25/09/2025
আগামী সপ্তাহে পূজা, জুমার আলোচনা
----------------------------------------
ধর্মীয় স্বাধীনতার মানে এটা নয় যে, সকলে মিলে সকলের ধর্ম সেলিব্রেট ও উইশ করব এবং সকল ধর্মের অনুষ্ঠান ও উৎসব সবাই পালন করব। এতে ধর্মীয় স্বাতন্ত্র্য থাকে না এবং এটা সকল ধর্মকে সত্য/সঠিক মনে করার প্রস্তাবনা, যা ইসলাম বিদ্বেষীদের চেতনা।
সূরা কাফিরুন নাযিলের প্রেক্ষাপট থেকে জানা যায়, মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ-জাতীয় ধর্মীয় স্বাধীনতা ও উৎসব পালনের প্রস্তাব করলে আল্লাহ এই সূরা নাযিল করে জানিয়ে দেন, ‘তোমাদের ধর্ম তোমাদের জন্য পালনীয়, আর আমার ধর্ম আমার জন্য পালনীয়।’
------------------------------------------------------------
অসাম্প্রদায়িকতা মানে এই নয় যে, আপনি আমার মসজিদ ও ঈদগাহে নামাজ দেখতে যাবেন এবং কুরবানীর সময় গরুর গোশত খাবেন। আর আমি আপনার মন্দির ও মণ্ডপে পূজা দেখতে যাব এবং প্রসাদ খাব কিংবা সাগরপাড়ে প্রতিমা বিসর্জন দেখব, অথবা পূজা উপলক্ষ্যে উইশ করব এবং শুভেচ্ছা-অভিনন্দন জানাব।
এগুলো অসাম্প্রদায়িকতা নয়, বরং অধার্মিকতা। নিরপেক্ষতা নয়, বরং অজ্ঞতা। সরলতা নয়, বরং শৈথিল্যতা। সহনশীলতা নয়, বরং অকৃতজ্ঞতা। সহমর্মিতা নয়, বরং অবাধ্যতা। উদারতা নয়, বরং উদাসীনতা। এগুলো স্পষ্ট হারাম, বরং কোনো কোনো ক্ষেত্রে ঈমান-বিধ্বংসী কাজ।
------------------------------------------------------------
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে, আর কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে।’ (ইবনে মাজাহ, হাদীস নং ৩৯৫২, সহীহ)
হিন্দু-মুশরিকদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো মূর্তিকে সিজদা করার জন্যে শুভেচ্ছা জানানোর নামান্তর! আর মূর্তিকে সিজদা করার জন্যে শুভেচ্ছা জানানো যিনা করার জন্যে শুভেচ্ছা জানানোর চেয়েও মারাত্মক। কারণ, এটা হলো শিরক। আর শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় শিরক ভয়াবহ জুলুম।’ (সূরা লুকমান, (৩১) : ১৩)
ইমাম ইবনুল কায়্যিম রাহ. বলেন, ‘কুফর-সংশ্লিষ্ট বিষয়ে শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। যেমন : তাদের উৎসব-উপবাস পালন উপলক্ষ্যে এমন বলা যে, “তোমাদের উৎসব শুভ হোক” বা “তোমার উৎসব উপভোগ্য হোক” এ-জাতীয় কথা। যদি এ শুভেচ্ছা-জ্ঞাপন কুফর পর্যন্ত না-ও পৌঁছে, তবু এটি হারামের অন্তর্ভুক্ত। এটা ক্রুশকে সিজদা দেওয়ার জন্য কাউকে শুভেচ্ছা জানা