11/07/2026
যখন চটপট অল্প সময়ে কোন কিছু খেয়ে নেয়ার প্রয়োজন হয় তখন আমরা সাধারণত বাইরে থেকে অস্বাস্থ্যকর কোন খাবার অর্ডার করি, নয়তো ইনস্ট্যান্ট নুডুলস টাইপের কোন খাবার খাই। স্বাস্থ্যকর খাবার খাওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাঁধা-ই হচ্ছে, এগুলো নিজে দায়িত্ব নিয়ে, সময় নিয়ে তৈরি করতে হয়। ব্যস্ত জীবনে যখনই আমাদের হাতে সময় কম থাকে, তখন ইচ্ছা না করলেও অস্বাস্থ্যকর কোন খাবারই খেয়ে নিতে হয় শেষ পর্যন্ত।
খাবারের ব্যপারে সচেতন মানুষরা প্রতিনিয়ত এই সমস্যাটার কথা আমাদের সাথে শেয়ার করেন। তাই আমরা দীর্ঘদিন ধরে রিসার্চ করছিলাম এমন কিছু স্বাস্থ্যকর সলিউশন নিয়ে আসতে যেগুলো কিনা এই সময় স্বল্পতার সময়ে সাপোর্ট দিতে পারবে।
সেই চেষ্টা থেকেই নিয়ে আসলাম এই রেডিমিক্স কিনোয়া খিচুড়ি। জাস্ট পানিতে গুলে ১০-১৫ মিনিট জ্বাল দিলেই রেডি হয়ে যাবে এই স্বাস্থ্যকর খাবারটি।
বাচ্চাকে সকালের নাস্তা বা টিফিনে দিতে পারেন দ্রুত সময়ের মধ্যে, যেকোন সময় নিজের/পরিবারের জন্য একটা মিল তৈরি করে নিতে পারেন। নুডুলস, স্ন্যাক্স বা বাইরে থেকে অর্ডার করা অস্বাস্থ্যকর খাবার আর খেতে হবে না।
আর এর টেস্ট- নুডুলস এর চেয়ে কোন অংশে কম না! শুধু হেলদি হলেই তো আর হয় না, টেস্টি হওয়াটাও ইম্পর্ট্যান্ট। কারণ যখন আপনার ক্রেভিংস হচ্ছে কোন মুখরোচক পাঞ্চি খাবার খাওয়ার, তখন নিশ্চয়ই পানসে ধরণের কোন খাবার খেয়ে মন ভরবে না।
এই খিচুড়ির স্বাদ আপনাকে মনকে শান্তি দিবে, খাওয়ার পর পেটও থাকবে ঠান্ডা। পাবেন একটা সাস্টেইন্ড এনার্জি, পাবেন ব্যালেন্সড নিউট্রিশন।
এই খিচুড়িটি বাজারের নুডুলসের মতো প্রিজারভেটিভ ও ক্যামিকেলে ঠাসা নয়, একদম প্রিজারভেটিভ ফ্রি, গ্লুটেন ফ্রি।
অর্ডার করে ট্রাই করে দেখতে পারেন, বাসায় বা অফিসে হাতের কাছে একটা প্যাকেট রাখতে পারেন। স্বাস্থ্যকর মিল এখন আর জটিল কিছু নয়, হাতের কাছে সহজ সমাধান, anytime.