13/06/2024
কুরিয়ার সার্ভিস ঈদ আসলে যে পরিমাণ জঘন্য সার্ভিস দেয় তা ভাষায় প্রকাশের মত না।ভুক্তভোগী না হলে অনুধাবন করতে পারবেন না। হাব থেকে ৫ মিনিট দূরত্বের পার্সেল দুইদিন পেরিয়ে যাচ্ছে এখনো এসাইন হওয়ার নাম গন্ধও নেই,কাস্টমার তো বিরক্ত হবেনই।আমরা এদিকে জবাবদিহিতা করতে হিমশিম খাচ্ছি,কুরিয়ারে ফোন করলে তেরো বার স্যার স্যার করে ঐ কমন বুলি আওড়িয়ে যাচ্ছে!
সম্মানিত কাস্টমারদের কাছে অপারগতা প্রকাশ করছি,বিষয়টা একটু বুঝার চেস্টা করবেন।কুরিয়ারে প্রোডাক্ট দিয়ে দেয়ার পরে আমাদের খুব বেশি কিছু করার থাকে না,আমরা যথাসাধ্য তাড়া দিয়ে দ্রুত ডেলিভারি করানোর জন্য।ঈদ আসলে প্রাসঙ্গিক কারণে সার্ভিস আরো স্লো হয়ে যায়। মঙ্গলবার পর্যন্ত যত অর্ডার হয়েছে সব আলরেডি কুরিয়ারে বুকিং করে দিয়েছি,এখন কুরিয়ার সার্ভিসের সার্ভিস ড্যামেজের কারণে আপনাদের হাতে পৌঁছাতে দেরি হচ্ছে।সেজন্য আবারো দু:খিত।
মোদ্দাকথা,ধৈর্য ধরবেন রিসিভ করবেন প্লিজ।আমরা চেস্টা করি মন থেকে আপনাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করতে,এই যে এখন এই সময়ে যখন সবাই পরিবারের কাছে ফিরছে তখনো আমরা পার্সেল রেডি করে বৃষ্টির জন্য দোকানে আটকে আছি।
ধন্যবাদ আমাদের সমস্ত কাস্টমারদেরকে, আপনারা ভালোবাসা জানবেন।
আল-ইসতেফা
বৃহস্পতিবার
১৩ মে ২০২৪