্যে ডেলিভারি করবে কিভাবে। মানুষই চলতে পারছে না। প্রডাক্ট ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে।

যাদের আজ ডেলিভারির কথা সবাই একটু মানবিক ভাবে দেখবেন বিষয়টা।

যারা এই অসাধারণ স্বাদের দই এর স্বাদ নিতে চান অবশ্যই নক দিবেন।

ফ্রেশ লট চলে আসছে। টাটকা টাটকা স্বাদ। অতুলনীয়। আহ

চলে এসেছে গরম গরম মেজবান দই।আগামিকাল এই ফ্রেশ লট ডেলিভারি হবে। যারা এই দই এর স্বাদ নেন নি। চট জলদি অর্ডার দিতে পারেন। কা...
11/06/2023

চলে এসেছে গরম গরম মেজবান দই।

আগামিকাল এই ফ্রেশ লট ডেলিভারি হবে। যারা এই দই এর স্বাদ নেন নি। চট জলদি অর্ডার দিতে পারেন। কালই হাতে পেয়ে যাবেন।

মেজবান দই কিন্তু অনেক সরে ভরপুর।
উল্টালেউ পরে যায় না।
দই এ পানি ছাড়ে না।

এটা জাস্ট ক্ষিরসার আগের স্টেজ।

একবার খেলে এই দই এর ফ্যান হতে আপনি বাধ্য।

04/06/2023

বগুড়ার আসল মেজবানি দই...

কেন এই নাম করন? আসলে মেজবানি বলতে উৎকৃষ্টতার ও ব্যতিক্রমী কিছুকে বুঝানো। মূলত চট্টগ্রামের মেজবানি মাংস রান্নার নাম করন থেকে এই নামের উৎপত্তি।

চট্টগ্রামের মেজবানি মাংস খেলে যেমন তার স্বাদ ভোলা কঠিন তেমনি বগুড়ার মেজবান দই খেলে তার স্বাদ ভোলা সম্ভব না।

অন্য আর যে সব কোয়ালিটির দই আছে যেমন স্পেসাল বা শাহি দই তার থেকে এর উৎপাদন প্রিক্রিয়া একদম আলাদা। যা মেজবান দই এর গুনাগুন এ বিদ্যমান।

মেজবান দই একবার খেলে এর রিপিট গ্রাহক হতে আপনি বাধ্য হবেন। এর স্বাদ এতটাই অতুলনীয়।

💥 মেজবান দই এর বিশেষও

👉 মেজবান দই এ সরের পরিমান থাকে অনেক। প্রতি চামচে আপনি উপলব্ধি করতে পারবেন।

👉 ১ মন দুধ থেকে মাত্র ১৭-১৮ সরা দই পাওয়া সম্ভব হয়।

👉 এই দই এর ঘনত্ত এতটাই থাকে যে সহজে আপনার সামচ থেকে বাটিতে পরতে চাইবে না।

👉মেজবান এর সরা আপনি যেভাবেই কাত করেন বা ডান বাম করেন না কেন দই সরা থেকে নড়বে না। যা আমরা ভিডিওতে দেখিয়েছি।

👉 মেজবান দই অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই দই এ পানি কাটে না। অর্থাৎ অন্য দই যেমন কিছু সময় বাইরে রাখলে তাতে পানি দেখা যায় সেটা এই দই এ অনুপস্থিত।

💥 এই দই আপনার পরিবারের জন্য তো অবশ্যই , সাথে অতিথি আপ্যায়নে অতুলনিয়। মেহ্মান বাড়ি যেতে সাথে নিতে পারেন এই মেজবান দই।

মাজবান দই এ যেহেতু দুধ এর পরিমান অনেক বেশি ব্যাবহার করা হয় তাই এর দাম এ কিছুটা পার্থক্য লক্ষনিয়।

