27/08/2025
বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকায় নদীপথে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি G-3 রাইফেল, ০১টি MA-1 রাইফেল, ০১টি LM-16 রাইফেল, ০৮টি ম্যাগাজিন এবং ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।