30/01/2026
একটি সাপ একদিন একটি মুরগির পিছনে দৌড়াচ্ছিল। হঠাৎ মুরগি টি থেমে গিয়ে বলল, "আমি কি আপনাকে তিনটি প্রশ্ন করতে পারি?"
সাপ বলল, "হ্যাঁ বলো "
মুরগিটি বলল, "আপনি কি এখন ক্ষুদার্থ?
সাপটি বলল, "না "
মুরগিটি তখন বলল, "তাহলে আমি কি আপনার কোন ক্ষতি করেছি? আপনাকে কোন কষ্ট দিয়েছি?
সাপটি বলল, "না "
তখন মুরগিটি বলল, "তাহলে আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? যেহেতু আমি আপনার কোন ক্ষতি করিনি তাহলে কেন আপনি আমাকে মারতে চাচ্ছেন? "
তখন সাপ বলল, তুমি আমার সামনে খুশি তে লাফালাফি করছ এটা আমার সহ্য হচ্ছে না তাই তোমাকে ছোবল দিয়ে মেরে ফেলবো "
এই সাপটির মতো আমাদের সমাজে, আপনাদের আশেপাশে এমন কিছু মানুষ আপনারা দেখতে পাবেন, যারা আপনার ক্ষতি করার জন্য, আপনাকে নিচু দেখানোর জন্য, তাদের কোন কারণ প্রয়োজন হয় না। তাদের শুধুমাত্র আপনার খুশি সহ্য হয় না।
যার কারণে তারাও বারবার আপনাকে ছোবল মারে বা মারতে চায়।
“যারা আপনার হাসি সহ্য করতে পারে না, তারাই আপনাকে নিচে নামাতে চায়।”