22/03/2025
তুমি যদি আকাশের পূর্ণিমা চাঁদ হও,
আমি হতাম নির্ঘুম দুটি চোখ,
যাদের প্রতিটি স্নিগ্ধ ঝলকানি,
তোমার বিশালতায় ডুবে থাকা এক নিঃশব্দ চাহনি।
তুমি যদি বাতাসে হারানো এক টুকরো আলো হও,
আমি হতাম সেই গভীর রাতের নিস্তব্ধতা,
যে নিরন্তর তোমার দিকে তাকিয়ে থাকে,
একটি পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়া রহস্যের মতো,
যার ছায়ায় আমার অস্তিত্ব ও আবেগ মিশে যায়।
তুমি যদি চাঁদের আলো হয়ে আকাশে বিচরণ কর,
আমি হতাম সেই পৃথিবী,
যার মাটিতে তোমার আলোর প্রতিটি সোঁতায়
রেখে যেত আমার একান্ত চাওয়া,
একটি মহাকালের আকাঙ্ক্ষা,
যে চাঁদকেও পেরিয়ে যেতে চায়।
তুমি যদি প্রতিটি রাতের নীরব সঙ্গী হও,
আমি হতাম সেই চিরকাল হারিয়ে যাওয়া স্বপ্ন,
যার স্নিগ্ধতা তোমার রশ্মিতে বেঁচে থাকে,
এবং প্রতিটি মুহূর্তে তোমার আলোর মাঝে,
আমার অস্তিত্ব ও হৃদয় মিশে যায়,,।
💓✍️💓"""---__---"""---__---"""---__---"""💓✍️💓