15/10/2025
স্বর্নের ভড়ি ২ লাখ ১০ হাজারের মতো ট্রাস্ট মি, তবুও স্বর্ন কিনা বন্ধ হবেনা। উলটা দাম যত বাড়বে স্বর্ন কিনার প্রতি আকর্ষণ তত বাড়বে। দোকানে সেল ও তত বাড়বে।
কিন্তু কি জানেন এইযে স্বর্নের দাম দিন দিন বাড়ছে এটা একটা ফিশিং জাল। টোপ গিললেই আপনি শেষ। কারণ প্রকৃতপক্ষে স্বর্ন আসলেই কোন কাজের জিনিস না। এটা হুদাই ভাব নেয়ার একটা মাধ্যম আরকি!
'বর্তমানে ' আমার আমার যেটুকু স্বর্নৈর গহনা আছে এটা বলতে পারাটা যাষ্ট যেন নিজেকে হাই সোসাইটির মানুষ বলে প্রমান দেয়ার মতো'।
মানুষ যতটুকু স্বর্ন কিনে ২,৪,৫ বছর মিলিয়েও তার কত পারসেন্ট ব্যাবহার করে একবার ভাবুন তো। চোর ডাকাতের ভয়েও এ দেশে মানুষ স্বর্ন পরেনা। বছরের পর বছর তুলে রাখে ব্যাংকের লকারে।
আবার অন্যদিকে স্বর্ন কিনতে গেলে যত দাম বিক্রি করতে গেলে তার ভ্যালু কম। একদম যেন মানুষের মতো। নিজের করে পাওয়া হয়ে গেলেই এটার দাম কমে যায়। তাই এটা মোটেও কোন ভালো ইনভেস্টমেন্ট না। আবার দেখবেন কাগজে পত্রে আপনাকে ২২ কেরেট বলবে কোন রকম রিসিট টা হারালে আপনাকে আর জীবনে ও ২২ কেরেট বলবেনা। ১৮/২১ বলে ছাড়বে ওজনে কমে গেছে /ক্ষয় হয়ে গেছে বলে ছাড়বে।
আমি মনে করি স্বর্ন না কিনে আপনার উপার্জনের টাকায় প্রতিদিন ১ টা করে ডিম, ১ গ্লাস দুধ, ১ টা আপেল খান। ইনভেস্ট করুন নিজের শরীরে উপর । যেন বুড়াকালে অন্যের উপর ভর করে আপনার চলতে না হয়। টাকা পয়সা, সোনা দানা সব কিছুর চেয়ে দামী আপনার শরীর। সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত। আর একটা কথা ভুলেও গোল্ড ব্যাংকে অথবা কাহারো কাছে বন্দক বা জমা রাখবেন না তাহলে আপনি চিরজীবনের জন্য প্রতারিত হবেন।