মাজবান দই এর দাম
১ সরা ৪০০/-
২ সরা ৭৫০/- ( সেভ হবে ৫০/-)
৩ সরা ১১০০/- (সেভ হবে ১০০/-)
যে কোন পরিমান মেজবান এর সাথে ৭০/- ডেলিভারি চার্জ যুক্ত হবে

পরিমানঃ সাধারনত দেজবান দই ৬৫০-৭০০ গ্রাম হয়ে থাকে।

🚛 শুধু ঢাকা সিটীতে ঘরে বসে মেজবান দই পেতে এখনি অর্ডার করুন আর ।

💥রিটার্ন পলিসিঃ কোন কারনে মেজবানের স্বাদ আপনার মনের মত না হয় তাহলে আমরা পরিবর্তন অথবা ক্যাশব্যাক করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পণ্য ফেরত বা মূল্য ফেরত কে আমরা সুন্নাহ হিসেবে দেখি।

ফোন ০১৯৭ ২২ ০০ ৩৭৮

ইনবক্স করুনঃ m.me/organicfoodservice21

মেজবানি দই
03/06/2023

মেজবানি দই

দই এর ওজন কত!আমরা যারাই বগুড়ার দই নিয়ে কাজ করি। সবারই এই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়। ভাই দই এর ওজন কত। সারাদিন এ য...
13/05/2023

দই এর ওজন কত!

আমরা যারাই বগুড়ার দই নিয়ে কাজ করি। সবারই এই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়। ভাই দই এর ওজন কত।

সারাদিন এ যত মেসেজ আসে তার মধ্যে ৯০% আসে এটা জানতে যে দই এর ওজন কত।

বগুড়ার আসল দই বরাবর মাটির হারি বা সরাতে পরিবেশিত হয়র আসছে আদিকাল থেকে। এ থেকেই গ্রাহকদের মনে একটা ভয় যে আসলে বগুড়ার দই মানে মাটি কিনে খাওয়া। আসলে কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না।

মাটির পাত্র একটি পরিবেশন এর মাধ্যম মাত্র। মাটির পাত্রে দই যতটা গুনাগুন সম্পূর্ণ থাকে প্লাস্টিক এ তা থাকে না। এ ধারনা থেকেই মুলত মাটির পাত্র ব্যাবহারের সুত্রপাত যা আজ অব্দি চলে আসছে।

১ সরা মাটির পাত্রে তরল দই ঢালা হয় মটামটি ৬৫০-৭০০ গ্রাম। এর পর মাটির মাত্র কিছুটা তরল টেনে নেয় যার পরিমান প্রায় ৫০-১০০ গ্রাম।
মুলত দই জমে যাওয়ার পর ৫৫০-৬০০ গ্রাম সলিড দই পাওয়া যায় যা অর্থ মূল্যে বিক্রয়যোগ্য।

আর হ্যাঁ, বগুড়ার দই কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক চিহ্ন হিসেবে অনুমোদন পেতে যাচ্ছে। জিআই স্বীকৃতি পাওয়ার বিষয়ে কাজ করছে শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)

আজ এ পর্যন্ত আবার কথা দই এর নতুন কোন বিষয় নিয়ে।

11/05/2023

দই এর জাত কি?

অনেকদিন অনলাইন এ আছি, দই পরিবেশন এর মাধ্যমে মানুষ এর সেবা করে যাচ্ছি। এই তো কয় দিন আগে একজন গ্রাহক প্রশ্ন করলেন। ভাই দই যে বানায় সে কি মুসল্মান নাকি হিন্দু। এমন প্রশ্ন আসলে এর আগে পাইনি, আবার আমার মাথাতেও আসেনি।

প্রশ্নকর্তা মোবাইলে কথা বলার সময় প্রশ্নটি করেছিলেন। তাকে বলেছিলাম মিশ্র। উনি বললেন কেমন সেটা। বললাম কারখানাতে হিন্দু যেমন আছে তেমন মুসল্মানও আছে। সবাই মিলেই কাজ করে।

