14/10/2026
🇧🇩 বাংলাদেশ থেকে চীনের পথে ২১ জনের স্বপ্নবাজ দল! 🇨🇳
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মধু গবেষক, মধু ব্যবসায়ী, মধু উদ্যোক্তা, মৌচাষি ও মৌয়ালসহ বিভিন্ন পেশার মোট ২১ জনের একটি স্বপ্নবাজ তরুণ দল চীনের ফুজৌতে অনুষ্ঠিতব্য ১৮তম এশিয়ান এপিকালচার অ্যাসোসিয়েশন (AAA) কনফারেন্স ২০২৬-এ অংশগ্রহণ করতে যাচ্ছে।
তাদের এই যাত্রা বাংলাদেশের মৌখাতের উন্নয়ন, মধুর গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণার প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে বলে আমরা আশাবাদী।
এই দলের প্রত্যেক সদস্যের জন্য রইল আন্তরিক শুভকামনা।
🤲 দেশবাসীর কাছে আমাদের বিনীত দোয়া প্রার্থনা,
আল্লাহ যেন তাঁদের সফর নিরাপদ করেন, যাত্রা সহজ করে দেন এবং সুস্থভাবে দেশে ফিরিয়ে আনেন। আমিন।
বাংলাদেশের মৌখাত এগিয়ে যাক, বিশ্বমঞ্চে পরিচিত হোক বাংলাদেশের মধু। 🍯🐝
Nahid Honey - নাহিদ হানী