আসলে আমাদের এই তল্লাটে দই বা মিষ্টি যাই বলেন এর সুত্রপাত কিন্তু হিন্দু ধরমালম্বিদের মাধ্যমে। কালের বিবর্তনে অনেক আগে থেকেই মুসলমান রা এই ব্যাবসায় এর সাথে যুক্ত হয়েছে এবং ভালো করছে।

আসল কথা আপনি বা আমি যখন কোন কিছু তৈরি করছি অবশ্যই সেই খাবারটি তৈরি করার নিয়ম মেনে করছি। দই বানাতে মিষ্টীর রেছিপি ব্যাবহার করলে তা কোন দিনই দই হবে না। তাই দই যেই বানাক না কেন সেটা একি নিয়ম মেনে বানানো হয়। সব শেষে তা দই ই হয়।

আসলে দই এর কোন জাত দই। দিন শেষে দই, দই ই থাকে।

নিচের ভিডিওতে দুধ কে জাল দিয়ে তা পাত্রে ঢালা হয়েছে দই হিসিবে জমানোর জন্য।

অনলাইন বুলিং অনেকভাবেই হতে পারে। এটা যে শুধু একজন মেয়েকে কিছু হায়না বুঝে না বুঝে অকথ্য কথা বলে জীবনটা তেনা তেনা করবে তান...
09/05/2023

অনলাইন বুলিং অনেকভাবেই হতে পারে। এটা যে শুধু একজন মেয়েকে কিছু হায়না বুঝে না বুঝে অকথ্য কথা বলে জীবনটা তেনা তেনা করবে তানা। নিচের স্ক্রিনশট এর এই সব ডন সাহেবরা আমাদের চারপাশে ছড়িয়ে আছে।

নিজেরা কতটুকু কি করছেন তা বড় কথা না তাদের নজর অন্যের দিকে। জানা নাই শোনা নাই এসে একটা বাজে কথা বলে বসবে।

জনাবের প্রফাইল থেকে বুঝলাম উনার বাড়ি বগুড়া। ইনবক্স এ দাম জানতে চাইলেন, বললাম, এর পর কারখানা কোথায় তাউ বললাম, এর পর জনাব জানতে চাইলেন শোরুম কোথায়। এখানে এসে বাজলো বিপত্তিটা।

যেই না বললাম শোরুম নেই অনলাইন শুধু। ব্যাস জনাব বললেন ও আপ্নারা চিটিংবাজ। আরেহ বাহ, আপনি আমাকে জানেন না, আমার বিজনেস সম্পর্কে জানেন না। এখন পরযন্ত কতো জনের দই এর চাহিদা পুরন করেছি, কতো দিন থেকে এই ব্যাবসা টা কিরছি কিন্তু.... না উনার এতো জানার সময় কই, উনি তো পুরদস্তুর অনলাইল যোদ্ধা ও বোদ্ধা। বিনা বিচারে সাজা শুনিয়ে দিলেন। আমরা চিটিংবাজ।

ঠিক আছে আমরা চিটিংবাজ, ভাল কথা তা আপনার কাজ টা জানতে পারলে ভালো হতো। হালাল ভাবে কাজ করে যাচ্ছি এখনো ডন হতে পারি নি।তবে হ্যা ইচ্ছা আছে ভাল সারভিস দিয়ে বাজারে ডন হব কোন একদিন।

আপ্নারা সমাজে তখনো থাকবে যেমন এখন আছেন কিন্তু পারবেন শুধু অনলাইল বুলিং।

আশা রাখি সমাজটা একদিন পরিবর্তন হবে, আলোকিত হবে। ডন সজল রাও ভালো মানুষ হবে।

আমরা দই খাওয়াই। বগুড়ার দই।

Address

Zoo Road, Mirpur 1, Dhaka
Mirpur
1216

Telephone

+8801972200378

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Food Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share